বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা শুভ কাজে সবার পাশে

🏆 জুলাই দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা 🇧🇩জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাস স্মরণে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা আয়োজিত ...
16/08/2026

🏆 জুলাই দিবস কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা 🇧🇩

জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাস স্মরণে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা আয়োজিত "জুলাই দিবস কুইজ" প্রতিযোগিতায় আপনাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। তিনটি কুইজে সর্বমোট কমেন্ট ৩৪৫টি। এই অসাধারণ অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ❤️

পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিটি কুইজে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হয়েছে:

🏆 কুইজ-০১ বিজয়ী:
১. লুবাইনা মোর্শেদ তুবা (সিএসই-২৪)
২. আহসান হাবিব তানভীর (ইইই-২৫)

🏆 কুইজ-০২ বিজয়ী:
১. নাজমুল কবির সিয়াম (ডাব্লিউআরই-২৩)
২. জয় চন্দ্র দাস (পিএমই-২৪)

🏆 কুইজ-০৩ বিজয়ী:
১. শারিকা হোসেন (সিএসই-২৩)
২. নাজিফা রহমান (সিই-২৫)

সকল বিজয়ীদের জানাই বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 👏

অংশগ্রহণকারী সকল চুয়েটিয়ানদের জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিহাস ও চেতনার চর্চায় আপনারা এভাবেই সব সময় পাশে থাকবেন - এই প্রত্যাশা করি।

With shattered hearts, we deeply feel the agonizing pain of losing two of our dearest CUETians, 𝐂𝐡𝐨𝐦𝐨𝐤 𝐃𝐚𝐭𝐭𝐚 (ID: 240403...
12/08/2026

With shattered hearts, we deeply feel the agonizing pain of losing two of our dearest CUETians, 𝐂𝐡𝐨𝐦𝐨𝐤 𝐃𝐚𝐭𝐭𝐚 (ID: 2404030, CSE-24) and 𝐒𝐡𝐚𝐧𝐭𝐨 𝐃𝐞𝐛 (ID: 2402144, EEE-24) 🖤

In this hour of overwhelming sorrow and irreplaceable grief, our prayers and innermost thoughts are with their devastated families, friends and loved ones. May they find courage to endure this unbearable loss 🕊️

𝐁𝐚𝐬𝐡𝐮𝐧𝐝𝐡𝐚𝐫𝐚 𝐒𝐡𝐮𝐯𝐨𝐬𝐚𝐧𝐠𝐡𝐚, 𝐂𝐔𝐄𝐓 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 shares this immense heartbreak and extends its deepest condolences. May their departed souls rest in eternal peace 🕯️

📢 ফাইনাল কুইজ টাইম! 🇧🇩জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে ...
10/08/2026

📢 ফাইনাল কুইজ টাইম! 🇧🇩
জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে জুলাই দিবস কুইজ-০৩ 🔥

📝 আজকের প্রশ্ন:
জুলাই আন্দোলনে ঘোষিত "এক দফা" কর্মসূচির মূল ঘোষক হিসেবে কাকে চিহ্নিত করা হয়?
A. সারজিস আলম
B. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
C. নাহিদ ইসলাম
D. ওবায়দুল কাদের

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2501042

⏳ পোস্ট প্রকাশের ২৪ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র ২৩, ২৪ ও ২৫ ব্যাচের চুয়েটিয়ানরা অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, ইতিহাস জানুন এবং জিতে নিন পুরস্কার 🔥

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে য...
08/08/2026

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩
জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে জুলাই দিবস কুইজ-০২ 🔥

📝 আজকের প্রশ্ন:
জুলাই আন্দোলনের সময় "বাংলা ব্লকেড" কী ছিল?
A. ইন্টারনেট বন্ধ কর্মসূচি
B. সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় অবরোধ কর্মসূচি
C. ক্লাস বর্জন কর্মসূচি
D. হরতাল

