Knowledge

Knowledge A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots. Like Comment & Share

বন্যাকবলিত অঞ্চলে আমাদের টিমের-আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।সার্বিক তত্ত্বাবধানেঃশাইখ মুফতী হারুন ইজহার হাফিঃআর...
21/08/2024

বন্যাকবলিত অঞ্চলে আমাদের টিমের-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ইনশা'আল্লাহ।

সার্বিক তত্ত্বাবধানেঃ
শাইখ মুফতী হারুন ইজহার হাফিঃ

আর্থিক সহযোগিতায় যোগাযোগঃ
01618105633 (Bkash-Nagad Personal)
01879566204 (Nagad Personal)

Bank details
20507770235351916
Islami Bank, Kawkhali Bazar agent banking-
Kawkhali, Rangamati

21/08/2024

ফেনী বন্যা আপডেট
২২ আগস্ট ২০২৪; রাত ৩ঃ৪০

ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কোনো পরিবারকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না ||

অনেকের লাশ পানিতে ভেসে উঠেছে। ৫০+ লাশ পেয়েছে সেনাবাহিনী।

রেস্কিউ ৮ টিমের পাশাপাশি আর্মির ৪টি কোস্টগার্ড ও আটকে পড়ে আছে। আপাতত উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।

এখনই সময়! ভারত বয়কট করার! তাদের পণ্য বয়কট করার! শত্রুকে এভাবে হলেও ঘৃণা করতে হবে আমাদের! তাদের পণ্য বয়কট করতেই হবে আমাদে...
21/08/2024

এখনই সময়! ভারত বয়কট করার! তাদের পণ্য বয়কট করার! শত্রুকে এভাবে হলেও ঘৃণা করতে হবে আমাদের! তাদের পণ্য বয়কট করতেই হবে আমাদের। মনে রাখবেন, আপনি খুচরা পর্যায় থেকে যখন পণ্য বর্জন শুরু করবেন, একসময় তা পাইকারী, ম্যানুফ্যাকচারার থেকে নিয়ে ইনভেস্টমেন্ট বোর্ড, সকলের টনক নড়াবেই। প্রয়োজন কেবল আপনার ক্ষুদ্র প্রচেষ্টা।

বাংলাদেশে প্রচলিত ভারতীয় পণ্যের একটা তালিকাঃ

> Lays chips, Kurkure chips [Lays এর বিকল্প বাংলাদেশি Sun chips, একই স্বাদ, দাম কম]
> Cadbury, Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action, chocolate [বাংলাদেশি অনেক মানসম্মত চকলেট আছে, chocolate কেনার আগে পেছনে দেখে নেবেন দেশি company’র নাম]
> Hajmola, Dabur products [হাজমলা, ডাবুর চবনপ্রাস, ডাবুরের সব পণ্য]
> Parle G এবং অন্যান্য ভারতীয় বিস্কুট। [বাংলাদেশি biscuit এর মান ওদের চেয়ে অনেক ভালো!]
> Micromax, Hitech, Karbonn, Lava মোবাইল সেট।
> Maruti, Swaraz Mazda, Tata, Hindustan গাড়ি ও ট্রাক। [আমরা তো জাপানিতেই অভ্যস্ত, এখন ভারতীয় গুলো না কিনলেই চলে]
> Bajaj pulsar, TVS, Hero Honda, Yamaha (India Made) [দেশি Walton একদম খারাপ না]
> Videocon, Whirlpool (India Made) [দেশি Walton অথবা ভারতীয় ছাড়া অন্য Brand কিনুন]
> Titan ঘড়ি [অনেক সমমানের ঘড়ি বাজারে আছে এরচেয়ে কম দামে!]
> VLCE, Dermo viva, Chic, Veet, Vatika (Dabur), Medimix, Set Wet, Softee, Himalaya, Garnier, Lakme (লাকমে) কসমেটিকস, ফেসওয়াশ, মেকাপ আইটেম ও ক্রিম. [দেশি ব্র্যান্ড এর গুলো খুঁজে নিন, square, cute, keya, kohinoor এর মানসম্মত দেশি কসমেটিকস আছে, কসমেটিকসের ক্ষেত্রে ভারতীয়র বদলে থাইল্যান্ডের টা খুঁজে নিন]
> Colgate (India Made), Meswak, Dabur Red, Active টুথপেস্ট [দেশি টুথপেস্ট অনেক ভালো]
> Jatak, Set wet, Wild Rain deodorant spray (পারফিউম ও স্প্রে)
> Cello, Montex, Nataraj, Camel পেন্সিল, রঙপেন্সিল, কলম, রঙ।
> Whisper toiletries.
> Asian Paint, Fevicol. (বিকল্প অনেক রঙ আছে বাজারে)
> Raymond ফেব্রিক ও টেইলর.
> সবরকম Dabur (ডাবুর), Godrej (গোদরেজ) ও Amul (আমুল) পণ্য।
> Birla Ultratech Cement বিড়লা আলট্রাটেক সিমেন্ট ও বিড়লার সব পণ্য [আমাদের দেশি সিমেন্ট বিদেশে রফতানি হয়! ওদেরটা কেন কিনবেন?]
> Ujala (ঊজালা), হুইল (Wheel) সাবান, নীল ও Detergent (এদের চেয়ে উন্নত দেশীয় অনেক পণ্য আছে)
> দোকানে পেঁয়াজ, রশুন, ডাল কেনার সময় ইন্ডিয়ান এর পরিবর্তে অন্যটা খুঁজবেন। [হয়ত এখনি ভাল বিকল্প পাবেন না তবে চেষ্টা করতে থাকলে আমাদের নিজেদেরই স্বয়ংসম্পূর্ণতা আসবে।
> Soffola gold সয়াবিন তেল, Dalda বনস্পতি [অন্য অনেক সয়াবিন তেল ও বনস্পতি তেল আছে বাজারে]
> Parachute নারিকেল তেল [জুই, লালবাগ এইসব নারিকেল তেল ব্যবহার করুন, একজন কেমিস্ট আমাকে বলেছে Parachute নারিকেল তেলে সবচেয়ে বেশি artificial কেমিকেল থাকে]
> Move Pain Relief Cream ব্যথানাশক ক্রিম [বাংলাদেশি Icycool ক্রিম ব্যবহার করুন, যেকোনো ফার্মেসিতে পাবেন, একই কার্যকারিতা, দাম কম]
> Dermicool Powder গরমকালে ব্যবহৃত পাউডার [দেশি কোহিনুর এর IceCool, কম খরচে একই মানের গরম ও ঘামাচির পাউডার]
> Dabur Honey ভারতীয় এই মধুর চেয়ে আমাদের 'প্রশিকার লিচু, সরিষা আর সুন্দরবনের মধু' অনেক অনেক ভালো! ব্যবহার করে দেখুন।
> Hero, Atlas সহ অন্যান্য ভারতীয় সাইকেল ও ভারতীয় সাইকেল পার্টস। [বিকল্প আছে বাজারে]
> Hawkins, Prestige প্রেসার কুকার ও ক্রোকারিজ [বাংলাদেশি কিয়াম Kiam ব্যবহার করুন, মান ভাল দামও কম]
> Archies greetings card [এখন আজাদ, আইডিয়াল এদের ভাল কার্ড পাওয়া যায়, একটু খুঁজে নিন]
> Arvind, Raid & Tailors ভারতে তৈরি সার্ট, প্যান্ট ও সুট এর কাপড় [বাজারে আমাদের নিজস্ব অল্প কিছু কাপড় আছে তবে কোরিয়ান সহ আরও অনেক ব্র্যান্ড পাওয়া যায়]
> Moser Baer ব্র্যান্ডের CD, DVD, Floppy [বিকল্প অসংখ্য আছে, এর ভিতর দুয়েকটা বাংলাদেশি manufactured ও থাকতে পারে!]
> Su-Kam ও C**a ব্র্যান্ডের UPS, IPS, কলিংবেল সহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী [Rahimafrooz, Apollo এসব সহ আমাদের দেশীয় অনেক UPS, IPS আছে, ওগুলো কিনুন, ইলেকট্রিক সামগ্রীর ক্ষেত্রে দোকানদারকে বললে উনারাই দেশি ভালোটা খুঁজে দেবেন]
> সানন্দা, আনন্দলোক (ভারতীয়), stardust সহ অন্যান্য ভারতীয় বিনোদন ম্যাগাজিন (internet এর যুগে কি আসলেই ওদের পত্রিকা কিনে পড়ার দরকার আছে?)
> ভারতীয় শাড়ি ও অন্যান্য জামা [শাড়ি কেনার জন্য দেশিটা বেছে নিন... প্রাইড, জনি প্রিন্ট সহ আরও অনেক উন্নত মানের শাড়ির আছে, এছাড়া মিরপুরের কাতান, জামদানি এদের উপরে ভালো শাড়ি ভারতেও কম হয়]
> Starplus, Zee, Sahara সহ সব ভারতীয় Channel.

স্ট্যাটাসটি কপি-পেস্ট করে অধিক পরিমাণে শেয়ার করুন।

কুমিল্লার চৌদ্দগ্রাম এর আশ্রয়কেন্দ্রেও পানি ঢুকা শুরু করছে!!!সবাই দোয়া করেন এবং আগামীকাল সাহায্যের জন্য প্রস্তুুতি নিন।য...
21/08/2024

কুমিল্লার চৌদ্দগ্রাম এর আশ্রয়কেন্দ্রেও পানি ঢুকা শুরু করছে!!!সবাই দোয়া করেন এবং আগামীকাল সাহায্যের জন্য প্রস্তুুতি নিন।যে যেভাবে পারেন সাহায্য করেন।

প্রত্যেকে নিজ নিজ যায়গা থেকে আওয়াজ তুলুন। ভাটিয়ারী কুমিরায় স্পিডবোট বিক্রি করবে ভাড়া দিবে না, মাওয়াতে ভাড়া দিতে র...
21/08/2024

প্রত্যেকে নিজ নিজ যায়গা থেকে আওয়াজ তুলুন।

ভাটিয়ারী কুমিরায় স্পিডবোট বিক্রি করবে ভাড়া দিবে না, মাওয়াতে ভাড়া দিতে রাজি হলেও ৫ দিনের জন্যে খরচ পরবে ফেনী বা কুমিল্লা আনা নেওয়া সহ প্রায় এক লক্ষ টাকা।

এই অবস্থায় আমাদের করনীয় হচ্ছে BIWTA থেকে স্পিডবোট আদাই করা, ওদের অনেক স্পিডবোট পরে আছে, দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় এগুলো ব্যবহার না হলে কখন ব্যবহার হবে।

সকলে আওয়াজ তুলুন।

21/08/2024

আমাদের পেইজে যারা আছেন সবাইকে বলছি। জগতপুরের সব মানুষ মা*রা যাচ্ছে। ১ তলা পর্যন্ত সম্পূর্ণ পানিতে ভরা। এখন অনেক বিল্ডিং এর ২ তলায় পানি উঠছে। ২ তলার মানুষ কা*ন্নাকাটি করছে। জগতপুরের সব মানুষ শে*ষ। আর্মি/নৌবাহিনী কিছু নাই। কোনো উদ্ধারকাজ নাই। সব মা*রা যাবে আপনারা যারা পারেন দয়া করে এগিয়ে আসুন!

21/08/2024

বাংলাদেশে হওয়া বন্যা নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল Zee Media এর ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশী হ্যাকাররা! 🤯
পাশাপাশি তারা সেখানে ইসলামিক নাশিদ প্লে করে দিয়েছে৷

৭১ এর মুক্তিযুদ্ধের সময় যখন সাধারণ মানুষকে যুদ্ধে রিক্রুট করা যাচ্ছিল না, তখন সেক্যুলার জমিদাররা রেডিও-পত্রিকা ও আলেম-ওল...
11/08/2024

৭১ এর মুক্তিযুদ্ধের সময় যখন সাধারণ মানুষকে যুদ্ধে রিক্রুট করা যাচ্ছিল না, তখন সেক্যুলার জমিদাররা রেডিও-পত্রিকা ও আলেম-ওলামাদের মাধ্যমে জিহাদের ফজিলত প্রচার করা শুরু করল। জালিমের বিরুদ্ধে মাজলুমের প্রতিরোধ যে এক প্রকার জিহাদ, সেসব প্রচার হতে শুরু করে। শহিদী মৃত্যুতে যে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, সেসব ছড়াতে শুরু করল।

এসবের প্রভাবে গ্রাম-বাংলার সাধারণ ইসলামপ্রিয় সরলমনা জনতা মুক্তিযুদ্ধে যোগদান করেছিল।

কিন্তু তাদের ত্যাগে অর্জিত স্বাধীনতা হাইজ্যাক করে নিলো সেক্যুলার জমিদাররা। দেশ স্বাধীন করেই দেশের মূলনীতি বানিয়ে ফেলল সেক্যুলারিজম, সমাজতন্ত্র। গঠন করল বাকশাল। মুসলিমদের দাঁড় করানো হলো স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে। এমন বয়ান দাঁড় করানো হলো, যেন দেশটা মৌলবাদ ও ধর্মের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে।

কত বড়ো হিপোক্রেট!

এবার এই ২৪ এর স্বাধীনতার দিকে তাকান। দেশের আন্দোলনে যখন বাংলার আপামর জনতাকে রাস্তায় প্রয়োজন পড়ল, তখন কী করা হচ্ছিল?

প্রত্যেক ফেরাউনের বিপরীতে একজন মূসা অবশ্যই আসে, এমন গ্রাফিতি ভাইরাল করল।

সমন্বয়ক রিফাত রশীদ যখন আল্টিমেট যুদ্ধ ঘোষণা করছিল ফেসবুক লাইভে এসে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শাহাদাতের প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের জজবা তৈরী করল রাস্তায় নামার জন্য।

ফাহাম আব্দুস সালাম যখন সবাইকে রাস্তায় নামার জন্য তার লাইফের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপল্পড দিলো, তখন সেখানে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল বলে মানুষকে উদ্বুদ্ধ করল নেমে আসার জন্য।

এখন এসবের প্রভাবে লক্ষ লক্ষ ইসলামপ্রিয় জনতা যখন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে দেশ স্বাধীন করল - তখন ওয়ালে ওয়ালে সেক্যুলাররা গ্রাফিতি করা শুরু করল, নতুন দেশ নাকি সেক্যুলার দেশ। যেন হাসিনার দেশটা ছিল মৌলবাদীদের। এবারেও সাধারণ বাংলার মুসলিম জনতাকে স্বাধীনতার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারে তারাই জায়গা দখল করে নিলো, যারা বাংলার সাধারণ মুসলিম জনতার আদর্শ প্রতিনিধিত্ব করে না।

কারা বাংলার সাধারণ জনতা জানেন? আবু সাঈদ ও তার পরিবার। তাদের ইন্টারভিউ দেখলে বুঝবেন, তাদের আদর্শ আর দেশের জমিদারদের আদর্শ ১৮০ ডিগ্রি বিপরীতে অবস্থান করে।

এর আগে ১৯৪৭ এ যখন ধর্মের ভিত্তিতে পাকিস্তান আর ভারত ভাগ হলো - তখনও মুসলিমদের আশা দেয়া হয়েছিল, একটি ইসলামী রাষ্ট্র দেয়ার। কিন্তু যখন দেশ ভাগ হলো, তখন ঠিকই জিন্নাহর নেতৃত্বে সাধারণ জনতার ওপর চাপিয়ে দেয়া হলো সেক্যুলার পাকস্তান রাষ্ট্র।

এভাবেই যুগে যুগে বাংলার সাধারণ জনতাকে সেক্যুলার জমিদাররা টিস্যুর মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে এসেছে। এই জনসাধারণের ত্যাগের বিপরীতে তাদের চাওয়া-পাওয়া আর ইচ্ছা-আকাঙ্ক্ষার সাথে শুধু তাচ্ছিল্যই দিয়েছে উপহার হিসেবে।
-
কার্টেসি- খিজির হায়াত

20/06/2023

একটি প্রচলিত ভুল....

এক লক্ষ হাদিস মুখস্থকারীকে "হাফিয" তিন লক্ষ হাদিস মুখস্থকারীকে "হুজ্জাহ" আর সকল হাদীস মুখস্থকারীকে "হাকেম" এই পরিভাষা গুলোর বাস্তবতা আহলে ফন বা হাদিস শাস্ত্রজ্ঞদের নিকট নেই। এই অবাস্তব পরিভাষা গুলোর প্রচার লাভ করেছে মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহর হাত ধরে। তিনি হাফেয ইবনে হাজার কৃত শরহে নুখবার শরাহ "শরহু শরহিন নুখবা"র মধ্যে উল্লিখিত পরিভাষাগুলো উল্লেখ করে মুহাক্কিকদের দিকে এর নিসবত করেছেন। অথচ মুহাক্কিকদের দৃষ্টিতে এই মুহাক্কিকদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

এই উপাধিগুলোর ক্ষেত্রে এসব ব্যাখ্যা প্রদানের অসারতা প্রমাণ করেছেন শাইখ আল্লামা আবদুল্লাহ ইবনুস সিদ্দীক আল গুমারী রাহিমাহুল্লাহু তাআলা তাঁর রচিত توجيه العناية إلى تقسيم علم الحديث إلى رواية ودراية গ্রন্থে।

আল্লামা শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা তাঁর রচিত " أمراء المؤمنين في الحديث" গ্রন্থে বলেন, মোল্লা আলী কারী এবং পরবর্তীতে তাঁর অনুসরণ করে যারা "হাফেয", "হুজ্জাহ" ও "হাকেম" এর ক্ষেত্রে যে শর্তগুলো উল্লেখ করেছেন সেগুলো এই উপাধি গুলোর ক্ষেত্রে আবশ্যক কোন শর্ত নয়। আর এই শর্তগুলো আহলে ফন্নের নিকট প্রসিদ্ধও নয়। আরবি ভাষা হিসেবেও এর মর্ম এরকম হওয়ার নয়। তাছাড়া পূর্ববর্তী মুহাদ্দিসদের মাসলাক এটাকে অমান্য করে। বস্তত অনেকগুলো দলীলের আলোকে এই উপাধি গুলোর শর্তের অসারতা প্রমাণ করে"।

এরপর শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা মুহাদ্দিসদের নিকট প্রচলিত "হাফেয" ও "হুজ্জাহ" উপাধির ব্যাখ্যা দিয়েছেন। আগ্রহীরা শাইখের أمراء المؤمنين في الحديث কিংবা শাইখ আবদুল মালেক হাফিযাহুল্লাহু তাআলা রচিত "إنعام النظر" ও " الوجيز" থেকে উপাধি গুলোর প্রকৃত ব্যাখ্যা ও প্রচলিত ব্যাখ্যার খণ্ডন দেখে নিতে পারেন।

আর হ্যা "হাকেম" শব্দটি হাদিসের কোন পরিভাষাই নয়। হাকেমের অর্থ হলো কাজী। যারা কাজী তাদেরকে হাকেম বলা হয়। হাকেম আবু আব্দুল্লাহ নাইসাবুরীকে হাদিসের উপাধি হিসেবে "হাকেম" বলা হতো না, বরং তিনি কাজী ছিলেন এজন্য তাঁকে "হাকেম" বলা হতো।

তরুণ আলেম হযরত মাওলানা আরিফ বিন হাবীব হাফিযাহুল্লাহু তাআলার এক আলোচনায় দেখলাম তিনি নির্দিষ্ট সংখ্যক হাদিস মুখস্থকারীকে হাফেযুল হাদিস বলে মর্মে ইঙ্গিত করেছেন। কয়েক বছর আগে হাটহাজারী মাদরাসার বর্তমান শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ আহমদ হাফিযাহুল্লাহু তাআলাও "হাফেয" এর প্রচলিত তা'রীফটি তার এক আলোচনায় করেছেন। আসলে মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহর শরাহ থেকে আমাদের মাঝে এই অবাস্তব তা'রীফগুলো প্রসিদ্ধ হয়ে গেছে।আর তাঁর উপর ভিত্তি করে আমরা আহলে ফন্নের নিকট এই উপাধি গুলোর বাস্তবতা সম্পর্কে বেখবর রয়ে গেছি।

আল্লাহ তাআলা আমাদেরকে তাফাক্কুহ ফিদ্দীন ও রুসুখ ফিল ইলম নসীব করুন।আমিন

✍️Imtiaz Hasan

24/05/2023

মসজিদে নববীর কিছু অজানা তথ্য...

22/05/2023


Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801610965597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Knowledge:

Share