Jagaran - জাগরণ

Jagaran - জাগরণ জাগরন একটি সামাজিক সংগঠন।

জাগরণ ২০১১ সালে ১১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

জাগরণ এর উদ্দেশ্যাবলীঃ
ক) এই সংগঠন মূল লক্ষ্য হলো সমাজের মানব সেবা অর্থাৎ আর্তমানবতার সেবায় কাজ করা।
খ) দুঃস্থকে সহানুভূতি, দুর্বলকে বিত্ত দান করে মানুষের তরে কাজ করা।
গ) পৃথিবীর মানুষে সমঝোতা সৃষ্টি করা।
ঘ) সুনাগরিকের আদর্শ বিকাশ সাধন করা।
ঙ) মানুষের নাগরিকতা, সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক সাধনে সক্রিয় আগ্রহ প্রদর্শন।
চ) সংগঠনকে হদ্যতা, সম্প্রতি ও সমঝোতার বন্ধনে একত্রিত করা।
ছ) জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে মুক্ত আলোচনা ক্ষেত্র সৃষ্টি করা।
জ) সংগঠনের সদস্যগণ দলীয় রাজনীতি ও সম্পদ্রায়ভূক্ত ধর্মীয় বিষয় নিয়ে বির্তক না করা।
ঝ) সেবাব্রতী লোকদের ব্যক্তিগত আর্থিক লাভের বিবেচনা ব্যাতিরেকে সমাজ সেবায় উৎসাহ প্রদান করা।

আলহামদুলিল্লাহ! বাঁশখালীতে পানিবন্দি থাকা প্রায় ১০০ পরিবারের মাঝে জাগরণের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পন্ন।আল্লাহর অশেষ রহ...
13/07/2026

আলহামদুলিল্লাহ!
বাঁশখালীতে পানিবন্দি থাকা প্রায় ১০০ পরিবারের মাঝে জাগরণের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পন্ন।

আল্লাহর অশেষ রহমতে জাগরণ পরিবার পৌঁছে গেছে চট্রগ্রামের বাঁশখালীর খানখানাবাদে বন্যা কবলিত দূর্গম এলাকায়। সপ্তাহব্যাপী ভারি বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অনেক মানুষ সংকটাপন্ন দিনাতিপাত করছে। জাগরণ তাদের সামর্থের জায়গা থেকে পানিবন্দি থাকা প্রায় ১০০ পরিবারের ৫০০ মানুষের একবেলা খাবারের আয়োজন করে।

এই মানবিক উদ্যোগের সঙ্গে যারা যারা জাগরণকে আর্থিক এবং সশরীরে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
দেশের মানুষ পানি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান পাক।

"সকলের তরে সকলে আমরাপ্রত্যেকে আমরা পরের তরে।"সপ্তাহব্যাপী ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন জায়গার মানুষ পানিবন্দি অবস্থায়...
11/07/2026

"সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"

সপ্তাহব্যাপী ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন জায়গার মানুষ পানিবন্দি অবস্থায় আছে। এমতাবস্থায় কারো বাড়িঘর ধসে পড়েছে, কারো ঘরে হাটু পরিমাণ পানি, খাবার সংকট, বিশুদ্ধ পানি সংকট।

জাগরণ তাদের সামর্থের জায়গা থেকে বাঁশখালীতে পানিবন্দি থাকা কিছু মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজ শনিবার রওনা দিয়েছে। বাঁশখালীতে পানিবন্দি থাকা প্রায় ১০০ পরিবারের মাঝে দুপুরের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

সকলে দোয়া করবেন পানিবন্দি মানুষদের জন্য এবং যার যেভাবে সুযোগ হয় এই পানিবন্দি মানুষদের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন।

জাগরণের সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ তারেক উদ্দিন আহমেদ গতকাল দুপুরে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!আ...
22/03/2026

জাগরণের সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ তারেক উদ্দিন আহমেদ গতকাল দুপুরে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!

আল্লাহ জাগরণের প্রতি উনার অবদানকে কবুল করুক। উনাকে মাগফিরাত দান করে জান্নাতের উচ্চ মকাম দান করুক।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আলহামদুলিল্লাহ,  প্রতিবছরের মতন জাগরণের ইফতার মাহফিল ২৪ রমজান  ১৪/০৩/২০২৬ ইং রোজ শনিবার সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।এই বছ...
17/03/2026

আলহামদুলিল্লাহ,

প্রতিবছরের মতন জাগরণের ইফতার মাহফিল ২৪ রমজান ১৪/০৩/২০২৬ ইং রোজ শনিবার সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।

এই বছর জাগরণের পক্ষ হতে ২ টি এতিমখানায় মোট ২০০ জনের মতোন এতিমের জন্য ইফতার এর ব্যবস্থা করা হয়।

17/03/2026

জাগরণের ইফতার মাহফিল'২৬

আলহামদুলিল্লাহ,  প্রতিবছরের মত জাগরণের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী আজ ৩ মার্চ'২৬ ইং সফল ভাবে সম্পন্ন হয়।এই বছর জা...
03/03/2026

আলহামদুলিল্লাহ,
প্রতিবছরের মত জাগরণের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী আজ ৩ মার্চ'২৬ ইং সফল ভাবে সম্পন্ন হয়।

এই বছর জাগরণের পক্ষ হতে ৩ টি এতিমখানা ও ১০ টি সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।

সংগঠনের পরিচালক জনাব শেখ সালাহউদ্দিন ভাইয়ের মমতা ময়ি আম্মাজান আজ ভোর ৪:৩০ ঘটিকায় মেডিকাল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করি...
14/02/2026

সংগঠনের পরিচালক জনাব শেখ সালাহউদ্দিন ভাইয়ের মমতা ময়ি আম্মাজান আজ ভোর ৪:৩০ ঘটিকায় মেডিকাল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagaran - জাগরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jagaran - জাগরণ:

Shortcuts

Share

Category