Urirchar - উড়িরচর

Urirchar - উড়িরচর সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপের নাম উড়িরচর ইউনিয়ন

উড়িরচরের বিস্তারিতঃ
উড়ির চরের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাঃ

উড়ির চরের বেশির ভাগ রাস্তা কাচা সামান্য কিছু রাস্তা পাকা, যোগাযোগের বাহন বলতে বাইসাইকেল,রিক্সা,টেম্পু ও নৌকা।

দর্শনীয় স্থানঃ
নাম-সাগর পাড়ে কেওড়া বন কিভাবে যাওয়া যায়- চট্টগ্রাম থেকে সন্দ্বীপ,সন্দ্বীপ থেকে ট্রলারে উড়ির চর,উড়ির চর নতুন বাজার থেকে পুর্ব দিকে ফরেস্ট অফিসের সামনের রাস্তা দিয়ে পুর্ব দিকে ৪০/৫০ মিনিটের পথ,পথে যেতে রাস্তার দুপাশে

পরবে সবুজের মাঠ আর মাঠ। অঅবস্থান-উড়ির চর ০৬নং ওয়ার্ড।

উড়ির চর ইউনিয়নের ইতিহাসঃ

১৯৭০/৭১ সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনা মহোনায় একটি দ্বীপ জেগে উঠে। দ্বীপের জম্মের কিছু দিন পর সন্দ্বীপের জনগন এই দ্বীপে গিয়ে দেখতে পায় সমস্ত দ্বীপে ঘাস আর ঘাস,এই ঘাস কে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নাম হয় উড়ির চর,তৎকালিন সন্দ্বীপের কৃত সন্তান কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়া সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নদী সিকিস্তি ভূমীহীন মানুষদের কে ১৯৮০/৮১ সালে উড়ির চরে এনে বসতি করে দেয়।১৯৮৫ সালের বন্যা,১৯৯১ সালের ঘুর্নিঝড় ,২০০৭ সালের সিডর,২০০৯ সালের আইলার মত বড় বড় প্রাকৃতিক দুর্যগ মোকাবেলা করে উড়ির চর, যার মধ্যে ১৯৮৫ এবং ১৯৯১ সালের দুর্যগে এই উড়ির চরের সবচেয়ে বেশি ক্ষতি হয়।উড়ির চর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়ার সহধর্মিনী মিসেস তাহমিনা চৌধুরী। উড়ির চর এর ইতিহাস খুবিই সংক্ষিপ্ত,কিন্তু এই সংক্ষিপ্ত ইতিহাসে উড়ির চর সফর করেছেন সাবেক রাস্ট্রপতি জ্বনাব হোসাইন মোহাম্মদ এরশাদ,সাবেক প্রধান মন্ত্রী ও বর্তমান সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ভাষা ও সংস্কৃতিঃ

সন্দ্বীপ মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। সন্দ্বীপ, উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। মেঘনা-গোমতী নদীর গতিপ্রকৃতিএবং লালমাই পাহাড়ের পাদদেশে সন্দ্বীপের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে সন্দ্বীপের সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে সন্দ্বীপের অবদানও অনস্বীকার্য। জাতীয় কবি নজরুল, সুরসম্রাট ওস্তাদআলাউদ্দিন খান, ওস্তাদ আয়েত আলী খান, ওস্তাদ আকবর আলী খান প্রমুখ ভুবনবিখ্যাত সংগীতজ্ঞদের স্মৃতি বিজড়িত সন্দ্বীপ।

খাল ও নদীঃ

মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন উক্ত ইউনিয়নিটর চার পাশে মেঘনা নদী অবস্থিতি এবং ছোট ছোট অনেক খাল রয়েছে।

হাট বাজারের তালিকাঃ

১।নতুন বাজার
২।বাংলাবাজা্র
৩।জনতা বাজার
৪।রাজীব বাজার
৫।মীঞা বাজ়ার
৬।নামার বাজার সহ আরো অনেক

ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদঃ

ইউপি চেয়ারম্যান
নামঃজনাব মোঃ আব্দুর রহিম
ফোনঃ০১৮৩৭৪৭৮৫৩৭
নির্বাচনী এলাকা ০১নং উড়ির চর ইউনিয়ন

ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দঃ

চেয়ারম্যানের নামঃ
জনাব তাহমিনা হক চৌধুরী (১৯৮৮ - ২০০৩ইং)

জনাব খায়রুল আলম মিয়া (২০০৩ - ২০০৭ ইং)

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
০১-পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।
০২-পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণও রক্ষনাবেক্ষণ।
০৩-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

০৪-স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।

০৫-কৃষি,মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ।

০৬-মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

০৭-কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

০৮-পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

০৯-খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান।

১০-পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১১-আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ।

১২-জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

১৩-সরকারি স্থান, উন্মুক্ত জায়গা,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

১৪-ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো।

১৫-বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬-কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

১৭-জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণবন্ধ করা ।

১৮-জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

১৯-গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা।

২০-অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

২১-মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ।

২২-ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন।

২৩-কূয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

২৪-খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।

২৫-খাবার পানির জন্য সংরক্ষিত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচাঁ বা পশু গোসর করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৬-পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী ন্থানে শন , পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা।

২৭-আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৮-আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৯-আবাসিক এলাকায় ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

৩০-অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোতাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান।

৩১-বিধবা,এতিম,গরিব ও দুঃস্থ ব্যাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।

৩২-সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন উৎসাহ প্রদান।

৩৩-বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন।

৩৪-গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা।

৩৫-প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৬-ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা,আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনিয় অন্যান্য ব্যবস্থা গ্রহন।

৩৭-ই-গভর্ণেন্স চালু উৎসাহিতকরণ।

৩৮-ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

৩৯-সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্ববলী।

গ্রাম পুলিশঃ

মোঃ আবুল কাসেম

মোঃ ইদ্রিস

মোঃ আবু বক্কর ছিদ্দিক

মোঃ আনোয়ার হোসেন

মোঃ মোস্তফা

সফিকুল আলাম

রবিউল আলাম

মোঃদুলাল

নার্গিস বেগম

12/11/2025
উড়িরচর - বাংলা বাজার
14/03/2025

উড়িরচর - বাংলা বাজার

উড়ির চর-নোয়াখালীক্রস ড্যাম নির্মাণে উদ্ধার হবে ১০ হাজার হেক্টর জমিক্রস ড্যাম নির্মাণে উদ্ধার হবে ১০ হাজার হেক্টর জমি।সমু...
18/02/2025

উড়ির চর-নোয়াখালী
ক্রস ড্যাম নির্মাণে উদ্ধার হবে ১০ হাজার হেক্টর জমি

ক্রস ড্যাম নির্মাণে উদ্ধার হবে ১০ হাজার হেক্টর জমি।
সমুদ্র থেকে নতুন প্রায় ১০ হাজার হেক্টর জমি উদ্ধার করা হবে উড়ির চর-নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণের মাধ্যমে। এ লক্ষ্যে ৬৩৬ কোটি ১৭ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

বঙ্গোপসাগরের বুক থেকে ১০ হাজার হেক্টর জমি পুনরুদ্ধারের এ উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। চলতি সময় থেকে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশে প্রতি কৃষকের আবাদি জমির পরিমান মাত্র ১.৫০ একরের মতো। পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি বিভাগের হিসাব মতে, প্রতি বছর দেশের কৃষি জমির পরিমান কমছে ৬৮ হাজার ৭০০ হেক্টর, অর্থাৎ প্রতি বছর শতকরা এক ভাগ হিসাবে আবাদযোগ্য জমির পরিমান কমে যাছে। এসব বিষয় বিবেচনায় এনে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

