Nalua Students Society

Nalua Students Society A page for helping the tea students and doing social activities.It also work for Green Environment.

শুভকামনা রইলো। সফল ও স্বার্থক হোক।
20/03/2026

শুভকামনা রইলো। সফল ও স্বার্থক হোক।

"স্বপ্ন বুননের জলছবিতে, আগামীর আবাহন।"

​ইনসেপশন (INCEPTION): এক স্বপ্নাতুর যাত্রার গল্প।
চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বসতে যাচ্ছে মেধা, মনন ও ঐক্যের মিলনমেলা। ​সবুজ পাহাড়ের কোলে, যেখানে কুয়াশা ভেজা চায়ের পাতা নতুন ভোরের কথা বলে, সেখানেই আমরা রচিত করতে যাচ্ছি আমাদের অঙ্গীকারের নতুন এক অধ্যায়। ‘Inception: A Platform of Medical & University Tea Students ’-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও নবীনবরণ ২০২৬-এর আঙিনায় আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।
​আমাদের এই যাত্রার মূলমন্ত্র— “চলুন, স্বপ্ন দেখি একযোগে।”
​অনুষ্ঠানের মূল সুর:
🔹​গুণীজন সংবর্ধনা: যারা তাদের কর্ম আর প্রজ্ঞা দিয়ে আমাদের সমাজকে আলোকিত করেছেন, সেইসব প্রদীপ্ত নক্ষত্রদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মাননা স্মারক প্রদান।
🔹​কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: চা জনগোষ্ঠীর সেইসব অদম্য মেধাবী, যারা সীমাবদ্ধতার দেয়াল ভেঙে মেধার স্বাক্ষর রেখেছেন তাদের সংবর্ধনা প্রদান।
🔹​নবীনবরণ: নতুনের কেতন উড়িয়ে যারা আজ আমাদের সারথী হতে চলেছে, সেই নবীন প্রাণগুলোকে উষ্ণ ভালোবাসায় বরণ করে নেওয়া।
🔹​নেতৃত্বের মশাল বদল: ৩য় কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সূচিত হবে এক নতুন কর্মযজ্ঞের সূচনা।
🔷​সময় ও স্থান:
🔸​তারিখ: ২২শে মার্চ ২০২৬, রোজ রবিবার।
🔸​স্থান: গাং-চিল পার্টি সেন্টার, শ্রীমঙ্গল।
​ইনসেপশন পরিবার বিশ্বাস করে, একার স্বপ্ন কেবল কল্পনা, কিন্তু সবার দেখা স্বপ্নই একদিন বদলে দেয় বাস্তবতা। আমাদের এই মিলনমেলায় আপনার উপস্থিতি হবে আমাদের প্রেরণার উৎস।
​আসুন, চায়ের রাজধানীর স্নিগ্ধতায় আমরা এক হই। চলুন, উদ্দীপনা আর ঐক্যের সুরে গেয়ে উঠি আগামীর গান।
​ইনসেপশন (INCEPTION): মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া চা বাগানের শিক্ষার্থীদের একটি সৃজনশীল প্ল্যাটফর্ম।

বাজলো তোমার আলোর বেণু,মাতলো রে ভুবন 🙏🏼🙏🏼
02/10/2024

বাজলো তোমার আলোর বেণু,
মাতলো রে ভুবন 🙏🏼🙏🏼

ধন্যবাদ। খুবই তথ্যবহূল পোস্ট❣️
30/01/2024

ধন্যবাদ। খুবই তথ্যবহূল পোস্ট❣️

 - এ চা বাগানের  মেয়েদের জন্য  #৯ম বারের মত স্কলারশিপ। #বিগত_বছরে_চান্সপ্রাপ্তপ্রথম ধাপে   = ০৭ জনদ্বিতীয় ধাপে = ০৩ জনতৃ...
29/01/2024

