University of Chittagong

University of Chittagong The University of Chittagong (ESTD 1966) is among the oldest & largest public universities in Bangladesh.

It offers a wide range of undergraduate & graduate degrees to approximately 30,000 students, across more than 50 programs in a wide range of fields.

চাকসুর উদ্যােগে 'আইনের আলো' বইয়ের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য =====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-...
16/09/2026

চাকসুর উদ্যােগে 'আইনের আলো' বইয়ের মোড়ক উন্মোচন করলেন উপাচার্য
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যােগে প্রকাশিত আইন বিষয়ক ম্যাগাজিন "আইনের আলো"-এর মোড়ক উন্মোচন আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন ও চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বক্তব্যে বলেন, আমরা অনেক সময় আইনকে খুব কঠিন বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তব জীবনে আমাদের নানা ধরনের আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। কারও মোবাইল ফোন চুরি হলে কী করতে হবে, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় যেতে হবে, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচার করলে কীভাবে প্রতিকার পাওয়া যায়, জায়গা-জমি নিয়ে সমস্যা হলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে—এসব বিষয় একজন সাধারণ মানুষের জানা প্রয়োজন। এই বইটি সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য এক ধরনের ‘ফার্স্ট এইড অব ল’ হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, আমরা সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে চাই। শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এই বইয়ে সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং মৌলিক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।
----------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত=====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ...
16/09/2026

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে রিসার্চ ওয়ার্কশপ আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমাদের গবেষণায় মনোনিবেশ করতে হবে। অনেক সময় শুধু পদোন্নতির প্রয়োজনেই গবেষণার দিকে মনোযোগ দেওয়া হয়। অথচ গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত নতুন জ্ঞান সৃষ্টি, নিজের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ ও বিশ্বের জ্ঞানভাণ্ডারে অবদান রাখা। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো—আমাদের শিক্ষার্থীদের এমন মানসম্পন্ন করে গড়ে তোলা, যাতে তারা শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক কর্মবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। গবেষণার ফলাফল যেন শুধু একটি জার্নালে সীমাবদ্ধ না থাকে; বরং সেটি যেন বাস্তব জীবনে প্রয়োগ করা যায়।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি শক্তিশালী ‘রিসার্চ ইকোসিস্টেম’ তৈরি করা। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ, আর গবেষণাই জ্ঞান সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম। একজন শিক্ষক হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হওয়া উচিত পড়া ও লেখা। শিক্ষকতা শুধু পাঠদান নয়; আমাদের শিক্ষক, গবেষক এবং জ্ঞানসৃষ্টিকারী—এই তিনটি পরিচয়কে একসঙ্গে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের সদস্য প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ। কর্মশালায় চবি রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের সদস্যবৃন্দ, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ নেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা বৃদ্ধি এবং যুগোপযোগী গবেষণা পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
-----------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাকসুর উদ্যোগে ‘শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ’-এর শুভ উদ্বোধন করলেন উপাচার্য =====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দী...
15/09/2026

চাকসুর উদ্যোগে ‘শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ’-এর শুভ উদ্বোধন করলেন উপাচার্য
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সুবিধা ও শাটল ট্রেনের অবস্থান সহজে জানার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যােগে 'শাটল ট্রেন ট্র্যাকার' অ্যাপ-এর শুভ উদ্বোধন আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আজকের দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। চাকসুর তদারকিতে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ তৈরি হয়েছে এবং সেটি আজকে উদ্বোধন হচ্ছে। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান লোকেট করতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। মাননীয় উপাচার্য চাকসুর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে গতিশীলতা ও সময় সাশ্রয় করতে এই ডিজিটাল উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। অ্যাপটি চালুর ফলে শিক্ষার্থীরা এখন খুব সহজেই নিজ নিজ মোবাইল ফোন থেকে শাটল ট্রেনের রিয়েল-টাইম লোকেশন ও সময়সূচি সম্পর্কে জানতে পারবেন, যা তাদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে মুক্তি দেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রতিনিধিবৃন্দ।
------------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি আরবি বিভাগের উদ্যোগে প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের-এর বিদায় ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী সম্মাননা অনুষ্ঠিত=====চট্টগ্রাম ব...
15/09/2026

