Child Welfare Association

Child Welfare Association "Grow Children To Grow Their Minds."

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এ স্কুল (খ) বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জনকারী মোঃ সারফরাজ খাদেমকে পুরষ্কার প্রদান ...
17/04/2025

অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এ স্কুল (খ) বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জনকারী মোঃ সারফরাজ খাদেমকে পুরষ্কার প্রদান করছেন Child Welfare Association এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও ট্রেজারার তাশফিকুর রহমান আসিফ।

সম্প্রতি সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কে চলাচল এখন যথেষ্ট অনিরাপদ। আমরা সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াত প্রত্যাশী। ...
04/04/2025

সম্প্রতি সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কে চলাচল এখন যথেষ্ট অনিরাপদ। আমরা সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াত প্রত্যাশী। এ লক্ষ্যে Child Welfare Associationএর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং সন্দ্বীপ থানা বরাবর সড়ক দুর্ঘটনার কিছু উল্লেখযোগ্য কারণ এবং এর সম্ভাব্য সমাধান এর ফাইল হস্তান্তর করা হয়েছে। কিছু সমস্যা অতি দ্রুত সমাধানের ব্যাপারে ইউএনও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন।

29/03/2025

Child Welfare Association কর্তৃক আয়োজিত অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে Kazi Tafhimul Hoque ভাইয়ের নাশীদ পরিবেশনা।

#ফলাফল_ঘোষণা_অনুষ্ঠান

প্রত্যেক বিভাগের বিজয়ীদের হাতে পৌঁছে গেছে ঈদ সালামি। আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা।  ালামি
29/03/2025

প্রত্যেক বিভাগের বিজয়ীদের হাতে পৌঁছে গেছে ঈদ সালামি। আলহামদুলিল্লাহ।

সবাইকে আবারও অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা।

ালামি

স্কুল (খ) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।
29/03/2025

স্কুল (খ) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।

স্কুল (ক) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।
29/03/2025

স্কুল (ক) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।

মাদ্রাসা (ক) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।
29/03/2025

মাদ্রাসা (ক) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।

মাদ্রাসা (খ) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।
29/03/2025

মাদ্রাসা (খ) বিভাগ থেকে বিজয়ী বন্ধুদের অভিনন্দন।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠান ভার্চুয়ালি সম্পন্ন/শিশুসংগঠন 'চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন' কর্তৃক আয়োজিত...
28/03/2025

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠান ভার্চুয়ালি সম্পন্ন
/

শিশুসংগঠন 'চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন' কর্তৃক আয়োজিত ৫ম বারের মতো অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠান ২৮ মার্চ, শুক্রবার সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে এক ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় ও আব্দুল্লাহ সিফাতের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব ও প্রতিযোগিতার প্রধান বিচারক হফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম। অনলাইন ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাপ্পী ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের ট্রেজারার তাশফিকুর রহমান। সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংস্কৃতিকর্মী ওবাইদুল্লাহ ফারুক জাওহার ও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা মল্লিক।

আয়োজনকে প্রাণবন্ত করার জন্য নাশীদ পরিবেশন করেন কাজী তাফহীমুল হক ও আব্দুল্লাহ সিফাত। প্রতিযোগীদের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মেহরীমা বিনতে ফারুক।

উক্ত আয়োজনে অংশগ্রহনকারী প্রতিযোগী, বিজয়ী প্রতিযোগী এবং অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন করে শিশুদের সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেন জানান অভিভাবকরা।

সর্বশেষ, অনুষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম এর সমাপনী বক্তব্য ও প্রতিযোগিতার ফলাফল ঘোষণার মাধ্যমে ভার্চুয়াল এ প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

Address

Chittagong. Bangladesh
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share