22/09/2017
চরম্বাবাসীদের জন্যে সুখবর।
দেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বেশে, তার সাথে তাল মিলাতে শরীফ মুহাম্মদ এর উদ্যোগে ২০১২ সাল থেকে www.charambabd,com নামে একটি ওয়েবসাইট পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে ইন্টারনেটে তুলে ধরা হচ্ছে চরম্বার সৌন্দর্য, মানব সম্পদ, চরম্বার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, চরম্বার মাদ্রাসা স্কুলে সমূহের বিভিন্ন বিজ্ঞপ্তি।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো চরম্বার মানুষের বিভিন্ন তথ্যসমৃদ্ধ একটি ডাটাবেজ সংরক্ষণ করা হচ্ছে সেখানে, যার মাধ্যমে জানা যাবে চরম্বার কোন মানুষটি সমাজ, দেশের কোন কোন অবস্থানে আছেন,শিক্ষা,চাকুরী কিংবা ব্যবসায় ক্ষেত্রে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেতে সহজেই তাদের তথ্য পেতে পারেন এই ওয়েবসাইট থেকেই।
জরুরি রক্ত প্রয়োজনে চরম্বা তথা আপনার এলাকা থেকেই ব্যবস্থা হয়ে যেতে পারে আপনাদের প্রয়োজনীয় রক্তের গ্রুপ।
আর http://www.charambabd.com/ তে চলছে ব্যক্তিগত ডাটাবেজ সমৃদ্ধির কাজ,আপনি যদি এইসএসসি/আলিম অথবা সমমান কিংবা তদূর্ধ্বের শিক্ষার্থী/চাকুরীজীবী/ব্যবসায়ী/প্রবাসে হোন, তবে নিচে দেওয়া লিংকে ক্লিক করে যুক্ত/আপলোড করুন আপনার তথ্য, যুক্ত হোন একে অপরকে সহযোগীতার, একে অপরের কাজে লাগতে পারার এই বৃহৎ প্লাটফর্মে।
শেয়ার করে সবাইকে জানান এই মহৎ উদ্যোগের কথা আর নিজেদের ডাটা আপলোড করে চরম্বা, দেশ ও জাতির কল্যাণে নিজেকে এগিয়ে দিন।
নিজের সম্পর্কে তথ্য/ডাটা আপলোডের লিংক :
http://www.charambabd.com/send_profile.aspx