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2501042

⏳ পোস্ট প্রকাশের ২৪ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র ২৩, ২৪ ও ২৫ ব্যাচের চুয়েটিয়ানরা অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, ইতিহাস জানুন এবং জিতে নিন পুরস্কার 🔥

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে য...
06/08/2026

📢 কুইজ টাইম, চুয়েটিয়ানরা! 🇧🇩
জুলাই বিপ্লবের বীরত্ব ও ইতিহাসকে স্মরণে রাখতে বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা এবার প্রকাশ করতে যাচ্ছে জুলাই দিবস কুইজ-০১ 🔥

📝 আজকের প্রশ্ন:
জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ কে ছিলেন?
A. ফয়সাল আহমেদ শান্ত
B. আবু সাঈদ
C. ওয়াসিম আকরাম
D. মীর মুগ্ধ

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2501042

⏳ পোস্ট প্রকাশের ২৪ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র ২৩, ২৪ ও ২৫ ব্যাচের চুয়েটিয়ানরা অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

অংশ নিন, ইতিহাস জানুন এবং জিতে নিন পুরস্কার 🔥

📢 প্রস্তুত তো চুয়েটিয়ানরা?এবার আসছে জুলাই দিবস কুইজ 🇧🇩বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা আয়োজন করতে যাচ্ছে বিশেষ অনলাইন "জুলাই...
05/08/2026

📢 প্রস্তুত তো চুয়েটিয়ানরা?
এবার আসছে জুলাই দিবস কুইজ 🇧🇩

বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা আয়োজন করতে যাচ্ছে বিশেষ অনলাইন "জুলাই দিবস কুইজ" প্রতিযোগিতা।

🗓 কুইজ সূচি:
📌 ০৬ আগস্ট - কুইজ-০১
📌 ০৮ আগস্ট - কুইজ-০২
📌 ১০ আগস্ট - কুইজ-০৩
🏆 ১২ আগস্ট - বিজয়ী ঘোষণা

📍 অংশগ্রহণের নিয়ম:
✔️ নির্ধারিত পোস্টে সঠিক উত্তর (A/B/C/D) কমেন্ট করতে হবে।
✔️ উত্তর এর নিচে অবশ্যই নিজের স্টুডেন্ট আইডি লিখতে হবে।
✔️ শুধুমাত্র পেইজের মূল পোস্টের কমেন্টগুলোই গ্রহণযোগ্য হবে।
উদাহরণঃ
A
2501042

⏳ পোস্ট প্রকাশের ২৪ ঘণ্টা পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না।
🎯 প্রতিটি কুইজ থেকে লটারির মাধ্যমে ২ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
🎓 শুধুমাত্র ২৩, ২৪ ও ২৫ ব্যাচের চুয়েটিয়ানরা অংশগ্রহণ করতে পারবে।
🏆 বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!

জুলাইয়ের গৌরবময় ও সাহসিকতার ইতিহাসকে জানতে অংশ নিন এই কুইজে।
আপনার অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা ❤️

🌺 ৫ আগস্ট : জুলাই গণঅভ্যুত্থান দিবস 🌺আজ ৫ আগস্ট, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই অদম্য ছাত্র-জনতাকে, যারা জুলাই গ...
05/08/2026

🌺 ৫ আগস্ট : জুলাই গণঅভ্যুত্থান দিবস 🌺

আজ ৫ আগস্ট, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই অদম্য ছাত্র-জনতাকে, যারা জুলাই গণঅভ্যুত্থানের ডাক দিয়ে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই অবিস্মরণীয় সাহসের কথা, যখন ছাত্র সমাজ, শ্রমিক এবং সাধারণ জনগণ একতাবদ্ধ হয়ে অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। যারা এই দিনটিতে রাজপথে তাদের বুকের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানকে পূর্ণতা দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলব না 🕯️