- এ চা বাগানের মেয়েদের জন্য #৯ম বারের মত স্কলারশিপ।

#বিগত_বছরে_চান্সপ্রাপ্ত
প্রথম ধাপে = ০৭ জন
দ্বিতীয় ধাপে = ০৩ জন
তৃতীয় ধাপে = ১৪ জন
চতুর্থ ধাপে = ০৮ জন
পঞ্চম ধাপে = ০৮ জন
ষষ্ঠ ধাপে = ০৪ জন
সপ্তম ধাপে = ০৩ জন
অষ্টম ধাপে = ০৩ জন
সর্বমোট = ৫০ জন চা বাগানের মেয়ে স্কলারশিপ নিয়ে Asian University for Women- এ লেখাপড়া করছে।

াপের_জন্য_আবারও_বিশাল_স্কলারশিপ।

১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং এর মধ্যে নামের তালিকা দিবেন (যোগাযোগ- Bijoy Rudra Paul
মোবাইল- 01719013310
Email- [email protected])

তারাই ফরম ফিলাপে অংশগ্রহণ করতে পারবেন।
ফরম ফিলাপের জন্য যে কাগজপত্র সাথে নিয়ে আসবেন-

১। ছবি ৩ কপি (পাসপোর্ট সাইজ)।
২। এসএসসি ও এইচএসসির মার্ক সিটের ফটোকপি।

আবেদনের যোগ্যতাঃ
১। এইচ এস সি পাস
২। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে (২.৫০+২.৫০) থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগসহ থাকা খাওয়া, লেখাপড়ার যাবতীয় খরচ ফ্রি। প্রত্যেকজনের জন্য বছরে প্রায় ১৩ লক্ষ টাকা, পাঁচ বছরে ৬৫ লক্ষ টাকা খরচ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য যে কোন চা বাগানের এইচএসসি পাস মেয়েরা সুযোগ নিতে পারেন। প্রয়োজনে বড় ভাই ও বোনেরা বা পরিবারের যে কোন ব্যক্তি খুব দ্রুত যোগাযোগ করতে পারেন।

#বি_দ্র. ১। ফরম ফিলাপের তারিখ, স্থান ও সময় পরে জানানো হবে।
২। ফরম ফিলাপ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিম্নের তথ্যগুলো দিবেনঃ
নামঃ
পিতার নামঃ
পিতার পেশাঃ
মাতার নামঃ
মাতার পেশাঃ
এসএসসি- পয়েন্ট, পাসের সাল ও গ্রুপ:
এইচএসসি- পয়েন্ট, পাসের সাল ও গ্রুপ
মোবাইল নম্বর-
চা বাগানের নামঃ

সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। সবার জীবন আনন্দে ভরে উঠুক।হরে কৃষ্ণ❣️
14/01/2024

সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা।
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
হরে কৃষ্ণ❣️

নালুয়া চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের "শিক্ষা ও দিকনির্দেশনামূলক কর্মশালা"র খন্ড চিত্র।অনুষ্ঠান সফল হয়েছে সবার...
01/01/2024

নালুয়া চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের "শিক্ষা ও দিকনির্দেশনামূলক কর্মশালা"র খন্ড চিত্র।
অনুষ্ঠান সফল হয়েছে সবার অক্লান্ত পরিশ্রমের ফলে,তাই সবাইকে ধন্যবাদ।
যারা আর্থিকভাবে আমাদের সাহায্য করেছেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের।
অতিথি সংগঠন Inception: A Platform of Medical & University Tea Students এর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।উনাদের মহামুল্যবান দিকনির্দেশনামুলক বক্তব্য/উপস্থাপনা আমাদের বাগানের শিক্ষার্থীদের অনেক বেশী অনুপ্রাণিত করবে।

সংগঠনের এর প্রায় সকল সদস্যই পরিশ্রম করেছে তবে Nishan Chauhan সত্যজিৎ ভৌমিক উত্তরা ভুমিজ Birendra Mollik Bikash Tanti Bikash Munda ApoN SaWTaL Supeñ Kharia Sowrov Munda এদের কথা না বললেই নয়, অনুষ্ঠানকে সফল করতে অনেককিছু সেক্রিফাইস করেছে তারা।