চবি আরবি বিভাগের উদ্যোগে প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের-এর বিদায় ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী সম্মাননা অনুষ্ঠিত
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের-এর বিদায় ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী সম্মাননা ও আলোচনা সভা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমরা যাঁদের বিদায় জানাতে এখানে সমবেত হয়েছি, তাঁরা শুধু একটি বিভাগের শিক্ষক নন; তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভাণ্ডার। তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব শিক্ষা ও গবেষণা। তাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আন্তরিক যোগাযোগ, গবেষণার পরিবেশ এবং একাডেমিক শৃঙ্খলা আরও শক্তিশালী করতে হবে।

উপাচার্য বলেন, আরবি বিভাগের শিক্ষার্থীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করতে চাই। আরবি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে আরও কার্যকরভাবে শেখানো, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি এবং চীনা, কোরিয়ান, জাপানিসহ অন্যান্য ভাষা শেখার সুযোগ তৈরিতে আমরা কাজ করছি। একই সঙ্গে AI-এর সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিদায়ী শিক্ষকদের শুভ কামনা ও সুস্থতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী শিক্ষক প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের সম্পর্কে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তাঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। আজ কাদের ভাই বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন। কিন্তু আমি মনে করি, এটি তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের শেষ নয়। জ্ঞানী মানুষকে কোনো প্রতিষ্ঠান থেকে অবসর দেওয়া যায়, কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতা থেকে তাঁকে অবসর দেওয়া যায় না। উপ-উপাচার্য (একাডেমিক) বিদায়ী শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকবৃন্দসহ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
----------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্লাস ও অফিস ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি (পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম)
15/09/2026

ক্লাস ও অফিস ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি (পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম)

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত =====হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাং...
14/09/2026

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত
=====
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর উদ্যােগে “Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World” প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর সমাপনী পর্ব আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫.৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হলো একটি প্রাণবন্ত একাডেমিক পরিবেশ তৈরি করা; যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা জ্ঞানচর্চা, গবেষণা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নতুন চিন্তার বিকাশ ঘটাবে। এই সম্মেলনে ২৪টি দেশের অংশগ্রহণ এবং ২৫০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন প্রমাণ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে তার অবস্থান আরও শক্তিশালী করছে। এ ধরনের আয়োজন শুধু জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে না; বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও সহযোগিতার পথও তৈরি করে। আশা করি, সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনার ফলাফল নীতিনির্ধারকদের জন্য কার্যকর নির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি, বিভিন্ন দেশ থেকে আসা গবেষক ও অংশগ্রহণকারীরা এই সম্মেলন থেকে যে অভিজ্ঞতা ও বার্তা নিয়ে নিজ নিজ দেশে ফিরবেন, তা ভবিষ্যৎ গবেষণা, নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৪টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ইতোমধ্যে একটি শক্তিশালী একাডেমিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ-এর পরিচালক প্রফেসর ড. সুজিত কুমার দত্ত।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল। গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।
---------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাকসুর উদ্যোগে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ======চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্...
14/09/2026

চাকসুর উদ্যোগে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
======
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চাকসু কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সামলে নেওয়া এবং ব্যক্তিগতভাবে দৃঢ় ও সক্ষম হয়ে ওঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, নির্বাহী সদস্য আদনান শরিফ, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ আহনাফ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, প্রশিক্ষক রাইয়া আমীন এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন তাঁর বক্তব্যে আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শারীরিক আত্মরক্ষার পাশাপাশি ব্যক্তিগতভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানের শেষে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
---------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবির বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও গুড নেইবারস বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত =====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয...
14/09/2026

চবির বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও গুড নেইবারস বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (IFESCU) এবং গুড নেইবারস বাংলাদেশ (GNB)-এর মধ্যে শিক্ষা, গবেষণা, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও মাঠভিত্তিক কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) দপ্তরে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া এবং GNB-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে IFESCU-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং GNB-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন একাডেমিয়া, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও শিল্পখাতের মধ্যে এ ধরনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে GNB-এর গবেষণা ও অন্যান্য কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

