উৎসাহ সামাজিক সংগঠন

উৎসাহ সামাজিক সংগঠন "আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে " স্লোগান নিয়ে ২০১৬ সালের নভেম্বরে শুরু পথচলা।

সময়ের দাবী ও কর্তব্য বোধের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক সুমহান অঙ্গীকারের মধ্যে দিয়ে শুরু হয় উৎসাহ সামাজিক সংগঠন (USS) এর পথচলা।

"আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে " এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৬ সালের নভেম্বর মাসের ২৫ তারিখ রোজ শুক্রবার কিছু তরুণের হাত ধরে যাত্রা শুরু করে উৎসাহ সামাজিক সংগঠন (USS)।

মাত্র কয়েকজন মানুষের ইচ্ছাশক্তি আর উদ্দ্যেগে "উৎসাহ সামাজিক সংগঠন" পথচলা শুরু করে। একটি অরাজনৈ

তিক স্বেচ্ছাসেবী সংগঠন উৎসাহ সামাজিক সংগঠন, কাজ করে যাচ্ছে শিক্ষা, সমাজসেবা, গনসচেতনতা, সুনাগরিকত্বসহ বিভিন্ন সামাজিক উন্নয়নের লক্ষ্যেই ।

রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে সারাদেশব্যাপী। রক্তদানে মানুষকে উৎসাহিত করার জন্য আয়োজন করছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী এবং রক্তদানের মানুষকে সচেতন করার জন্য বিতরণ করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট এবং স্টিকার।

শিক্ষিত সমাজ গড়া লক্ষ্যে নিয়মিত গরিব, মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।



সংগঠনের লক্ষ্য ও উদ্দ্যশ্যঃ

১) রক্তদানে মানুষষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তদাতা তৈরি করা।
২) সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রধান।
৩) প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা প্রদান করা।
৪) অসহায় মানুষের পাশে দাড়ানো।
৫)পাঠাগার প্রতিষ্ঠা করা।


স্লোগানঃ আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে।


আমরা বিশ্বাস করি সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছেন। যদি সবাই একত্রিত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে শিক্ষা এবং সামগ্রিক দিক দিয়ে উন্নততর অবস্থায় রেখে যেতে পারব। উৎসাহ সামাজিক সংগঠনের এই লক্ষ্য ও উদ্দেশ্য এবং নিরন্তর পথচলাকে বেগবান করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

শীতের শেষ সময়ে অল্প কিছু কম্বল পৌছেঁ দিলেন  #টিম_উৎসাহ'র লালমনিরহাট টিমের স্বেচ্ছাসেবকরা। আলহামদুলিল্লাহ
23/01/2026

শীতের শেষ সময়ে অল্প কিছু কম্বল পৌছেঁ দিলেন #টিম_উৎসাহ'র লালমনিরহাট টিমের স্বেচ্ছাসেবকরা। আলহামদুলিল্লাহ

চট্টগ্রাম মেডিকেলে কলেজে হজ্জ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জন্য করনীয় :*চট্রগ্রাম মেডিকেল থেকে যে সকল ধাপ অনুসরণ করে স্বা...
20/01/2026

চট্টগ্রাম মেডিকেলে কলেজে হজ্জ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জন্য করনীয় :

*চট্রগ্রাম মেডিকেল থেকে যে সকল ধাপ অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা করবেন:-*

ধাপ ১ :- চমেক হাসপাতাল(পুরাতন ভবন) এর নিচে স্হাপিত তথ্য কেন্দ্র থেকে পাসপোর্ট কপি দিয়ে ১০ টাকার বিনিময়ে হজের স্বাস্থ্য পরীক্ষার জন্য টোকেন নিতে হবে।

ধাপ ২ :- এরপর টোকেন নিয়ে পুরাতন বিল্ডিং( একই ভবন) এর (২য় তলায়) কনফারেন্স কক্ষে গিয়ে ECG, Blood grouping সহ অন্য সকল টেস্টের টোকেন সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।

ধাপ ৩ :- ECG ও অন্যান্য পরীক্ষা শেষে একই (পুরাতন) ভবনের ৩য় তলায় (১৫ নং ওয়ার্ড) X-Ray করাতে হবে। এতে খরচ হবে ২০০ টাকা।