আপনারা কালকে সবাই আমন্ত্রিত।
29/12/2023

আপনারা কালকে সবাই আমন্ত্রিত।

চা বাগানের জন্য নি:সন্দেহে একটা বিরাট গর্বের বিষয়।আজ ৪৩ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন  চুনারুঘাটের প...
26/12/2023

চা বাগানের জন্য নি:সন্দেহে একটা বিরাট গর্বের বিষয়।
আজ ৪৩ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চুনারুঘাটের পারকুল চা বাগানের দেবাশীষ ঘোষ দাদা ।
দাদার এ অর্জনে আমরা সবাই গর্বিত।
Nalua Students Society এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

"শিক্ষায় ও দক্ষতায় গড়ে তুলি উন্নত চা সম্প্রদায় "
24/12/2023

"শিক্ষায় ও দক্ষতায় গড়ে তুলি উন্নত চা সম্প্রদায় "

Education is the most powerful weapon which you can use to change the World ~~Nelson Mandela

সমাজ পরিবর্তনে শিক্ষার কোন বিকল্প নেই, ঠিক একইভাবে চা বাগানের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্যও শিক্ষা এবং একমাত্র শিক্ষাই হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। কিন্তু আক্ষেপের বিষয়, এই একবিংশ শতাব্দীতে এসেও, যেখানে বাংলাদেশের মূল ধারার অন্যান্য জনগোষ্ঠী শিক্ষাদীক্ষায় দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে চা বাগানের শিক্ষার্থীরা যোজন যোজন পিছিয়ে রয়েছে। এর অন্যতম বড় একটা কারন হচ্ছে উচ্চশিক্ষার গুরুত্ব এবং উচ্চশিক্ষা সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব। চা বাগানের শিক্ষার্থীরা বড়জোর এসএসসি বা এইচএসসি সম্পন্ন করছে, কিন্তু এদের সিকিভাগও বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ এর ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে না। বিষয়টা এমন না যে তারা মেধাবী না, শুধুমাত্র সঠিক দিকনির্দেশনার অভাবের কারণেই আজকে তাদের এই অবস্থা।

তবে আশার কথা হচ্ছে, এত সীমাবদ্ধতার পরও গত কয়েকবছরে চা বাগান থেকে আমাদের মত উল্লেখযোগ্য সংখ্যক কিছু ছাত্রছাত্রী দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চান্স পেয়েছি। আমরা চাই এ পর্যায়ে আসতে গিয়ে আমরা যে সীমাবদ্ধতাগুলোর মুখোমুখি হয়েছি, চা বাগানের আমাদের অন্যান্য ছোট ভাইবোনেরা যেন সেই সমস্যাগুলোর সম্মুখীন না হয়। আমরা আমাদের শিকড়ের কাছে দায়বদ্ধ তাই চা জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে আমরা অঙ্গীকারবদ্ধ। আর এ জন্যই এবারের শীতকালীন ছুটিতে চতুর্থবারের মতো চা বাগানের উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা এবং দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন এবং পরীক্ষাপদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বর, ২০২৩-এ হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নালুয়া চা বাগানে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া চা শ্রমিক সন্তানেদের পরিচালনায় "শিক্ষা ও দিকনির্দেশনামূলক কর্মশালা" র আয়োজন করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের পূর্বপুরুষদের বঞ্চনার ইতিহাস "মুল্লুকে চল" আন্দোলনের প্রেক্ষাপট ও চা বাগানের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলাদা একটি সেশন থাকছে। বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত এই চা বাগানে কিঞ্চিৎ শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক-এটাই আমাদের কাম্য।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উক্ত চা বাগানের স্থানীয় ছাত্র-যুবক ভাইদের যাদের আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে।

