29/01/2020
আমরা অনেক আগেই বলেছিলাম, সেনবাগ সিএনজির কারনে যানজট সৃষ্টি হয়। বর্তমানে সিএনজি নিয়ে সৃষ্ট সমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানায়।
ধন্যবাদ, সেনবাগ উপজেলা প্রশাসন।
সেনবাগে যানজট সমস্যা দিন দিন বেড়েই চলছে। আমরা জানি এবং ভাবি, বড় বাস চলাচলের ক্ষেত্রে যানজট সৃষ্টি হয়। কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে, বাসতো সারাক্ষণ থাকে না,তারপরো কেনো যানজট হয়???
বাস্তবে আমাদের অসাবধানতা আর সিএনজি, রিকশার যত্রতত্র পার্কিং যানজটের সৃষ্টি করে। এতে করে স্কুল, কলেজ এবং কি জরুরী রোগীবাহী এম্বুলেন্স সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রশ্ন করতে পারেন,এই সমস্যা থেকে মুক্তির উপায় কি??তাহলে পড়ুন,
''যত্রতত্র গাড়ি অথবা সিএনজি পার্ক করলে গাড়ি অথবা সিএনজির মালিক হিসেবে আপনার বিরুদ্ধে মোটরযান অ্যাক্ট ১৯৮৩-এর ১৩৭ এবং ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী মামলা হতে পারে। গাড়ির ‘রং পার্কিং’ কিংবা ট্রাফিক পুলিশের কাজে বিঘ্ন ঘটানোর জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।''
তাই আসুন
১) নির্দিষ্ট স্থানে গাড়ি অথবা সিএনজি পার্কিং করুন।
২) নির্দিষ্ট স্থানকে গাড়ি অথবা সিএনজি ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করুন।
৩) রাস্তায় যান চলাচলে ব্যাহত করে যাত্রী উঠাবেন না এবং উঠবেন না।
সর্বোপরি,নিজে আইন মেনে চলুন,অন্যকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। আমার আপনার একটু সচেতনতায় বদলে যেতে পারে আমার সেনবাগ।