উড়ির চর-নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণ প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো- সমুদ্র থেকে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধার করা, উড়ির চরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ স্থাপন, স্থানীয় জনসাধারণের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন।

এছাড়া কৃষি জমির পরিমাণ বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সর্বোপরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা অনুবিভাগ) এস. এম. রেজাউল মোস্তফা কামাল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ব্লু -ইকোনোমি বা সুনীল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। তার প্রথম অর্জন সমুদ্রের গভীর থেকে ১০ হাজার হেক্টর জমি উদ্ধার করা। বলা চলে বাংলাদেশের স্থলভাগে এটা অন্তর্ভূক্ত হবে।

স্থায়ীভাবে সবকিছু করা যাবে এই নতুন ভূমিতে। দীর্ঘদিন স্টাডি করেই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কৃষি জমি বাড়বে।
মেঘনা নদীর মোহনায় নদী ভাঙন ও ভূমি পুনরুদ্ধার ক্রমান্বয়ে চলমান একটি প্রাকৃতিক প্রক্রিয়া। মেঘনা নদীর মোহনায় বর্তমানে প্রতি বছর প্রাকৃতিকভাবে প্রায় ৯ বর্গকিলোমিটার চর জেগে উঠছে।
১৯৫৬-৫৭ ও ১৯৬৪ সালে মেঘনার মোহনায় ক্রস ড্যাম-১ ও ক্রস ড্যাম-২ নামে দু'টি সফল ক্রস ড্যাম নির্মাণ করা হয়। ২০০৯-১০ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্পের আওতায় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের মাধ্যমে একটি সমীক্ষা সম্পন্ন করা হয়।
সমীক্ষায় ৪টি ক্রস ড্যামের স্থান নির্ধারণ করা হয়। স্থানগুলো হলো- সন্দ্বীপ-উড়িরচর, উড়িরচর-নোয়াখালী, নোয়াখালী জাহাজ্যার চর ও জাহাজ্যার চর-সন্দ্বীপ।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য নেদারল্যান্ডসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়েল হ্যাস্কনিন ডিএইচভি, বাংলাদেশের ডিইভিকন লিমিটেড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডি করে। প্রকল্পের আওতায় ২ কিলোমিটার ক্রসড্যাম, ৬ কিলোমিটার টাই বাঁধ এবং ৩০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে।

17/02/2025
কেন সবার আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন।নীচে স্ববাখ্যাত চিঠি দেখুন। “আসসালামু আলাইকুম, স্যার।আল্লাহ রহমতে ভালো আছে...
17/02/2025

কেন সবার আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন।নীচে স্ববাখ্যাত চিঠি দেখুন।

“আসসালামু আলাইকুম, স্যার।

আল্লাহ রহমতে ভালো আছেন।আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুক এই কামনা করি।
আমার নাম মোঃ নাঈম,অর্থনীতি এর উপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে একটি ল ফার্মে জব করছি।

আমার বাড়ি হলো সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির চর এ।
আমাদের দুঃখ কষ্টের কথা শোনার মত কেউ নেই।সংসদ সদস্য পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।এমনকি ২২ বছর ধরে আমাদের ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত হয় না।নিরক্ষর একজন ভারপাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়নের কার্যক্রম চলে।বর্তমানে সেটিও নেই।
আমি যখন এই মেইলটি লেখছি,তার কিছুক্ষণ আগেও একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে।
একজন সন্তান সম্ভবা মা কে নোয়াখালী তে নেওয়ার পথে মারা যায়।একজন এমবিবিএস ডাক্তার এবং ছোট ক্লিনিকও আমাদের ইউনিয়নে নাই।
আমাদের সমস্যা গুলোর একটা লিস্ট দিলাম।
আপনার আনুকুল্যে কামনা করছি।

