Raju Raj

Raju Raj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raju Raj, Nature Preserve, Chittagong.

হেয়ার ব্যান্ড অফার! 🎀✨​আপনার সোনামণির চুলের স্টাইলকে আরও সুন্দর ও রঙিন করতে নিয়ে এলাম Multicolor Elastic Hair Bands! এক ...
02/04/2026

হেয়ার ব্যান্ড অফার! 🎀✨
​আপনার সোনামণির চুলের স্টাইলকে আরও সুন্দর ও রঙিন করতে নিয়ে এলাম Multicolor Elastic Hair Bands! এক সেটেই পাচ্ছেন ২০টি কালারফুল হেয়ার ব্যান্ড, যা দিয়ে প্রতিদিন নতুন নতুন হেয়ার স্টাইল করা যাবে।
​🔥 ধামাকাদার অফার:
​পূর্বের মূল্য: ৳২৮৫
​বর্তমান অফার মূল্য: মাত্র ৳৯২ (সাশ্রয় করুন অনেকটা!)
​✅ কেন কিনবেন?
​খুবই সফট এবং ইলাস্টিক।
​চুল টান খাবে না বা নষ্ট হবে না।
​অনেকগুলো কালার থাকায় যেকোনো ড্রেসের সাথে ম্যাচিং করা যাবে।
​স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করে ফেলুন!
​🛒 অর্ডার করতে ইনবক্স করুন অথবা দারাজ থেকে সরাসরি সংগ্রহ করুন!https://s.daraz.com.bd/s.baCcT?cc

রান্নাবান্নার ঝামেলা শেষ! ✨​দারাজ থেকে একদম সাশ্রয়ী মূল্যে পেয়ে গেলাম এই দারুণ Multifunctional Mini Electric Rice Cooker...
02/04/2026

রান্নাবান্নার ঝামেলা শেষ! ✨
​দারাজ থেকে একদম সাশ্রয়ী মূল্যে পেয়ে গেলাম এই দারুণ Multifunctional Mini Electric Rice Cooker! 🍲
​এটি কেন আপনার দরকার:
✅ ১.৮ লিটার ধারণক্ষমতা—ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য পারফেক্ট।
✅ নন-স্টিক কোটিং, তাই খাবার লেগে যাওয়ার ভয় নেই।
✅ পোর্টেবল ও ব্যবহার করা খুবই সহজ।
✅ যেকোনো জায়গায় অনায়াসেই বহন করা যায়।
​💰 অবিশ্বাস্য ডিসকাউন্ট: মাত্র ৳৬৫০ (মূল দাম ৳১,২৩৫)!
এত কম দামে এমন একটি মাল্টিফাংশনাল কুকার আর পাওয়া যাবে না। দেরি না করে আজই অর্ডার করুন!https://s.daraz.com.bd/s.baxkF?cc

ঘটনা'টি শুরু করার আগে একবার দুরুদ শরীফ পড়ে নিন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।​সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভ...
17/03/2026

ঘটনা'টি শুরু করার আগে একবার দুরুদ শরীফ পড়ে নিন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

​সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং ত্যাগের রাত। চারিদিকে কাফেরদের তলোয়ারের ঝনঝনানি, আর তার মাঝেই নবীজি (সা.) ও তাঁর পরম বন্ধু আবু বকর (রা.) আশ্রয় নিলেন অন্ধকার 'সাওর' গুহায়।

​গুহার ভেতরটা ছিল অগোছালো আর গর্তে ভরা। নিজের পরনের চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করলেন আবু বকর (রা.)। কিন্তু শেষ রক্ষা হলো না— একটি গর্ত তখনো খোলা! কাপড় শেষ, কিন্তু নবীজির জীবনের ঝুঁকি তো শেষ হয়নি।

​অতঃপর যা ঘটল, তা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে!

​ক্লান্ত নবীজি (সা.) আবু বকর (রা.)-এর কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই সেই খোলা গর্ত দিয়ে একটি বিষধর সাপ উঁকি দিল। আবু বকর (রা.) দেখলেন, পা সরালেই সাপটি তাঁর প্রিয় নবীকে দংশন করতে পারে। মুহূর্তের সিদ্ধান্তে তিনি নিজের পা দিয়েই সেই গর্তটি চেপে ধরলেন।

​সাপটি বারবার তাঁর পায়ে বিষাক্ত ছোবল দিতে লাগল। বিষের তীব্র যন্ত্রণায় তাঁর শরীর নীল হয়ে আসছিল, কলিজা ফেটে যাচ্ছিল ব্যথায়। কিন্তু সুবহানাল্লাহ! যেন নবীজি (ﷺ)- এর ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে”, এই ভয়ে তিনি একটুও নড়লেন না, উফ শব্দটিও করলেন না!

​কিন্তু ভালোবাসা কি আর লুকিয়ে রাখা যায়?
তীব্র যন্ত্রণায় আবু বকর (রা.)-এর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা তপ্ত অশ্রু নবীজির গালে পড়ল। নবীজি জেগে উঠলেন এবং অবাক হয়ে দেখলেন তাঁর বন্ধুর করুণ দশা।

​নবীজি (সা.) বললেন, "হে আবু বকর! কী হয়েছে তোমার?" আবু বকর (রা.) ব্যথায় নীল হওয়া মুখ নিয়ে হাসলেন আর বললেন, "ইয়া রাসুলুল্লাহ! আমার কিছু হয়নি, শুধু একটি সাপ কামড় দিয়েছে।"

​নবীজি (সা.) তাঁর মোবারক থুতু লাগিয়ে দিলেন আর মুহূর্তেই বিষের জ্বালা পানি হয়ে গেল।

​শিক্ষা: আজ আমরা সামান্য বিপদে পড়লে ইবাদত ছেড়ে দিই, আর সাহাবীরা জীবনের বিনিময়ে ইসলামকে ভালোবেসেছেন। নবীপ্রেমের এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে?

​আপনি কি আবু বকর (রা.)-এর মতো নবীজিকে ভালোবাসেন? ভালো লাগলে 'আল্লাহু আকবার' লিখে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ঈমান জাগিয়ে তুলবে।

Raj

17/03/2026

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।

পরলোক'গত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি-

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

আমাকে গোসল করাবে,

(তারপর) আমাকে কাফন পড়াবে,

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

আমার চাবির গোছাগুলো,

আমার বইপত্র,

আমার ব্যাগ,

আমার জুতোগুলো,

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না,

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

ছোট এবং বড়..... অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় "লাশ"?

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, "জানাযাহ" নিয়ে আসো,

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না...!

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়।

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো..... জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে,

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

৩. যারা খুব গভীর ভাবে দুঃখিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দুঃখ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

তোমার নিকট থেকে নিঃশেষ হবে (তোমার):
১. সৌন্দর্য্য

২. ধনসম্পদ

৩. সুস্বাস্থ্য

৪. সন্তান-সন্তদি

৫. বসতবাড়ি

৬. প্রাসাদসমূহ

৭. জীবনসঙ্গী

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

*বস্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,

এজন্য তুমি যত্নবান হও,

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

২. নফল ইবাদতগুলোর প্রতি

৩. গোপন সাদাকাহ'র প্রতি

৪. ভালো কাজের প্রতি

৫. রাতের নামাজের প্রতি

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো.....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ'র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম....))

তারা বলবে না,

উমরাহ পালন করতাম,
অথবা, রোজা রাখতাম,

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ'র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ'র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।🙏🙏🙏

# Raju Raj

18/10/2025
13/10/2025

রাজু রেন্ডার কার #01828363032

22/07/2025

Qatar Doha City

14/08/2024

Today cox bazar weather

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share