আমরা জানি, সমাজ পরিবর্তন সহজ ব্যাপার নয়। এটাও জানি, আমাদের এই আয়োজন আপামর চা-জনগোষ্ঠীর জীবনযাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ক্ষুদ্রতর একটা প্রয়াস মাত্র। তবে আমরা আশাবাদী, এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়েই একসময় প্রতিটি চা বাগানে এইরকম কর্মসূচি নেয়া হবে। আর তাও যদি না হয়, অন্তত বুক ফুলিয়ে একদিন বলতে পারব, চা বাগানের মুক্তির মিছিলে একদিন আমরাও ছিলাম।

আমরা বিশ্বাস করি, আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতায় আমরা এই কর্মশালাটি ভালভাবে আয়োজন করতে পারবো।

ধন্যবাদ সবাইকে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ৩০  ডিসেম্বর রোজ শনিবার আমরা নালুয়া চা বাগান ধরমনাথ মন্দিরে একটি শিক্ষা ও...
24/12/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আগামী ৩০ ডিসেম্বর রোজ শনিবার আমরা নালুয়া চা বাগান ধরমনাথ মন্দিরে একটি শিক্ষা ও দিক নিদর্শনামূলক প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি।উক্ত প্রোগ্রামে বিভিন্ন চা বাগানের ভার্সিটি, মেডিকেল ও ইন্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা থাকবেন এবং উচ্চশিক্ষা অর্জন ও সফল ক্যারিয়ার গঠন বিষয়ক দিক নিদের্শনা দিবেন। এতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একাদশ-দ্বাদশ ও এইচএসসি ক্যান্ডিডেট সকল ছাত্র ছাত্রীদের থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

আশা করি এ থেকে আমাদের স্কুল ও কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। আমাদের বাগান থেকে এই বছর প্রায় ১০ জনের মত শিক্ষার্থী ভার্সিটি এডমিশন টেস্ট দেওয়ার প্রয়াশ করেছে । এডমিশন টেস্টের আগমুহূর্তে এরকম প্রোগ্রামে সিনিয়র ভাই-বোনদের কাছ থেকে পাওয়া উপদেশ ও গাইডলাইন তাদের খুব অনুপ্রাণিত করবে এবং বুকে আত্ববিশ্বাস সঞ্চার করবে।উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরী হবে।
তাই আমাদের বাগানের সকল ছাত্র যুবকের সহযোগিতা কামনা করছি।সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান টি সফল করতে পারব।
সবাইকে ধন্যবাদ।
সময় ও স্থান: ৩০ ডিসেম্বর,শনিবার, সকাল ১০ ঘটিকা।

১৬ই ডিসেম্বরআজ একটি জাতির বিজয়ের দিন।❣️১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে জন্ম হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের। তবে এই লড়াই সহজ ...
15/12/2023

১৬ই ডিসেম্বর
আজ একটি জাতির বিজয়ের দিন।❣️

১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে জন্ম হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের। তবে এই লড়াই সহজ ছিলো না😧আমাদের করতে হয়েছে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, এ বিজয় ৩০ লক্ষ প্রাণ😪 আড়াই লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে অর্জিত বিজয়।
সকল বীর মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা❣️

- ঠক, ঠক- কে? - স্যার একটু বাহিরে আসুন, কথা আছে!          শিক্ষাবিদঃ ৯৯১          সাংবাদিকঃ ১৩          চিকিৎসকঃ ৪৯     ...
14/12/2023

- ঠক, ঠক
- কে?
- স্যার একটু বাহিরে আসুন, কথা আছে!

শিক্ষাবিদঃ ৯৯১
সাংবাদিকঃ ১৩
চিকিৎসকঃ ৪৯
আইনজীবীঃ ৪২
অন্যান্যঃ ১৬

একটি জাতির শত বছর পিছিয়ে পড়ার ছোট একটি গল্প💔

১৪ ই ডিসেম্বর, ১৯৭১

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা❤️❤️।।

Address

Nalua Tea Estate
Chunarughat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalua Students Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category