BNCC AIR WING,Cumilla Victoria Govt. College Contingent

BNCC AIR WING,Cumilla Victoria Govt. College  Contingent This is the official page of Bncc Air Wing, Cumilla Victoria Govt. Collage contingent.

আজ ২২শে আগস্ট ২০২৬, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার নিয়মিত সাপ্তাহিক ড্রিল ও প্যারেডের বিশেষ...
22/08/2026

আজ ২২শে আগস্ট ২০২৬, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার নিয়মিত সাপ্তাহিক ড্রিল ও প্যারেডের বিশেষ প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ক্যাডেটদের ড্রিল, প্যারেড, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং ক্যাম্প ও প্যারেড-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নিবিড় অনুশীলন ও দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি ক্যাডেট আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

ক্লাস পরিচালনায় ছিলেন:

- বিমান বাহিনীর সামরিক প্রশিক্ষক ওয়ারেন্ট অফিসার নিজাম স্যার;
- ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান মিথিলা।

▶️ সার্বিক দিকনির্দেশনায়:
ফ্লাইট কমান্ডার,
পিইউও মোহাম্মদ মহসিন স্যার।

দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব এবং দায়িত্ববোধে সমৃদ্ধ দক্ষ ক্যাডেট গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

মিডিয়া উইং,
বিএনসিসি বিমান শাখা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

আজ  ১৫ ই আগস্ট, শনিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস সুষ্ঠুভাবে অ...
15/08/2026

আজ ১৫ ই আগস্ট, শনিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্লাসে ক্যাডেটদের বেসিক ড্রিল, সম্মান প্রদর্শন (সালাম), অস্ত্রসহ প্যারেডের বিশেষ প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করানো হয়। শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাসটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান মিথিলা।
▶️ সার্বিক দিকনির্দেশনায়:
পিইউও,
মোহাম্মদ মহসিন স্যার
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।।

14/08/2026

সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ) এর মৃত্যুতে শোকবার্তা

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ) অদ্য ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে সকাল ১১ টা ৩৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ , পিএসসি (অবঃ) ১৯৫২ সালের ০২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ০২ আগস্ট ১৯৬৮ সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমীতে যোগদান করেন এবং ১৩ মার্চ ১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। স্বাধীনতার পর দেশ মাতৃকার টানে ২৯ মে ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম এনডিইউ , পিএসসি (অবঃ) শুধু একজন চৌকস বৈমানিকই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতাও যিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর সামরিক জীবনে বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সালের ০৩ জুন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হোন। দীর্ঘ ৩১ বছর ২৫ দিন চাকুরী শেষে বিমান বাহিনী প্রধান হিসেবে তিনি ২০০২ সালের ০৮ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য যে, আগামীকাল (১৪ আগস্ট ২০২৬ ), সামরিক মর্যাদায় মরহুমের নামাজে জানাযা এবং ফিউনারেল প্যারেড ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার(তেজগাঁও) এর প্যারেড গ্রাউন্ডে দুপুর ০২ টা ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

আজ ৮ই আগস্ট, শনিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস সুষ্ঠুভাবে অনুষ...
08/08/2026

আজ ৮ই আগস্ট, শনিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্লাসে ক্যাডেটদের বেসিক ড্রিল, সম্মান প্রদর্শন (সালাম), অস্ত্রসহ প্যারেডের বিশেষ প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করানো হয়। শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাসটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান মিথিলা।
▶️ সার্বিক দিকনির্দেশনায়:
পিইউও,
মোহাম্মদ মহসিন স্যার
মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।।

স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মত্যাগের অবিনশ্বর চেতনাকে হৃদয়ে ধারণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দি...
05/08/2026

স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মত্যাগের অবিনশ্বর চেতনাকে হৃদয়ে ধারণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গৌরবময় পরিবেশে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহে বিএনসিসি (বিমান ও সেনা শাখা), রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বাঁধন, BCDS, VCT এবং ক্যাম্পাস বার্তা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। শৃঙ্খলা, সেবাধর্মিতা, দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে।
গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় দায়িত্ববোধের অনির্বাণ শিখা প্রজন্ম থেকে প্রজন্মে প্রজ্বলিত থাকুক—এই হোক আমাদের অঙ্গীকার।

মিডিয়া উইং,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,
বিএনসিসি, বিমান শাখা।

-From 18 July to 24 July, Battalion Camp-3 was successfully held at the BNCC Academy, Baipail, Savar. Six outstanding ca...
04/08/2026

-From 18 July to 24 July, Battalion Camp-3 was successfully held at the BNCC Academy, Baipail, Savar. Six outstanding cadets from the BNCC Air Wing, Cumilla Victoria Government College, participated in this week-long training camp.

During the camp, the cadets received comprehensive training in military discipline, leadership, medical skills, drill, fieldcraft, weapon handling, physical fitness, and teamwork through various practical sessions.

Among the participating cadets-
💠 Cadet Corporal Emon Shahriar was entrusted with the responsibility of Medical Sergeant,
💠 while Cadet Corporal Lamia Tabassum served as the Section Commander,
demonstrating exceptional leadership and responsibility throughout the camp.

The six cadets successfully completed the training and returned to their unit with valuable experience and enhanced skills. Their achievement is a matter of great pride for the BNCC Air Wing, Cumilla Victoria Government College, and we wish them continued success in their future endeavors.