১। অন্তত ৫-১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র
২। শিক্ষিত একজন ইউনিয়ন প্রশাসক
৩। নদী ভাঙ্গন রোধ
৪। সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ইউনিয়ন নির্বাচনের ব্যবস্থা
৫। একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
৬। উড়ির চরে সন্ত্রাস এবং অস্রের পাহাড় আছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা।(সন্দ্বীপের নেতাদের ছত্রছায়ায় এই সন্ত্রাসী কার্যক্রম হয়)
৭। প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণের ব্যবস্থা

সফল আন্দোলনের পর আমাদের কথা বলার স্পেস তৈরী হয়েছে।তাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে আমাদের সমস্যা গুলো তোলে ধরলাম।
দীর্ঘদিন ধরে আপনার কলাম গুলো আমি পত্রিকায় পড়ি,আপনার আন্তরিকতার সম্পর্কে আমরা অবগত।
আমাদের ইউনিয়নের প্রতি একটু সুদৃষ্টি দিবেন।অন্তত মেডিকেল সমস্যার সমাধান টা করার আকুল আবেদন রইলো।
এছাড়া যাচাই বাচাই এবং অন্যান্য কাজের জন্য আমাকে প্রয়োজন মনে করলে আমাকে অবশ্য বলবেন,আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো।

ধন্যবাদ।

মোঃ নাঈম হোসেন
অর্থনীতি(অনার্স)
জাতীয় বিশ্ববিদ্যালয়
উড়ির চর,সন্দ্বীপ, চট্টগ্রাম”

17/02/2025

শত শত মহিষ নিয়ে অকূল পাথারে রফিক মিয়া ।। বড় কাঁকড়ার খোঁজে রহিমুদ্দি ।। উড়ির চর যেন অন্য এক পৃথিবী ।। রোমাঞ্চকর উড়ির চর (পর্ব ০৩)
-
এই ধারাবাহিকের গত দুটি পর্বে ভিন্নরকম একটা জনপদের গভীরে প্রবেশ করেছি। শুধু রোমাঞ্চ নয়, এটি উড়ির চরের মানুষের জীবনকে জানা ও উপলব্ধি করার ভ্রমণ। আগের পর্বে আমরা একজন বেলাল উদ্দিনকে পেয়েছি যিনি ২৬ জন ওলিকে দেখেছেন বলে দাবি করেছেন। একজন নাসির উদ্দিন বলেছেন- এই চর কিভাবে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। সব মিলিয়ে এই জনপদের মানুষের জীবন আমাদের অবাক করছে।
চতুর্দিকে মেঘনা নদী। মাঝখানে একটা ছোট্ট ভূখণ্ড, জেগে উঠেছে নদীর মাঝখান থেকেই। এক মৌসুমে ভেঙ্গে নিয়ে যায় তো আরেক মৌসুমে গড়ে। এই ভাঙ্গাগড়ার সাথেই মানুষের জীবনের সুখ দুখের খেলা। এখানে পৌঁছানোটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা. যা আগের পর্বগুলো দেখলেই উপলব্ধি করতে পারবেন।
প্রথম পর্বঃ https://web.facebook.com/share/v/1A1NyGpQfa/
দ্বিতীয় পর্বঃ https://web.facebook.com/share/v/15rn7FRBFC/
#নোয়াখালী #উড়িরচর #সন্দ্বীপ #ভ্রমণ #চর

20/10/2024

দক্ষিণ উড়িরচর মেঘনার নদীতে

২০-১০- ২০২৪ -

টাওয়ার রাস্তার মাথায় কালভার্টের উপরে - জমজমাট মাছের বাজার
18/10/2024

টাওয়ার রাস্তার মাথায়

কালভার্টের উপরে - জমজমাট মাছের বাজার

03/10/2024

মেঘনা নদী

Urirchar - উড়িরচর

সুবর্ণচর টু সন্দ্বীপ

প্রতিদিন যাতায়াত করে বোট,

S M Nazim ভিডিও করছেন

02/10/2024

মেঘনা দক্ষিণ উড়িরচর,

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when Urirchar - উড়িরচর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share