16/04/2026
১. বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬
নগরীর মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, বহদ্দারহাট ক্যাম্পাস এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ এপ্রিল ২০২৬, রোজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯:০০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের পরপরই শুরু হয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কলকাকলি’। তিনদিন ব্যাপি আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ ছিল সমাপনী দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত ট্রেজারার, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, পরিবেশ গবেষক ও গুণী লেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ শিহাব উদ্দিন। অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ (ইনচার্জ) উৎপল পাল।
প্রধান অতিথি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ তাঁর বক্তব্যে বলেন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে।’ শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল বলেন, জাতির আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোরদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে, জীবনের লক্ষ্যপূরণে আলোকিত মানুষ হতে হবে। মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর সুদক্ষ প্রশাসনের তত্ত্বাবধানে একঝাঁক আলোকদীপ্ত শিক্ষক-শিক্ষিকা উক্ত উদ্দেশ্যকে ধারণ করে শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন।’ আলোচনা সভার পর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এর পরপরই শুরু হয় মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাংস্কৃতিক স্কোয়াডের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, কৌতুক ইত্যাদিতে সমৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক ওসমান বেনজির ও বৈশাখী বণিক। অনুষ্ঠানে মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বহদ্দারহাট ক্যাম্পাসের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।