Media Wing,
BNCC Air Wing
Cumilla Victoria Government College.

-আজ ০৩ আগস্ট ২০২৬, বিএনসিসি; বিমান শাখা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স সেশনের নতুন ক্যাডেট বাছাই কার্যক্রমের অ...
03/08/2026

-আজ ০৩ আগস্ট ২০২৬, বিএনসিসি; বিমান শাখা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স সেশনের নতুন ক্যাডেট বাছাই কার্যক্রমের অংশ হিসেবে লিখিত ও মৌখিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সম্পর্কে ধারণা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, উপস্থিত বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস মূল্যায়ন করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল, উৎসাহব্যঞ্জক ও মনোরম পরিবেশে সমগ্র পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।

🔷উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন -
প্রফেসর আন্ডার অফিসার (PUO) মোঃ মুহসীনউদ্দীন মহসিন।
এছাড়াও পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন-
ক্যাডেট আন্ডার অফিসার (CUO) নুসরাত জাহান মিথিলা।

বিএনসিসির মূলনীতি—জ্ঞান, শৃঙ্খলা ও একতা—অনুসরণ করে ভবিষ্যতের যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক ক্যাডেট গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বাছাই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর আন্তরিক উপস্থিতি ও আগ্রহ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। আশা করা যায়, নির্বাচিত ক্যাডেটরা বিএনসিসির আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশসেবার মানসিকতায় নিজেদের গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মিডিয়া উইং,
বিএনসিসি বিমান শাখা;
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

📌 Late Post..On 29 June 2026, at the Bangladesh-China Friendship International Conference Center in the capital, the Hon...
06/07/2026

📌 Late Post..

On 29 June 2026, at the Bangladesh-China Friendship International Conference Center in the capital, the Honorable Prime Minister officially inaugurated the National Level Startup, Science Project and Innovation Idea Showcasing and the Tree Plantation Launching Program, organized under the theme: "A Nation of Talent, Science, Entrepreneurship, and Innovation – Bangladesh First."

At the beginning of the inauguration ceremony, the smart and disciplined cadets of the Bangladesh National Cadet Corps (BNCC) presented a Guard of Honour to welcome the Honorable Prime Minister. A total of 410 cadets from the Army, Navy, and Air Wings proudly performed this prestigious duty.

On the same occasion, the Honorable Prime Minister officially launched the "One Child, One Tree" campaign, marking the simultaneous tree plantation initiative in 29,621 secondary educational institutions across the country. He was accompanied by his spouse during the ceremony.

The Prime Minister also inaugurated the National Level Startup, Science Project and Innovation Idea Showcasing, visited various innovation stalls, and presented awards to the best innovators. In his address, he emphasized the importance of scientific thinking, innovation, environmental conservation, and building a climate-conscious and skilled future generation.

Among the participants, nine distinguished cadets from the BNCC Air Wing of Comilla Victoria Government College had the honor of presenting the Guard of Honour. They are:

1. CUO Tanvir Hossain
2. CUO Nusrat Jahan Mithila
3. Cadet Corporal Maria Akter
4. Cadet Lance Corporal Samira Bhuiyan
5. Cadet Lance Corporal Adiba Amrin
6. Cadet Lance Corporal Lamia Tabassum
7. Cadet Lance Corporal Iman Shahriar
8. Cadet Lance Corporal Rizwad Ahmed Sani
9. Cadet Lance Corporal Shahjahan Saimon

By successfully carrying out this prestigious responsibility, the cadets of the BNCC Air Wing, Comilla Victoria Government College, demonstrated outstanding discipline, professionalism, and excellence. Their remarkable achievement is a matter of great pride for the college, BNCC, and the people of Comilla.

আজ ৪ জুলাই ২০২৬, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার নিয়মিত সাপ্তাহিক ড্রিল ও প্যারেডের বিশেষ প্...
04/07/2026

আজ ৪ জুলাই ২০২৬, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি বিমান শাখার নিয়মিত সাপ্তাহিক ড্রিল ও প্যারেডের বিশেষ প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ক্যাডেটদের ড্রিল, প্যারেড, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং ক্যাম্প ও প্যারেড-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নিবিড় অনুশীলন ও দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি ক্যাডেট আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

ক্লাস পরিচালনায় ছিলেন:

- বিমান বাহিনীর সামরিক প্রশিক্ষক ওয়ারেন্ট অফিসার নিজাম স্যার;
- ক্যাডেট আন্ডার অফিসার তানভির হোসেন;
- ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান মিথিলা।

▶️ সার্বিক দিকনির্দেশনায়:
ফ্লাইট কমান্ডার,
পিইউও মোহাম্মদ মহসিন স্যার।

দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব এবং দায়িত্ববোধে সমৃদ্ধ দক্ষ ক্যাডেট গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

Address

Comilla

Opening Hours

Monday 10:00 - 12:00
Tuesday 10:00 - 12:00
Thursday 10:00 - 12:00
Friday 07:00 - 13:00

Telephone

+8801877234713

Alerts

Be the first to know and let us send you an email when BNCC AIR WING,Cumilla Victoria Govt. College Contingent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC AIR WING,Cumilla Victoria Govt. College Contingent:

Shortcuts

Share