ধাপ ৪ :- সকল পরীক্ষা শেষে উক্ত ভবনের ২য় তলার কনফারেন্স কক্ষ থেকেই পরদিন রিপোর্ট ও ফিটনেস সংগ্রহ করতে হবে।

বিঃদ্রঃ- হাজীগনকে চট্রগ্রাম মেডিকেলে পৌঁছাতে হবে সকাল ৮:০০ এর মধ্যে। সকল পরীক্ষা পুরাতন ভবনেই সম্পন্ন হবে।

*স্বাস্থ্য পরীক্ষার খরচের হিসাব:-*
টিকিট-১০/-
ব্লাড টেস্ট ও ইউরিন টেস্ট- ৩৩০/-
ইসিজি টেস্ট- ৮০/-
এক্সরে- ২০০/-
ব্লাড গ্রুপিং টেস্ট- ১০০/-
সর্বমোট খরচ- ৭২০/-

উপরোক্ত ধাপ অনুসরণের মাধ্যমে হজের জন্য টেস্ট সম্পন্ন করতে হবে।

📣 সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম
📸 AI Generated

20/01/2026

ফুটেছে হাসি তাদের মুখে (উষ্ণতা বিলাই)

#টিম_উৎসাহ'র স্বেচ্ছাসেবকরা আপনাদের নিকট থেকে সহযোগিতা চেয়েছিল এদের মুখে হাসি ফোঁটানোর জন্য। আপনাদের দেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র আমানত একত্রিত করে আমরা উষ্ণতার পরশ বিলিয়ে দিয়েছে রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তার নদীর আশে পাশে চরে বসবাসরত অসহায় শীতার্ত মানুষের মুখে।

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন।

আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার।

আসুন সেবার হাত বাড়িয়ে, দুঃখ দিই তাড়িয়ে।
উত্‍সাহ সামাজিক সংগঠন (USS)
উষ্ণতা বিলাই (সিজন-১০)

#টিম_উৎসাহ

গত ডিসেম্বর মাসে আমরা অনেকের কাছে সহযোগিতা চেয়েছিলাম উষ্ণতার চাদর বিলিয়ে দিতে প্রত্যন্ত গ্রামে। আপনাদের দেওয়া আমানত নিয়ে...
14/01/2026

গত ডিসেম্বর মাসে আমরা অনেকের কাছে সহযোগিতা চেয়েছিলাম উষ্ণতার চাদর বিলিয়ে দিতে প্রত্যন্ত গ্রামে। আপনাদের দেওয়া আমানত নিয়ে #টিম_উৎসাহ চলে গিয়েছিল তিস্তারচরে। উষ্ণতা বিলাই (সিজন-১০)'র ২য় দিনে গত ১১/০১/২০২৬ ইং তারিখে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মহিশখোচা ইউনিয়নে দাইনের চওড়া ঈদগাহে তিস্তারচর ও স্পারবাধের আশেপাশে বসবাসরত কয়েকটি পরিবারের কাছে শীতের উপহার পৌঁছে দিয়েছে #টিম_উৎসাহ'র স্বেচ্ছাসবকরা। শীতার্ত মানুষের মাঝে কম্বল ছাড়াও হাত মোজা, পা মোজা, টুপি (বড়দের/ছোটদের) বিতরণ করা হয়।

সুন্দরভাবে বিতরণ সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন ফী-সাবিলিল্লাহ্ সংগঠন'র স্বেচ্ছাসেবক প্রিয় Md. Shahidul Islam, মোস্তান আহমেদ, আমিনুল ইসলাম ভাইসহ অন্যান্য ভাইয়েরা। সর্বমোট ৭৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কৃতজ্ঞতা জানাচ্ছি টিম উৎসাহ'র লালমনিরহাট এর স্বেচ্ছাসেবক Md Saju Mia, Shamsul Huda ভাই এবং দিনাজপুর টিমের স্বেচ্ছাসেবক Mijannur Rohman Miju, Harun-ur Roshid, Sakib Miftah ভাইদের প্রতি যে, সকলেই রাতের আঁধারে মানুষের বাসায় বাসায় গিয়ে টোকেন বিতরণ করেছে।

#আসুন_উষ্ণতা_বিলাই #টিম_উৎসাহ

বিগত বছরগুলোর ন্যায় এবারও ১০ম বারের মত দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট এবং রংপুরে শীতবস্ত্র বিতরণ করেছে উৎসাহ সামাজিক...
13/01/2026