GNB-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, IFESCU-এর শিক্ষার্থীদের গবেষণা ও ইন্টার্নশিপে সম্পৃক্ত করার পাশাপাশি Seoul National University-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরিতেও তারা উদ্যোগ নেবেন।

এই সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, প্রকল্প উন্নয়ন, মাঠভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের মনিটরিং ও অডিট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার প্রসেনজিৎ মোল্লাহ ও কন্যুনিকেশন এন্ড পার্টনারশিপ টিম-রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের টিম ম্যানেজার মো. আল-ইমরান মঞ্জু।
--------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত =====হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ- ...
13/09/2026

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত
=====
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ- বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর উদ্যােগে “Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World” প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী পর্ব আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯.৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমাদের আরও এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ একটি দেশের অর্থনীতি, সমাজ ও সামগ্রিক উন্নয়নকে নতুনভাবে রূপ দিতে পারে। তাই এ ধরনের সময়োপযোগী সেমিনার ও সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের কাজের ক্ষেত্রে নতুন ধারণা, নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগের সুযোগ তৈরি করতে পারি। তিনি কনফারেন্সের সফলতা কামনা করেন এবং উদ্বোধন ঘোষণা করেন।

চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের সম্মেলন, সিম্পোজিয়াম, সেমিনার, বক্তৃতা ও জ্ঞানভিত্তিক আলোচনাকে উৎসাহিত করে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি বলেন, আমি আশা করি, আজকের এই সম্মেলনের আলোচনা ও গবেষণা থেকে আমরা আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে নতুন কিছু ধারণা লাভ করতে পারব। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. সুজিত কুমার দত্ত। এসময় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও সাবেক চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। এসব গবেষণা-সারসংক্ষেপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গবেষকদের অংশগ্রহণ প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, জাপান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ আরও বেশ কয়েকটি দেশ। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে। গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন সেশনে দেশি ও বিদেশি গবেষকদের অংশগ্রহণ থাকবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ভার্চুয়াল সেশনগুলোতে বিদেশ থেকে প্রায় ৪৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত গবেষক ও অংশগ্রহণকারীরা সরাসরি সম্মেলনের ভেন্যুতেও উপস্থিত থাকবে। এই সম্মেলন শুধু একটি জাতীয় একাডেমিক আয়োজন নয়; বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান-বিনিময়, মতবিনিময় এবং একাডেমিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
---------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি ক্লাব (ক্যাম্পাস)-এর উদ্যোগে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সংবর্ধনা প্রদান =====চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্...
13/09/2026

চবি ক্লাব (ক্যাম্পাস)-এর উদ্যোগে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সংবর্ধনা প্রদান
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর উদ্যােগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ক্লাব (ক্যাম্পাস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আমরা ইন্টারন্যাশনাল র‌্যাংকিং সেল ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল গঠন করেছি। পাশাপাশি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ও আন্তর্জাতিক গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই কাজ কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। মাননীয় উপাচার্য এই আয়োজনের জন্য ক্লাবের কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জানান এবং তিনি অতীতের ন্যায় সামনের দিনে ক্লাবের সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। গত কয়েক মাসে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার জন্য অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কাজ এগিয়ে চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ক্লাবের পরিধি আগের চেয়ে অনেক বেড়েছে। টিভি রুম, ক্যারাম, পত্রিকা পড়ার ব্যবস্থা, টেবিল টেনিস, জিমসহ বিনোদনের নানা সুযোগ তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। তবে ক্লাবকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু বিষয়ে আমাদের নজর দেওয়া প্রয়োজন।

চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়র্দী ও ক্লাবের সদস্য রশীদুল হায়দার জাবেদ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী পর্ষদ ও সদস্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
---------
স্বাক্ষরিত/-
খন্দকার মোয়াজ্জেম হোসেন
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Address

University Of Chittagong
Chittagong
4331

Telephone

+880312606001

Alerts

Be the first to know and let us send you an email when University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to University of Chittagong:

Shortcuts

Share