Customs, Excise & VAT Commissionerate, Chattogram

Customs, Excise & VAT Commissionerate, Chattogram কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,চট্টগ্রাম।

09/12/2024
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ এর খন্ড চিত্র।
10/12/2023

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ এর খন্ড চিত্র।

জাতীয় ভ্যাট দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস, ২০২২ উপলক্ষে কাস্টমস, এ...
11/12/2022

জাতীয় ভ্যাট দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস, ২০২২ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর উদ্দোগে একটি আলোচনা সভা ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ৫টি (পাঁচ) প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এম. পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান, কর আপীল অঞ্চল, চট্টগ্রাম এর কমিশনার জনাব মিজ সফিনা জাহান, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টি এর সভাপতি জনাব খলিলুর রহমান এবং চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মনোয়ারা হাকিম আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মাহবুবুজ্জামান, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব এ. কে. এম মাহবুবুর রহমান, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সৈয়দ মুশফিকুর রহমান, কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম।

২০২০-২০২১ অর্থবছরে চট্টগ্রাম জেলায় উৎপাদন খাতে ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ (চট্র:) লিঃ: ব্যবসায় খাতে এসকর এ্যাপারেলস লিঃ ও সেবা খাতে মেসার্স যমুনা ট্রেডার্স এবং কক্সবাজার জেলায় সেবা খাতে সায়মন বীচ রিসোর্ট লিঃ এবং বান্দরবান জেলায় সেবা খাতে ভেনাস রিসোর্ট এন্ড কফি হাউস জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক প্রদানকারী হিসাবে স্বীকৃতি লাভ করে। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও মাননীয় মন্ত্রী ডিসেম্বর/২০২২ এর EFDMS লটারীর ১ম পুরস্কার বিজয়ীর হাতে ০১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এবারের ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে “উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়বো জাতি”

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রমের পর ভ্যাট চালান গ্রহণ করা। তিনি রাজস্ব প্রদান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে করদাতাদের অংশগ্রহণকে স্বাগত জানান। ভ্যাট দিবসের মাধ্যমে করদাতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ভ্যাট দিবসের আলোচনা সভা ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সরকারে মূল্য লক্ষ্য হলো উন্নয়ন। উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি হলো রাজস্ব। বিভিন্ন খাতে উন্নয়নের বিভিন্ন কর্মকৌশল রয়েছে। উন্নয়নকে সঠিক পথে চলমান রাখার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন অত্যাবশক। কাঠামোগত সংস্কারের পাশাপাশি সঠিকভাবে নীতি প্রণয়ন তাই এখন জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম অগ্রাধিকার। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ব্যবস্থার পূর্নাঙ্গ অটোমেশনসহ সঠিক নীতিমালা প্রণয়নের উপর যে গুরুত্ব আরোপ করেছে, তা সময়োচিত এবং ভ্যাট ব্যবস্থার প্রকৃত সুফল পেতে হলে এর কোন বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশে উত্তরণে উন্নয়নের ভ্যাট নীতি এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতি ভ্যাট দিবস উপলক্ষে সকল করদাতা ও ব্যবসায়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন একটি স্বনির্ভর জাতি গঠন করতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। ভ্যাট দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রেডিও ও টিভিতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বিভিন্ন পোস্টার, ব্যানার, স্টিকার ইত্যাদির মাধ্যমে করদাতাদের অধিকতর সচেতন করা হচ্ছে। ইএফডি- কে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিলসহ অন্যান্য প্রয়োজনীয় সকল সেবা প্রদানের জন্য ১০- ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হবে। এ দপ্তরে আটটি বিভাগে ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে ভ্যাট প্রদানে উৎসাহিত করার জন্য ভ্যাট বুথ স্থাপনসহ নানামুখী গ্রহণ করা হয়েছে। পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা ও অনুষ্ঠানের অংশগ্রণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর চট্টলা বিভাগের বিভাগীয় কর্মকর্তা এর সভা...
13/09/2022

