03/08/2026
অদ্য ০৩/০৮/২০২৬ খ্রি. তারিখে সীতাকুণ্ড বাজারে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পচা-নষ্ট খাবার সংরক্ষণ এবং বিক্রয়ের দায়ে আল আমিন রেস্তোরাঁ-কে ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং রাজবাড়ী রেস্তোরাঁ-কে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উদ্ধারকৃত পচা ও নষ্ট খাদ্যসামগ্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড।
এডমিন