07/09/2026
দৈনিক আজাদী
সৈয়দ আমীর আলী ও চট্টগ্রাম
ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ
চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ছিদ্দিকী পরিবার চট্টগ্রামের সম্ভ্রান্ত, বনেদী ও সম্মানিত পরিবার হিসেবে স্বীকৃত। বর্তমান স্থানে এ পরিবারের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ওয়াসিল ছিদ্দিকীর প্রধান কৃতিত্ব হচ্ছে তিনি তার পুত্র শেখ রেয়াজউদ্দিন আহমদ ছিদ্দিকীকে ইংরেজী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কলকাতা প্রেরণ করেছিলেন। কলিকাতা হতে এন্ট্রাস পাস করে তিনি এলাহাবাদের অভিজাত মুইর সেন্ট্রাল কলেজ থেকে বি.এ. পাস করেন। পরবর্তীকালে একই কলেজ থেকে তিনি বি.এল. ডিগ্রী অর্জন করেন।
লক্ষ্মৌর নবাব পরিবারের সদস্য নবাব বজলুর রহমান নবাব ওয়াজেদ আলী শাহের সাথে কলিকাতায় হিজরত করেন। তারা কলিকাতায় বিপুল সম্পত্তির মালিক হন। শেখ রেয়াজউদ্দিন আহমদ ছিদ্দিকী নবাব বজলুর রহমানের কন্যা জেবুন্নিসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উক্ত বিবাহের কাবিননামায় এক নাম্বার সাক্ষী ছিলেন জাস্টিস সৈয়দ আমীর আলী। এখানে নিহিত রয়েছে চট্টগ্রামের বিখ্যাত রেয়াজাউদ্দিন বাজারের প্রতিষ্ঠাতা শেখ রিয়াজউদ্দিন আহমদ ছিদ্দিকীর অসাধারণ কৃতিত্ব যার বিয়ের সাক্ষী হচ্ছেন একজন মুসলিম বিচারপতি। আর একটি তথ্য হচ্ছে সৈয়দ আমীর আলী ১৯২৮ সালের ৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন। শেখ রিয়াজ উদ্দিন আহমদ ছিদ্দিকী ১৯২৮ সালের ১০ মহরম চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। একই সালে দুই মনীষীর মৃত্যুবরণ সত্যিই বিস্ময়কর ব্যাপার।
উপসংহার: চট্টগ্রামের সাথে সৈয়দ আমীর আলীর নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমত দেখতে পেলাম তার অন্তরঙ্গ বন্ধু ও অনুবাদ সহযোগী মাওলানা আবদুল হাই হচ্ছেন জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের অধিবাসী। দ্বিতীয়ত চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত রেয়াজউদ্দিন বাজারের প্রখ্যাত শেখ রেয়াজউদ্দিন আহমদ ছিদ্দিকীর বিয়ের এক নাম্বার স্বাক্ষী হলেন সৈয়দ আমীর আলী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢ....