31/12/2014
"তেলের অতিরিক্ত উৎপাদন আর ঐতিহাসিক মহামন্দা"
১৯৩০ সালে তেলের উৎপাদনে ভেসে ছিল বিশ্ব, যা সেই সময়ের স্ফীতিহ্রাসের অন্যতম কারণ।
১৯৩০ সালে মহামন্দার সময় জৈব শক্তির চাহিদা হ্রাসের পাশাপাশি টেক্সাসে যখন বৃহৎ একটি তেল খনির সন্ধান মিলে, এতে তেলের দাম অনেক নেমে যায়। ১৯৩১ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, এর দ্বারা শুধু তেল খাঁতে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় নাই, সাথে বৈশ্বিক স্ফীতিহ্রাসও ঘটেছিল। বর্তমানে আবারো নিম্ন মাত্রার মুদ্রাস্ফীতি ও ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা তেলের মূল্যহ্রাসের সম্মুখীন হবে।
এই বছরে তেল কোম্পানিগুলোর ক্ষতি একটা দুর্ভাগ্যই বলা যায়। পূর্ব মধ্য টেক্সাসে একটি উর্বর কিন্তু অগভীর তেলখনির সুযোগ আবিষ্কারের ফলে গত বছরে তেল কোম্পানিগুলোর উৎপাদন ও ভোগের মধ্যে সমতা আনার প্রচেষ্টা ব্যর্থ হয়। সন্দেহাতীতভাবেই বলা যাই যে ৩০ মাইলেরও বেশী একটি গুরুত্বপূর্ণ তেলখনির সন্ধান এটি। মার্চের শুরুতে এই নতুন কূপ থেকে গড়ে প্রতিদিন ৫৫০০০ ব্যারেল তেল উৎপাদন হত কিন্তু কোন ট্রাঙ্ক পাইপ-লাইন ছাড়াই বর্তমানে এর থেকে উৎপাদনের পরিমাণ বেড়ে দাড়াই দিনে ২৫৩০০০ ব্যারেল। এই সেই ঘটনা যা আমেরিকার তেল শিল্পকে আবারো ভারসাম্যহীন করে তুলেছে।
অশোধিত তেলের উৎপাদন অতো গুরুতর হতো না যদি আমেরিকান পরিশোধকেরা শোধনাগারে তেল সরবরাহ কমিয়ে দিত। এটা তাদের ঘোষিত মনোভাব ছিল যে তারা এই বছর শীতের মাসে পেট্রোল জমিয়ে রাখবে না, এমনটা তারা সব বছরেই করে থাকে। তারা চেয়েছিল গতবছরের এপ্রিলের প্রথমে জমা থাকা ৫৫০০০০০০ ব্যারেল এর সংখ্যার পরিমাণ কমিয়ে ৪০০০০০০০ ব্যারেলে নিয়ে আসবে চলতি বছরের এপ্রিলের শুরুতে। কিন্তু পরিশোধকেরা তাদের এই সৎ ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়। মার্চের শেষেই পেট্রলের পরিমাণ দাড়াই ৪৭০০০০০০ ব্যারেল যাকিনা এপ্রিলের ১৮ তারিখে ৪৬৩৮৪০০০ ব্যারেলে এসে দাড়াই। পেট্রোলের এই অতিরিক্ত মজুদ অশোধিত তেল এবং পেট্রোলের বাজারে দামের পতন ঘটিয়েছে।
এই বছরে তেলের দামে বিশাল হ্রাস সুনিশ্চিতভাবে এই শেয়ারহোল্ডারদের কাছে উদ্বেগের কারণ ছিল। তাদেরকে আরও দেখতে হবে তেল কোম্পানিগুলো তাদের খতিয়ানে আর কত তেল মজুদের হিসাব অন্তর্ভুক্ত করে। আশা করা যায়, ডিসেম্বরের ৩১ তারিখের উদ্ধৃত্তপত্রের মন্দ অবস্থা থেকে পরিত্রান পাওয়া যাবে।
তেলের শেয়ারহোল্ডারদের কাছে এইটা সুষ্পষ্ট যে, ১৯৩১ সালের আয় এবং লভ্যাংশ ১৯৩০ সালের থেকে খারাপ ছিল। ভবিষ্যতে দেখা যাবে যে শীর্ষস্থানীয় ব্রিটিশ তেলের শেয়ার উদ্ধৃতাংশ আমেরিকানদের থেকে বেশি স্ফীতিহ্রাসের স্বীকার হবে। Royal Dutch, Shell Transport, Anglo-Persian and Burmah Oil কোম্পানিগুলোর শক্ত অর্থনৈতিক ভিত্তি থাকার পরেও বর্তমান পরিস্থিতি উত্তরণে তাদের সক্ষমতা নিয়ে বর্তমান মার্কেটে হতাশাপূর্ণ দৃষ্টিভঙ্গী সৃষ্টি হতে পারে!
অনুবাদকৃত,
http://www.economist.com/news/business-and-finance/21637484-too-much-oil-flooded-world-early-1930s-contributing-deflation-oil-gluts-great
During the Great Depression of the 1930s, massive oil discoveries in Texas, alongside falling global demand for energy, sent oil prices tumbling downwards. As we...