সম্প্রীতি

সম্প্রীতি Social Organisation for Mutual Progress, Ritual Independence & Traditional Identity

*** অসুস্থ অংকন বণিকের পাশে সম্প্রীতি***উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোডস্থ বড় কালী বাড়ী সংলগ্ন বণিক পাড়ার মারাত্মকভাবে ...
23/04/2021

*** অসুস্থ অংকন বণিকের পাশে সম্প্রীতি***

উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোডস্থ বড় কালী বাড়ী সংলগ্ন বণিক পাড়ার মারাত্মকভাবে অসুস্থ অংকন বনিকের চিকিৎসার জন্য সম্প্রীতি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। আমরা অংকন বণিকের দ্রুত সুস্থতা কামনা করছি।

14/04/2021
সম্প্রীতি কর্তৃক করোনাকালীন ত্রাণ কার্যক্রমের আয় - ব্যয় হিসাব।
06/12/2020

সম্প্রীতি কর্তৃক করোনাকালীন ত্রাণ কার্যক্রমের আয় - ব্যয় হিসাব।

"চোখের সামনে মানুষ অনাহারে মরবে ; ব্যাধি, জরা, মহামারীতে উজাড় হয়ে যাবে ; আর দেশের মানুষ চোখ বুজে 'ভগবান' 'ভগবান' করবে ...
26/09/2020

"চোখের সামনে মানুষ অনাহারে মরবে ; ব্যাধি, জরা, মহামারীতে উজাড় হয়ে যাবে ; আর দেশের মানুষ চোখ বুজে 'ভগবান' 'ভগবান' করবে - এমন ভগবৎ প্রেম আমার নেই ; আমার ভগবান আছে মাটির পৃথিবীতে ; স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি এই মর্ত্য বাংলায়।"

-- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ২০১ তম জন্মদিনের শুভেচ্ছা।
শ্রদ্ধাভরে স্মরণ করছি আপনাকে, আপনার অবদানের কাছে মাথা নত করছি।

07/09/2020

একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।

বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।

তারপরে শিক্ষক তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।
(Collected)

শুভ জন্মদিন, ডা: কিশোর কুমার আচার্য্য;সহ - সভাপতি, সম্প্রীতি।সম্প্রীতি আপনাকে পেয়ে গর্বিত।আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর...
03/09/2020

শুভ জন্মদিন, ডা: কিশোর কুমার আচার্য্য;
সহ - সভাপতি, সম্প্রীতি।
সম্প্রীতি আপনাকে পেয়ে গর্বিত।
আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি।

20/08/2020

*একটি শিক্ষনীয় পোস্ট সকলকে পড়ার জন্য অনুরোধ রইল।

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না । ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো । কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে । এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও । তারপর তোমার নিয়োগ হবে । ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না । গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন । তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো ।

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন । বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে । তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন । ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন । বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ।

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক । হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো । বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন । বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন ।

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি । ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ । খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন । বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন । ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি । বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো । ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে । কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন ।

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই ।।

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে। (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধানী হোন।
সৎ পথে চলার অভ্যাস করুন।

বিনম্র শ্রদ্ধা ১৫ আগস্ট, ১৯৭৫ শাহাদত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের সকলের প্রতি।
15/08/2020

বিনম্র শ্রদ্ধা ১৫ আগস্ট, ১৯৭৫ শাহাদত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের সকলের প্রতি।

০৭/০৬/২০২০আজকে দৈনিক পূর্বকোণের ৩য় পাতার প্রথম কলামের শেষে সম্প্রীতি'র খাদ্য বিতরনের সংবাদ প্রকাশিত।
07/06/2020

০৭/০৬/২০২০
আজকে দৈনিক পূর্বকোণের ৩য় পাতার প্রথম কলামের শেষে সম্প্রীতি'র খাদ্য বিতরনের সংবাদ প্রকাশিত।

০৬.০৬.২০২০আজকের আজাদীতে সম্প্রীতি'র খাদ্য সহায়তা প্রদানের সংবাদ।
06/06/2020

০৬.০৬.২০২০
আজকের আজাদীতে সম্প্রীতি'র খাদ্য সহায়তা প্রদানের সংবাদ।

Address

Eshan Mohajon Road
Chittagong
4217

Website

Alerts

Be the first to know and let us send you an email when সম্প্রীতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category