আজ ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর চট্টলা বিভাগের বিভাগীয় কর্মকর্তা এর সভাপতিত্বে আজিজা খানম সম্মেলন কক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তা ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আগস্ট ২০২২ মাসের ইএফডি লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় ।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আগস্ট ২০২২ মাসে অনুষ্ঠিত EFD লটারিতে ২য় পুরস্কার (০২টি) হিসেবে ২৫,০০০/- (পঁচিশ) টাকা জিতেছে-চান্দগাঁও, চট্টগ্রামের মোঃ সোহেল এবং চকবাজার, চট্টগ্রামের নাঈমুল ইসলাম । EFDMS হতে ইস্যুকৃত চালানের ভিত্তিতে লটারির মাধ্যমে আর্থিক পুরস্কার প্রদান নীতিমালা, ২০২১ অনুযায়ী বিজয়ীদের ইনভয়েস নম্বর, চালানের কপি, আইডি যাচাই করে পুরস্কারের চেক হস্তান্তরের জন্য অদ্য ১৩/০৯/২০২২ খ্রি. তারিখে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর চট্টলা বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন চট্টগ্রাম অঞ্চলের EFD লটারি বিজয়ীদের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে বিভাগীয় কর্মকর্তা বলেন- চট্টগ্রামে পুরস্কার বিজয়ীদের সংখ্যা বেশি। প্রায় প্রতি মাসে পুরস্কার প্রদানের জন্য অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। EFD চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়। EFD এর ব্যবহার জবাবদিহিমূলক। ক্রেতা-বিক্রেতাদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে ভ্যাট আহরণের পাশাপাশি সবার মধ্যে অনন্য সংযোগ স্থাপন করা যাবে। দ্রুতগতিতে ও ব্যাপকভাবে সব জায়গায় EFD বসানো গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। EFD পুরস্কার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন। সাধারণত পুরস্কার বিজয়ীদের খুজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যাদের পাওয়া গেছে, তারা বেশির ভাগই চট্টগ্রামের। এতে প্রতীয়মান হয় যে চট্টগ্রামের EFD সংক্রান্ত প্রচারণা ফলপ্রসু হয়েছে। ভ্যাট কর্মকর্তাদের উদ্ভাবনী প্রচারণার জন্য ধন্যবাদ জানিয়ে এ প্রচারণা বেগবান করার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ভোক্তা বা ক্রেতা কর্তৃক প্রদত্ত মূসক/ভ্যাট যাতে সরকারি কোষাগারে জমা নিশ্চিত হয়, সে লক্ষ্যে বিভিন্ন দোকানে EFD (Electronic Fiscal Device) স্থাপন করা হয়েছে। প্রতিটি কেনা-কাটার পর EFD মেশিন হতে চালান গ্রহণ করলে ক্রেতা কর্তৃক পরিশোধিত ভ্যাট/মূসক সরকারি কোষাগারে জমা নিশ্চিত হবে। বন্দর নগরী চট্টগ্রামে ইতোপূর্বে স্থাপিত ১৪৯৯ টি মেশিনের পাশাপাশি আরোও ৩৮৩ টি মেশিন স্থাপনের কাজ চলছে। প্রতিটি EFD মেশিন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় সার্ভারের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছে। এর ফলে ক্রেতাদের প্রদত্ত ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত হচ্ছে। এছাড়াও ক্রেতাদের/ভ্যাটদাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ লটারির আয়োজন করেছে। এ লটারিতে ১০১ টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার জনাব সৈয়দ মুসফিকুর রহমান সবাইকে কেনা-কাটার সময় চালান সংগ্রহ করে তা লটারির জন্য সংরক্ষণ করার অনুরোধ জানিয়েছেন ।

সদ্য যোগদানকৃত মান্যবর কমিশনার জনাব সৈয়দ মুসফিকুর রহমান স্যারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এর সকল কর্ম...
08/08/2022

সদ্য যোগদানকৃত মান্যবর কমিশনার জনাব সৈয়দ মুসফিকুর রহমান স্যারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এর সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

CGO Building No-01, Agrabad, Chattogram-
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88002333322037

Alerts

Be the first to know and let us send you an email when Customs, Excise & VAT Commissionerate, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Customs, Excise & VAT Commissionerate, Chattogram:

Share