Alamdanga Upazila - আমাদের প্রিয় আলমডাঙ্গা

Alamdanga Upazila - আমাদের প্রিয় আলমডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশের চুয়াডা?

আলমডাঙ্গার পরিচিতি ও সংক্ষিপ্ত উপস্থাপনের চেষ্টা মাত্র।
আমরা চাই আলমডাঙ্গা-কে সকলের সামনে উপস্থাপন করতে, যাতে করে বিশ্বের দরবারে আমরা একটা পরিচিতি লাভ করতে পারি।
এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
============
!!! এক নজরে আলমডাঙ্গা !!!
জেলা : চুয়াডাঙ্গা
উপজেলা : আলমডাঙ্গা
আয়তন : ৩৮০.৩৮ বর্গ কিঃ মিঃ
জনসংখ্যা : সর্বমোট ৩,৪৫,৯২২জন
ঘনত্ব : ৯৪৮জন
নির্বাচনী এলাকা : চুয়াডাঙ্গা-১
থানা/ইউনিয়ন : থ

ানা-৪টি, ইউনিয়ন-১৪টি
মৌজা : ১২৬টি
সরকারী হাসপাতাল : ১টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক : ০৫টি
পোষ্ট অফিস : প্রধান ডাকঘর-১টি, শাখা ডাকঘর-১৪টি
নদ-নদী : ৪টি
হাটবাজার : ৪০টি
ব্যাংক : ১৪টি
আয়তন : 360.4 বর্গকিমি
স্থানাঙ্ক : ২৩.৭৫৮৩° উত্তর ৮৮.৯৫০০° পূর্ব

14/02/2026

মাসাআল্লাহ্।
বসন্তের আগমনী বার্তা।
রঙিন হয়েছে নার্সারি।
Plantium, আলমডাঙ্গা।

24/01/2026

এখন থেকে Plantium -এ পাবেন।

10/01/2026

লাগবে?

10/01/2026

মাসাআল্লাহ্।
যারা এয়ার প্ল্যান্ট নিয়ে স্প্রিং বা স্ট্যান্ড বা হ্যাঙ্গার এর সাথে লাগাতে পারেন না, তারা ভিডিওটি দেখবেন।
আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

09/01/2026

এটা থাইল্যান্ডের বাগান নয়।
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
এখানে মাত্র কয়েকটা গাছ। আরও অনেক কিছু আছে।

08/01/2026

চুয়াডাঙ্গা জেলা নিয়ে ইত্যাদি এর করা একটি প্রতিবেদন!

যে ডাক্তার রোগীর অসুস্থতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে না নেন,চিকিৎসা সেবার পর যে যা দেয় তাই পকেটে রেখে দেন,সর্বোপরি চব্বিশ ঘ...
10/11/2025

যে ডাক্তার রোগীর অসুস্থতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে না নেন,চিকিৎসা সেবার পর যে যা দেয় তাই পকেটে রেখে দেন,সর্বোপরি চব্বিশ ঘন্টার যে কোন সময় কল করলে রোগীর চিকিৎসায় যিনি ছুটে যান- তিনিই গরীবের ডাক্তার হিসেবে পরিচিতি পান। আলমডাঙ্গার গরীব মানুষের ডাক্তার অমল কুমার বিশ্বাস ইতোমধ্যে সেই পরিচিতি পেয়েছেন।

বাবা স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের হাত ধরে অমল কুমার বিশ্বাস ৭৯ সালে উসমানপুর গ্রাম থেকে আলমডাঙ্গায় আসেন। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি চিকিৎসা শাস্ত্র তৎকালীন পিসি কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি হোমিওপ্যাথিতে ডিএইসএমএস পাশ করেন। বাবা কার্ত্তিক চন্দ্র বিশ্বাসের এলাকায় চিকিৎসা খ্যাতির ওপর ভর করে অমল কুমার বিশ্বাস চিকিৎসা সেবায় মনোনিবেশ করেন।

