28/11/2025
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার শোকবার্তা
২৮ নভেম্বর ২০২৫
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির মা’র ইন্তেকালে গভীর শোক; মরহুমার মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া আহ্বান
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমানের সম্মানিতা মাতা আজ বেলা ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার ইন্তেকালে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইনসহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া কামনা করছি।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা সম্মানিতা মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, সবরে জামিল ও উত্তম প্রতিদান দান করেন। আমিন।
আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার
সভাপতি
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম উত্তর জেলা