অনুপ্রেরণা

অনুপ্রেরণা একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

একটি শোক সংবাদ আমাদের অনুপ্রেরণা গ্রুপের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব ইমরান চৌধুরীর মাতা মরিয়ম খাতুন আজ ০৪মে, সোমবার আনু...
04/05/2026

একটি শোক সংবাদ

আমাদের অনুপ্রেরণা গ্রুপের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব ইমরান চৌধুরীর মাতা মরিয়ম খাতুন আজ ০৪মে, সোমবার আনুমানিক বেলা ১১ঃ০০ টার সময় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা অনুপ্রেরণা পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।

ধন্যবাদ সকলকে যাদের সাহায্য-সহযোগিতায় অনুপ্রেরণা  গ্রুপ কতৃক আয়োজিত বৈশাখী উৎসব,  ফুড ফেস্টিভ্যাল  ও সাংস্কৃতিক অনুষ্ঠা...
15/04/2026

ধন্যবাদ সকলকে যাদের সাহায্য-সহযোগিতায় অনুপ্রেরণা গ্রুপ কতৃক আয়োজিত বৈশাখী উৎসব, ফুড ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।বিশেষভাবে ধন্যবাদ জানাই কোয়েপাড়ার সকল স্কুল কলেজের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদেরকে অনুপ্রেরণা গ্রুপকে সার্বিকভাবে সহায়তা করার জন্য।

এগিয়ে যাক অনুপ্রেরণা
হাসুক প্রতিটি প্রাণ।

নতুন বছরের আনন্দে মেতে উঠতে চলে আসুন এক অনন্য আয়োজন—অনুপ্রেরণা কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসব ও ফুড ফেস্টিভ্যাল! 🌸🍽️📍 স্থান: ...
09/04/2026

নতুন বছরের আনন্দে মেতে উঠতে চলে আসুন এক অনন্য আয়োজন—
অনুপ্রেরণা কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসব ও ফুড ফেস্টিভ্যাল! 🌸🍽️

📍 স্থান: কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়
তারিখ: ১৫-০৪-২০২৬ (বুধবার)

এই আয়োজনের বিশেষ আকর্ষণ:
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিজস্ব স্টল, নাচ-গান,
বাহারি পিঠা-পুলি ও মুখরোচক খাবারের সমাহার।

এই প্রাণবন্ত পরিবেশ, আনন্দ আর উৎসবের আমেজ
এসে ঘুরে যান, স্বাদ নিন ঐতিহ্যবাহী ও নতুন নতুন খাবারের, আর উৎসবের আনন্দ ভাগ করে নিন সবার সাথে।

সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ!
আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

এগিয়ে যাক অনুপ্রেরণা।
হাসুক প্রতিটি প্রাণ।

আসসালামু আলাইকুম, অনুপ্রেরণার প্রধান পৃষ্ঠপোষক মিনহাজুল আলম চৌধুরীর অনুমোদনে আগামী ২৫/০৩/২০২৭ ইং  ০১ বছরের জন্য আহবায়ক ...
27/03/2026

আসসালামু আলাইকুম,
অনুপ্রেরণার প্রধান পৃষ্ঠপোষক মিনহাজুল আলম চৌধুরীর অনুমোদনে আগামী ২৫/০৩/২০২৭ ইং ০১ বছরের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।
নতুন কমিটিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এগিয়ে যাক অনুপ্রেরণা। ❤️
হাসুক প্রতিটি প্রাণ। ❤️

আজ ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুপ্রেরণা গ্রুপের পক্ষ হতে সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
26/03/2026

আজ ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুপ্রেরণা গ্রুপের পক্ষ হতে সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

ঈদ মোবারক। অনুপ্রেরণা'র পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ❤️
20/03/2026

ঈদ মোবারক।
অনুপ্রেরণা'র পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ❤️

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অনুপ্রেরণা কর্তৃক আয়োজিত কেরাত ও নাত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল সফলতার সহি...
07/03/2026

আলহামদুলিল্লাহ,
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অনুপ্রেরণা কর্তৃক আয়োজিত কেরাত ও নাত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল সফলতার সহিত সম্পন্ন হয়েছে৷

আজকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তর্গত নূরীয়া খোশালীয়া মাদ্রাসা। উক্ত মাদ্রাসায় ৩০ জন ছাত্রদের নিয়ে আয়োজন করা হয় আজকের অনুষ্ঠান।

সর্বপরি একটি কথায় বলতে চাই, আজকের অনুষ্ঠানে যেসকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, বড় -ছোট ভাই-বোন আমাদের আর্থিক ভাবে,শারিরীক ভাবে সাহায্য সহযোগীতা করেছেন সকলের জন্য অনুপ্রেরণা গ্রুপের পক্ষ হতে প্রাণ ঢালা শুভেচ্ছা ও দোয়া৷ আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের অনুষ্ঠান সুন্দর ভাবে আয়োজন করতে পেরেছি৷ আপনারাই আমাদের সংগঠনের শক্তি৷ আশা করি অতিতে আপনারা যেইভাবে আমাদের সাপোর্ট দিয়ে গেছেন ভবিষ্যতে ও আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা৷

সকলের জন্য দোয়া রইল।

বেঁচে থাকুক অনুপ্রেরণা ♥
এগিয়ে যাবে অনুপ্রেরণা ♥
হাসুক প্রতিটি প্রাণ।♥

মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ! তাদের আত্মত্যাগেই আ...
21/02/2026

মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ! তাদের আত্মত্যাগেই আজ আমাদের বাংলা ভাষা স্বাধীন ও গৌরবান্বিত।

অনুপ্রেরণার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।

🖤 ২১শে ফেব্রুয়ারি – চিরঅম্লান 🖤

অনুপ্রেরণা পরিবারের এক অংশ। ❤️❤️
12/01/2026

অনুপ্রেরণা পরিবারের এক অংশ। ❤️❤️

Address

Raozan, Quepara
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রেরণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অনুপ্রেরণা:

Share

Category