তিনি আলমডাঙ্গায় সবচে বড় এবং দীর্ঘমেয়াদি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন। তৎকালীন পুরাতন বাজারে তিনি ১৯৮৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দাতব্য চিকিৎসালয়ে সেবা দিয়ে গেছেন। বিশ্বব্যাপী করোনায় বিপর্যস্ত সময়ে দাতব্য চিকিৎসালয় বন্ধ হয়ে যায়। এখান থেকে হাজার হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

ডাক্তার অমল কুমার বিশ্বাস চিকিৎসা সেবার পাশাপাশি আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনেও অতি পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি নাটকে অভিনয়ে দক্ষতার ছাপ রাখেন। নাটকে তাঁর অভিনয় মানুষ মন্ত্রমুগ্ধের মত দেখতে থাকেন। তিনি অন্যের লেখা নাটকে অভিনয়ের পাশাপাশি নিজেও নাটক লিখে তাতে অভিনয় করে মানুষকে তাক লাগিয়ে দেন। 'এখনও ষড়যন্ত্র','সোনালী স্বপ্ন','সাজানো বাগান' তাঁর লেখা নাটক মঞ্চস্থ হয়। ২০১৪ সালে নাট্যকলার ওপর শিল্পকলা একাডেমি তাঁকে সার্বিক সম্মাননা প্রদান করে।

ডাক্তার অমল কুমার বিশ্বাস সংসার জীবনেও অত্যন্ত সফল একজন মানুষ। দুই কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে অনামিকা বিশ্বাস পপি মাস্টার্স শেষ করে বিয়ের পিড়িতে বসেন। তার স্বামী পুলিশের একজন ইন্সপেক্টর। ছোট মেয়ে সুস্মিতা বিশ্বাস প্রিয়া একজন ডেন্ডিস্ট। রংপুর মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করে তিনি ঢাকার মিরপুর ১২ নং এ 'টুথ পয়েন্ট ডেন্টাল কেয়ার' নামে নিজের প্রতিষ্ঠানে চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। প্রিয়ারও বিয়ে হয়েছে একজন ইঞ্জিনিয়ারের সাথে।

ডাক্তার অমল কুমার বিশ্বাসের জীবনে অক্টোপাসের মত লেগে থেকে সবকিছুর অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর স্ত্রী নিশা রানী বিশ্বাস। রত্নগর্ভা নিশা দুই মেয়েকে আদর ভালবাসা দিয়ে তিলতিল করে এগিয়ে দিয়েছেন সফলতার দিকে।

আমরা আলোকিত ডাক্তার অমল কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রীকে সশ্রদ্ধ সালাম ও প্রণাম জানাই। তাঁদের দীর্ঘায়ু কামনা করি।

(আমরা আছি ভালো’র সাথে, আপনারাও আমাদের সাথে থাকুন)

15/07/2025

একটি জরুরী ঘোষণা।
ভিডিওটি ফেসবুক গ্রুপ থেকে নেওয়া।

বেনাপোল এক্সপ্রেসের আপডেট।আলহামদুলিল্লাহ ৩ জুলাই থেকে বেনাপোল আলমডাঙ্গাতে স্টপেজ নিশ্চিত হয়েছে।বিশেষ ভাবে ধন্যবাদ জানাই ...
18/06/2025

বেনাপোল এক্সপ্রেসের আপডেট।
আলহামদুলিল্লাহ ৩ জুলাই থেকে বেনাপোল আলমডাঙ্গাতে স্টপেজ নিশ্চিত হয়েছে।

বিশেষ ভাবে ধন্যবাদ জানাই Molla Mohammad Faruque Ahsan, আলমডাঙ্গা নাগরিক কমিটি ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে।

Address

Alamdanga
Chuadanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when Alamdanga Upazila - আমাদের প্রিয় আলমডাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alamdanga Upazila - আমাদের প্রিয় আলমডাঙ্গা:

Share