20/03/2026
(ঈদ উপহার)
প্রত্যাশা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক পরিচালনার দায়িত্বে থেকে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি।
বিনামূল্যে ইফতার বিতরণ এবং যাকাত ফান্ড সংগ্রহ করে, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সঠিক ও প্রকৃত অভাবী মানুষের মাঝে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
এই পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং আমাদের ওপর বিশ্বাস রেখেছেন—সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতায় আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।
প্রত্যাশা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন