15/05/2026
❝তিন সবকের ঘোষণা, বিপ্লবের সূচনা❞
প্রতিপাদ্যে চট্টগ্রাম মহানগরে দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত।
চট্টগ্রাম, ১৫ মে ২০২৬:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা নগর কার্যালয়ে মহানগরের অধীনস্থ শাখা দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ তারবিয়াত ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকি।
“তিন সবকের ঘোষণা, বিপ্লবের সূচনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের জনশক্তিকে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, আদর্শিক চেতনা, দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, একটি আদর্শ, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা ও ধারাবাহিক তারবিয়াতের মাধ্যমে নিজেকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতই দক্ষ, আদর্শিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান মাধ্যম।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মোঃ আল ইকবালসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শাখা সভাপতি-সেক্রেটারিবৃন্দ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।