বিগত বছরগুলোর ন্যায় এবারও ১০ম বারের মত দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট এবং রংপুরে শীতবস্ত্র বিতরণ করেছে উৎসাহ সামাজিক সংগঠন (USS)।

চলতি বছরের উষ্ণতা বিলাই (সিজন-১০)'র ১ম দিনে গত ১০/০১/২০২৬ ইং তারিখে ৩য় পর্বে সকাল ১০.০০ ঘটিকায় চলবলা ইউনিয়নের বারাজান উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আপনাদের দেওয়া আমানতগুলো কিছু পরিবারের শীত নিবারণের জন্য কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করার হয়েছে। #টিম_উৎসাহ থেকে উপস্থিত ছিলেন প্রিয় ফয়সাল চৌধুরী, NM Mahabul Hasan Habib এবং Sakib Miftah

#আসুন_উষ্ণতা_বিলাই
#টিম_উৎসাহ
#লালমনিরহাট

13/01/2026

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান।



©Bangladesh Road Transport Authority (BRTA)

https://dainikuttarernews.com/country-news/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A...
13/01/2026

https://dainikuttarernews.com/country-news/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87-%E0%A6%89%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-/

ভালোবাসা রইল প্রিয় স্বেচ্ছাসেবক Md Borhan Uddin ভাই

উত্তরের জেলা লালমনিরহাটে প্রতি বছর শীত মৌসুম এলেই তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েন দরিদ্র, বয়স্ক ও শিশুরা। হিমেল .....

ঠাণ্ডা, কুয়াশা আর বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কা...
13/01/2026

ঠাণ্ডা, কুয়াশা আর বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।

তাই অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদের সকলের আমানত নিয়ে পাশে দাঁড়াল উৎসাহ সামাজিক সংগঠন।

গত ১০/০১/২০২৬ইং তারিখে ২য় পর্যায়ে সকাল ১১.০০ ঘটিকায় রংপৃর গঙ্গাচড়া উপজেলার আনুর বাজারে বসবাসরত কিছু পরিবারের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র - কম্বল, হাত মোজা, পা মোজা, কানটুপি বিতরণ করা হয়।

#শীতবস্ত্র #টিম_উৎসাহ

04/01/2026

উষ্ণতার চাদর ছড়িয়ে পরুক........

#টিম_উৎসাহ

🗣️ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্র...
13/10/2025

🗣️ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজরা, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

📝🗳️ আবেদন শুরু আগামী: ১৩-১০-২০২৫খ্রি: তারিখ হতে ০৬-১১-২০২৫খ্রি: তারিখ পর্যন্ত।

🖇️ নিম্নের লিংকে গিয়ে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন:
dss.bhata.gov.bd/online-application

রক্তদান মানুষের জীবনের জন্য এক মহৎ উদ্যোগ। মানবিক এই কাজের সাথে প্রতারণা ও অনিয়ম করা শুধু নৈতিকতার চরম লঙ্ঘনই নয়, এটি বড়...
27/09/2025

রক্তদান মানুষের জীবনের জন্য এক মহৎ উদ্যোগ। মানবিক এই কাজের সাথে প্রতারণা ও অনিয়ম করা শুধু নৈতিকতার চরম লঙ্ঘনই নয়, এটি বড় একটি অপরাধ! এই মানুষগুলো কিছুদিন শুধুমাত্র কাগজের ৫০০-১০০০ টাকার নোট খাইয়ে রাখা দরকার। কত্তবড় অমানুষ এরা!

একজন রোগীর শেষ আশার ভরসা রাখে রক্তের উপর। সেই রক্ত যদি ভেজাল, মিশ্রিত বা প্রতারণামূলকভাবে দেওয়া হয় – তবে তা সরাসরি মৃত্যুর কারণ হতে পারে।
এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা খুব দরকার। এই অস*ভ্য অসাধু মানুষগুলো দেশকে ধ্বংস করে দিচ্ছে।
🔴রক্তদান জীবন বাঁচানোর জন্য, প্রতারণার জন্য নয়।🔴

Address

Akbar Shah Railway Housing Society, Akbar Shah
Chittagong
4000

Telephone

01856501881

Website

Alerts

Be the first to know and let us send you an email when উৎসাহ সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উৎসাহ সামাজিক সংগঠন:

Share