01/11/2025
আমরা এমন এক সমাজ গড়ে তুলেছি যেখানে বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য সহজ ভাবে জীবনধারন করাটা কঠিন। আমাদের হাসপাতাল, অফিস, যাতায়াত ব্যবস্থায় এই মানুষদের কথা ভাবা হয় না।আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের গুলোতেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা সমস্যার মধ্যে পড়েন। দৃষ্টি প্রতিবন্ধীদের যে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় তা সারা বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে। বিজ্ঞান ও গনিতের জন্য ব্রেইল এখনো সঠিকভাবে তৈরি করা হয় নি।
কৃষ্টি ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এমন মানুষদের নিয়ে। ব্রেইল পদ্ধতি উন্নত করার কাজটি তারা করছেন নিবিড়ভাবে। গতকাল দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কৃষ্টি ট্রাস্ট এর উদ্যোগে। আমরা ভীষনভাবে কৃতজ্ঞ এই অসাধারন কাজের সাথে অগ্নিবীণা পাঠাগারকে যুক্ত করার জন্য