12/09/2026
দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু: রাঙ্গুনিয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান
দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ বাস্তবায়নে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আজ (১২ সেপ্টেম্বর ২০২৬) শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
এই কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম দিনের কার্যক্রমে রাঙ্গুনিয়া পৌরসভা, 'নূরের আলো যুব একতা সংঘ' এবং 'যুব স্কোয়াড রাইডার্স'-এর সহযোগিতায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাজমুল হাসান, 'নূরের আলো যুব একতা সংঘ'-এর সাধারণ সম্পাদক নাজমুল আমিন, সংগঠন দুটির সদস্যবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকগণ সহ প্রমুখ।
আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমের সৈয়দবাড়ি গ্রামের বিভিন্ন স্থান পরিষ্কার। রাঙ্গুনিয়া মডেল থানা সংলগ্ন রাস্তার আশেপাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার।ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ করা হয়েছে।
"দেশটা আমাদের, দায়িত্বও আমাদের।"
আসুন, সবাই মিলে সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ৩ দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিই। নিজে সুস্থ থাকি, অন্যদেরও সুস্থ রাখি।