কাজী অফিস - Kazi Office

কাজী অফিস - Kazi Office বিবাহ ও তালাক রেজিস্ট্রার সম্পর্কে সকল তথ্য জানতে ও রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন।

22/04/2026

“বিয়ে শুধু একটি সামাজিক সম্পর্ক নয়; এটি আল্লাহর প্রতি আনুগত্য এবং প্রিয় রাসুলের (সা.) সুন্নতের অনুসরণ।”

“বিয়ে শুধুমাত্র দুইজনের সম্পর্ক নয়, বরং এটি দুটি পরিবারের মধ্যে শান্তি ও সমঝোতার সেতুবন্ধন।”

“একজন নেক সঙ্গী শুধু দুনিয়ার সুখ নয়, আখিরাতের পথও সহজ করে।”

“একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়া মানে একে অপরের ইবাদতের পথে সহযোগী হওয়া।”

“বিয়ে একটি ইবাদত, যেখানে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূর্ণতার মাধ্যম।”

কুফু মিলিয়ে বিবাহ করুন!অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে!আসুন জেনে নেই কুফু কী?❑ কুফু(كَفُؤ) কি??বিয়ের ক্ষ...
01/04/2026

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে!
আসুন জেনে নেই কুফু কী?

❑ কুফু(كَفُؤ) কি??
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم «تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»

“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [ইবনু মাজাহ, হা/১৯৬৮]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كَفُؤ) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ।

ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:

মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার, অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:

মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।

হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে।

অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে’।

তাই সবদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিত। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট।

(এক কথায়- স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড়-চোপড় ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে। এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেট করতে পারে ) আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতেই ভালো আমি ছিলাম বলবে। (স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয় )
সংগৃহীত
:
#হাদিস

Kazi Ismail Hossen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
15/03/2026

Kazi Ismail Hossen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

26/02/2026

২০২৬ ইং বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ.........
21/02/2026

الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ.........

28/12/2025

রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না
যেহেতু রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত!

- আলহামদুলিল্লাহ!i

#চট্টগ্রাম

বিবাহ - তালাক সংক্রান্ত সকল তথ্য ও রেজিস্ট্রার করা হয়.   #চট্টগ্রাম
03/12/2025

বিবাহ - তালাক সংক্রান্ত সকল তথ্য ও রেজিস্ট্রার করা হয়. #চট্টগ্রাম

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস - Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share