ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা মুক্তিকামী ছাত্র জনতার প্রিয় সংগঠন Islami Shasantantra Chhatra Andolan is the real Islamic political Student Organization in Bangladesh . Estd. in 23 August 1991.

It's Founded by Maulana Fazlul Karim ( Ex- Shayekh of Charmonai ) . It's a student branch of Islami Andolan Bangladesh . We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকাঃ
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়

া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাক্সক্ষার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

লক্ষ্য-উদ্দেশ্যঃ
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।
এ লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।
কর্মসূচিঃ
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।
২. আমল ও তাযকিয়াহ:
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।
৩. তাবলীগ:
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।
৪. তানজীম:
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।
৫. ইনকিলাব:
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

সাংগঠনিক কাঠামোঃ
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়মঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজের মানোন্নয়নের জন্য আমলের ৩টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ
সদস্য: যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচিঃ
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্যঃ
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

সংগ্রামী ছাত্র ভাইয়েরা!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রং এ রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*আল্লাহর পথে সংগ্রাম
*নীতিমালা
*কর্মকৌশল এবং
*ছাত্র সমাচারসহ নিয়মিত প্রকাশনা

প্রকাশনায়:
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
কেন্দ্রীয় কার্যালয়
৫৫/বি, পুরানা পল্টন (তয় তলা), ঢাকা-১০০০
ফোন : ৯৫৬৭১৩০
ওয়েবসাইট: www.iscabd.org
ফেসবুক: www.facebook.com/iscabp

আমার দেশ নিউজ
24/04/2026

আমার দেশ নিউজ

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাস...
23/04/2026

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:

১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।

২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণাশিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস...
23/04/2026

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা

শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবি
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংস ছাত্ররাজনীতি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিশিক্ষাঙ্গণে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবি-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশচট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ...
21/04/2026

প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষাঙ্গণে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবি
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ দেশের শিক্ষাঙ্গনে চলমান সহিংস রাজনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার কেন্দ্র হলেও বর্তমানে তা সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্বের ময়দানে পরিণত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার কথা থাকলেও কিছু গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি বিরূপ হয়ে উঠছে।

নেতৃবৃন্দ দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

🥰❤️‍🩹🤲🤲
20/04/2026

🥰❤️‍🩹🤲🤲

দাওয়াতি মাস ২০২৬১৬ এপ্রিল-১৫ মে ২০২৬ দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বানজুলাই সনদ বাস্তবায়নে যুথকণ্ঠে আওয়াজ তুলুন।বিশ...
17/04/2026

দাওয়াতি মাস ২০২৬
১৬ এপ্রিল-১৫ মে ২০২৬ দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান

জুলাই সনদ বাস্তবায়নে যুথকণ্ঠে আওয়াজ তুলুন।

বিশ্বের প্রতিটি প্রান্তে নির্যাতিত, নিপীড়িত মুসলিমদের পক্ষে দৃঢ় ও আপসহীন অবস্থান ব্যক্ত করুন এবং সকল আধিপত্যবাদ রুখতে ঐক্যবদ্ধ হোন।

শিক্ষার সর্বস্তরে কুরআন-সুন্নাহসহ নৈতিকতাসমৃদ্ধ, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী সিলেবাস প্রণয়ন; আবাসন, শিক্ষক ও লাইব্রেরি সংকট নিরসন এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে জোর দাবি তুলুন।

কওমি ও আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়ন, স্বকীয়তা বজায় রেখে সিলেবাস আধুনিকায়ন, সনদের স্বীকৃতি বাস্তবায়ন এবং উচ্চশিক্ষায় বৈশ্বিক সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবিতে সোচ্চার হোন।

ক্যাম্পাসে মুক্ত মতচর্চা, নেতৃত্ব বিকাশ ও সৃজনশীল ছাত্র রাজনীতি নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলুন।

নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, যথাযথ মূল্যায়নে গুরুত্বারোপ এবং ধর্ষণ-ইভটিজিং রোধে নারীর পণ্যায়ন ও নেতিবাচক উপস্থাপন বন্ধে সোচ্চার হোন।

ট্রান্সজেন্ডার মূলত শয়তানি এজেন্ডা; যা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সমাজ বিধ্বংসী ও মানব প্রকৃতি-বিরোধী। তাই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।

দেশপ্রেম, সততা, দক্ষতা ও আদর্শের সমন্বয়ে নিজেকে দায়িত্বশীল ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।
Islami Chhatra Andolan Bangladesh

দাওয়াতি মাস ২০২৬১৬ এপ্রিল-১৫ মে ২০২৬ দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বানজুলাই সনদ বাস্তবায়নে যুথকণ্ঠে আওয়াজ তুলুন।বিশ...
16/04/2026