জুলাই মাসের সেই দিনগুলো ছিল প্রতিবাদের, একতার এবং সাহসের। অন্যায় আর স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে ওঠা সেই প্রতিবাদী গণজোয়ারই আজকের ৫ আগস্ট। শহীদ ভাই-বোনদের রক্তস্নাত এই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে, যখন একটি জাতি তার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়, তখন কোনো স্বৈরশাসকই তার পথ রুখে দাঁড়াতে পারে না। তাদের রক্তে রঞ্জিত রাজপথ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে, আমরা কখনোই আমাদের অধিকার ক্ষুণ্ণ হতে দেব না 💛

আসুন, আমরা শহীদদের এই মহান আত্মত্যাগকে অন্তরে ধারণ করে একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ হই। এই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, বরং আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ৫ আগস্টের চেতনা হোক আমাদের দিকনির্দেশক, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়বিচারের পথে পরিচালনা করবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব ✊

জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🌸

~ বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা

আসুন, অর্ণব সাহার পরিবারের পাশে দাঁড়াইগত ২৮ জুলাই ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) - এর মেকানিক...
03/08/2026

আসুন, অর্ণব সাহার পরিবারের পাশে দাঁড়াই

গত ২৮ জুলাই ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) - এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা (আইডি: 2103035) ক্যাম্পাসের পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণ করে। তার এই অকাল প্রয়াণে আমরা হারিয়েছি একজন প্রিয় বন্ধু, সহপাঠী এবং সম্ভাবনাময় একজন মানুষকে। মাত্র কয়েক মুহূর্তে একটি পরিবার তাদের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছে।

অর্ণবের মৃত্যুর পর তার পরিবার গভীর শোকের পাশাপাশি চরম আর্থিক সংকটের মুখোমুখি। তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত এবং তার মাও অসুস্থ। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।

আমরা সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি - আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অনুদান দিয়ে অর্ণবের পরিবারের পাশে দাঁড়ান। আপনার ছোট্ট একটি সহযোগিতাও এই পরিবারটির জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

💳 অনুদান পাঠানোর মাধ্যম:

🏦 ব্যাংক অ্যাকাউন্ট (Sonali Bank PLC, CUET Branch)

• অ্যাকাউন্ট নম্বর: 0818502000869
• রাউটিং নম্বর: 200151609
অ্যাকাউন্ট নাম: CUET Student Support Fund

📱 বিকাশ (Personal): 01749864068
📱 নগদ (Personal): 01893891268
📱 রকেট (Personal): 01893891268
বিকাশ, নগদ, রকেট: ABADUR RAHMAN

With heavy hearts, we deeply regret the tragic loss of our fellow CUETian, 𝐀𝐫𝐧𝐚𝐛 𝐒𝐚𝐡𝐚 (ID: 2103035), a bright spark from...
28/07/2026

With heavy hearts, we deeply regret the tragic loss of our fellow CUETian, 𝐀𝐫𝐧𝐚𝐛 𝐒𝐚𝐡𝐚 (ID: 2103035), a bright spark from the ME-21 batch 🖤

In this moment of profound sorrow, our heartfelt thoughts and prayers are with his grieving family, friends and loved ones. May they find strength and comfort during this devastating time.

𝐁𝐚𝐬𝐡𝐮𝐧𝐝𝐡𝐚𝐫𝐚 𝐒𝐡𝐮𝐯𝐨𝐬𝐚𝐧𝐠𝐡𝐚, 𝐂𝐔𝐄𝐓 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 extends its deepest condolences and solidarity. May his soul rest in eternal peace 🕊️

𝑬𝒊𝒅 𝑴𝒖𝒃𝒂𝒓𝒂𝒌 𝒇𝒓𝒐𝒎 বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা 🌙
27/05/2026

𝑬𝒊𝒅 𝑴𝒖𝒃𝒂𝒓𝒂𝒌 𝒇𝒓𝒐𝒎 বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা 🌙

Address

CUET
Chittagong
4349

Alerts

Be the first to know and let us send you an email when বসুন্ধরা শুভসংঘ, চুয়েট শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category