চট্রগ্রাম বন্দর কলেজ ছাএ দল

চট্রগ্রাম বন্দর কলেজ  ছাএ দল আমরা শক্তি আমরা বল
আমরা ছাত্রদল।

13/08/2026
মা❤️
02/05/2026

মা❤️

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্...
25/03/2026

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক 🤍🕌🌙
20/03/2026

মধ্যপ্রাচ্য সহ সকল প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক 🤍🕌🌙

11/02/2026

৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক: মেয়র ডা. শাহাদাত।

চট্টগ্রামের অক্সিজেন-দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর গত বর্ষায় ধসে পড়া সড়কসেতুটি ৬ মাসের মধ্যেই পুননির্মাণের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কসেতুটি উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। উদ্বোধনকালে মেয়র বলেন, গত বছরের ৭ আগস্ট ৫০ বছরের পুরনো সেতুটি ধসে পড়ে। প্রায় ৫০ বছর আগে নির্মিত সেতুটি আধুনিক ভারবহন ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর প্রকল্পে শীতল ঝরনা খালের প্রশস্ততা ৬ মিটার থেকে ১৩ মিটারে উন্নীত করা হয় এবং গভীরতাও বাড়ানো হয়। ফলে বর্ষার সময় খালের পানির প্রবাহের গতি বৃদ্ধি পায় এবং ফাউন্ডেশনের নিচ থেকে মাটি সরে যায়। এতে সেতুর উত্তর পাশের ইটের আবাটমেন্ট ভেঙে পড়ে ও একাংশ বসে ধসে যায়। ধসে পড়া জনগুরুত্বপূর্ণ সেতুটি তাৎক্ষণিক পরিদর্শনে করে এক বছরের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের ঘোষণা দেই এবং ধসে পড়া সেতুর অর্ধেকাংশ অপসারণের পর গত বছরের ডিসেম্বরে সেতু নির্মাণের কাজ শুরু করি। অর্থ্যাৎ ৩ মাসেই সেতুটিকে আমরা যান চলাচলের উপযোগী করতে সক্ষম হই।
মেয়র আরো বলেন, সেতুটি হাটহাজারী রোডে হওয়ায় সবসময় অত্যন্ত ব্যস্ত থাকে। এজন্য আমরা ১৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণে ৭ কোটি ২০ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করি। সেতুটি পূর্ণাঙ্গ রূপ পেলে ২৩ মিটার চওড়া হবে। যেহেতু এখানে যান চলাচল বেশি তাই যানজট এড়াতে সেতুর প্রশস্ততার অর্ধেক পাশ ধরে প্রথমে সাড়ে ৯ মিটার চওড়া সেতু নির্মাণ করে উন্মুক্ত করে দিয়েছি। এখন গাড়ি এ সেতুর উপর চলাচল শুরু করবে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে পুরাতন সেতুর বাকী অংশটি ভেঙ্গে নতুন সেতুর পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণের কাজ শুরু হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে সেতুর বাকী কাজও শেষ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, মাহমুদ শাফকাত আমিন জাহিদুর রশিদ ভূঁইয়া সহকারী প্রকৌশলী মশিউজ্জামান সিদ্দিকী পাভেল উপ-সহকারী প্রকৌশলী।

-এডমিন পোস্ট

11/02/2026

১২ তারিখ সারাদিন,ধানের শীষে ভোট দিন
ভোট উৎসবে অংশ নিন,ধানের শীষে ভোট দিন। 🌾🌾

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when চট্রগ্রাম বন্দর কলেজ ছাএ দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share