দাওয়াতি মাস ২০২৬
১৬ এপ্রিল-১৫ মে ২০২৬ দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান
জুলাই সনদ বাস্তবায়নে যুথকণ্ঠে আওয়াজ তুলুন।
বিশ্বের প্রতিটি প্রান্তে নির্যাতিত, নিপীড়িত মুসলিমদের পক্ষে দৃঢ় ও আপসহীন অবস্থান ব্যক্ত করুন এবং সকল আধিপত্যবাদ রুখতে ঐক্যবদ্ধ হোন।
শিক্ষার সর্বস্তরে কুরআন-সুন্নাহসহ নৈতিকতাসমৃদ্ধ, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী সিলেবাস প্রণয়ন; আবাসন, শিক্ষক ও লাইব্রেরি সংকট নিরসন এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে জোর দাবি তুলুন।
কওমি ও আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়ন, স্বকীয়তা বজায় রেখে সিলেবাস আধুনিকায়ন, সনদের স্বীকৃতি বাস্তবায়ন এবং উচ্চশিক্ষায় বৈশ্বিক সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবিতে সোচ্চার হোন।
ক্যাম্পাসে মুক্ত মতচর্চা, নেতৃত্ব বিকাশ ও সৃজনশীল ছাত্র রাজনীতি নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলুন।
নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, যথাযথ মূল্যায়নে গুরুত্বারোপ এবং ধর্ষণ-ইভটিজিং রোধে নারীর পণ্যায়ন ও নেতিবাচক উপস্থাপন বন্ধে সোচ্চার হোন।
ট্রান্সজেন্ডার মূলত শয়তানি এজেন্ডা; যা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সমাজ বিধ্বংসী ও মানব প্রকৃতি-বিরোধী। তাই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তুলুন।
দেশপ্রেম, সততা, দক্ষতা ও আদর্শের সমন্বয়ে নিজেকে দায়িত্বশীল ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।

13/04/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাশখালী পৌরসভা-র  সংগ্রামী সভাপতি এম এম কলিমুল্লাহ- র শ্রদ্ধেয় দাদীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্...
10/04/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাশখালী পৌরসভা-র সংগ্রামী সভাপতি এম এম কলিমুল্লাহ- র শ্রদ্ধেয় দাদীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা জোনের শোক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাশখালী পৌরসভা-র সংগ্রামী সভাপতি এম এম কলিমুল্লাহ- র শ্রদ্ধেয় দাদীর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা জোনের সহ-সভাপতি: মুহাম্মদ হাবিবুল্লাহ এবং দাওয়া সম্পাদক: শাহাদাত ইসলাম ইমন

আজ জুমাবার সকালে এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন " পৌর আন্দোলনের সভাপতি এম এম কলিমুল্লাহর দাদীর ইন্তেকালে আমরা দক্ষিণ জেলা মজলিসে আমেলার সকল দায়িত্বশীল গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন-আমিন।

বার্তা প্রেরক
হেলাল উদ্দিন
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা জোন (জলদী, সরল, বৈলছড়ি)

𒆜𒆜শোক সংবাদ𒆜𒆜আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা আবু তাহের কাছেমী নদভী রহ. অদ্য দুপুর ১.৩০ ঘটিকায় ন্যাশন...
30/03/2026

𒆜𒆜শোক সংবাদ𒆜𒆜
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা আবু তাহের কাছেমী নদভী রহ. অদ্য দুপুর ১.৩০ ঘটিকায় ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

❝ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❞

রব্বে করিম হযরতকে জান্নাতের আ'লা মাকাম দান করুন-আমিন।
سقى الله ثراه و جعل الجنة مثواه

শোকসন্তপ্ত পরিবারকে ছবরে জামিল দান করুন।
▬▬▬▬●◈●▬▬▬▬

➥জানাজার স্থান: জামেয়া পটিয়া প্রাঙ্গণে
➥জানাজার সময়: আজ রাত ১১.৩০ মিনিটে জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

৩০—০৩—২০২৬

#মৃত্য

দেশের নিম্নোক্ত কওমি মাদরাসা সমূহের ভর্তি ও অন্যান্য তথ্য সহায়তা পেতে যোগাযোগ করুন।এছাড়াও দেশের যেকোনো প্রান্তে মাদরাসা ...
27/03/2026

দেশের নিম্নোক্ত কওমি মাদরাসা সমূহের ভর্তি ও অন্যান্য তথ্য সহায়তা পেতে যোগাযোগ করুন।

এছাড়াও দেশের যেকোনো প্রান্তে মাদরাসা ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
+৮৮০১৭৭৭-৫০১৩১৩ +৮৮০১৭৮৫-৩৩৯৩০০

সার্বিক ব্যবস্থাপনায়
Islami Chhatra Andolan Bangladesh
কেন্দ্রীয় কওমি মাদরাসা বিভাগ

Address

Banskhali
Chittagong
4390

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share