বড়হাতিয়া শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বড়হাতিয়া শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ

বড়হাতিয়া শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বড়হাতিয়া শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ, Political organisation, Barohatia, Lohagara, Chittagong.

24/01/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০১তম শহিদ আমাদের প্রেরণা শহিদ এনামুল হক লালু ভাইয়ের,১১ত...
05/01/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০১তম শহিদ
আমাদের প্রেরণা শহিদ এনামুল হক লালু ভাইয়ের,
১১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কুরআন ,আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সর্বশেষ শহিদ ভাইয়ের খবর জেয়ারত সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ...!

উক্ত অনুষ্ঠানে...
উদ্ভোধন করেন শহিদ এনামুল হক লালুর শ্রদ্ধেয় পিতা
জনাব মুহাম্মদ কামাল উদ্দিন সাহেব

★★প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব অধ্যক্ষ বদরুল হক
সেক্রেটারি ,বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চট্টগ্রাম জেলা দক্ষিণ।

★★উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন,
জনাব আসিফুল্লাহ মুহাম্মদ আরমান
সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
চট্টগ্রাম জেলা দক্ষিণ।

★★বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন★★

★★জনাব আসাদুল্লাহ ইসলামাবাদী।
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোহাগাড়া উপজেলা।

★জনাব ডাঃ মাওলানা জসিম উদ্দিন।
আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বড়হাতিয়া ইউনিয়ন।

★ডি.এম আসহাব উদ্দীন
সেক্রেটারি ,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
চট্টগ্রাম জেলা দক্ষিণ।

★জনাব জিল্লুর রহমান
অফিস সম্পাদক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
চট্টগ্রাম জেলা দক্ষিণ।

★জনাব এমডি জুনাইদ চৌধুরী
সাবেক চেয়ারম্যান ,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ

★জনাব মাওলানা নাছির উদ্দীন
সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
বড়হাতিয়া ইউনিয়ন শাখা।

★জনাব গিয়াস উদ্দিন
সাবেক দায়িত্বশীল ,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
বড়হাতিয়া আদর্শ থানা শাখা।


★★উক্ত অনুষ্টান সঞ্চালনার দায়িত্ব পালন করেন★

★দিল মুহাম্মদ বারাকি
সভাপতি -বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
বড়হাতিয়া আদর্শ থানা শাখা।

এছাড়া বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সকল সাথী এবং কর্মীভাই সহ আরো অনেক মেহেমানগণ উপস্থিত ছিলেন।

আয়োজনে ,
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির
বড়হাতিয়া আদর্শ থানা শাখা।

“আলহামদুলিল্লাহ ”বাংলাদেশ জামায়াতে ইসলামী "বড়হাতিয়া ইউনিয়ন শাখা"কর্মী সম্মেলনে বক্তব্য রেখেছেন "বাংলাদেশ ইসলামী ছাএশিবির...
30/08/2024

“আলহামদুলিল্লাহ ”

বাংলাদেশ জামায়াতে ইসলামী "বড়হাতিয়া ইউনিয়ন শাখা"
কর্মী সম্মেলনে বক্তব্য রেখেছেন "বাংলাদেশ ইসলামী ছাএশিবিরের" বড়হাতিয়া আদর্শ থানা শাখার সম্মানিত সভাপতি জনাব »সাইফুল্লাহ মনসুর ভাই« 🖤🖤

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা'২৪.........বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত কুরআনের পাঠকবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, র...
19/03/2024

কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা'২৪
.........

বিসমিল্লাহির রহমানির রহিম

সম্মানিত কুরআনের পাঠকবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, রমজান মাস কুরআন নাজিলের মাস উপলক্ষ্যে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন হাতে নিয়েছে। এতে আপনিও আমন্ত্রিত।

✍️ প্রতিযোগিতার নিয়মাবলি:
☞ MCQ পদ্ধতিতে পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে।
☞ প্রশ্ন থাকবে ৫০টি, প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর। কোন ধরনের নেগেটিভ মার্ক থাকবে না।
☞ পরীক্ষার সময় : ১৮, ১৯ ও ২০ রমদান। (সুবিধা মতো যে কোনো এক সময়)
☞ পরীক্ষার নির্ধারিত স্থান ও সময় মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
☞ রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ রমাদান।
☞ প্রতিযোগিকে অবশ্যই লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় অবস্থানরত ছাত্র হতে হবে।
☞ সংগঠনের কর্মী, সমর্থকসহ সকল পর্যায়ের সাধারণ ছাত্র প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
☞ শুধুমাত্র (নিম্নোক্ত লিংকে) রেজিস্ট্রেশনকৃত ছাত্ররাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

📓 সিলেবাস :
১. সূরা আন নূর (২৭-৩১ নং আয়াত)
২. সূরা হুজুরাত
৩. সূরা আস’সফ
৪. সূরা ইনফিতার
৫. সূরা আসর

সহায়ক তাফসীর গ্রন্থ:
১. তাফহীমুল কুরআন, মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী (রহ.)
২. তাফসীর ফী যিলালিল কোরআন, সাইয়েদ কুতুব শহীদ (রহ.)

পুরস্কারসমূহ :
📚 প্রথম পুরস্কার : ৩,০০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট
📚 দ্বিতীয় পুরস্কার : ২,৫০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট
📚 তৃতীয় পুরস্কার : ২,০০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট
📚 চতুর্থ পুরস্কার : ১,৫০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট
📚 পঞ্চম পুরস্কার : ১,০০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট
📚 ষষ্ঠ থেকে দশম পর্যন্ত : জনপ্রতি ৫০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি + ক্রেস্ট

রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/9psqZ21dSVyU87qb8

যোগাযোগ: https://t.me/OfficeCTGZelaSouth

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম জেলা দক্ষিণ

★একনজরে শহীদ হাফেজ মুহাম্মদ আব্দুর রহীমনাম : হাফেজ মুহাম্মদ আব্দুর রহীমমায়ের নাম : মানসুরা বেগমবাবার নাম : শাহ মাওলানা ম...
14/02/2024

★একনজরে শহীদ হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম

নাম : হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম
মায়ের নাম : মানসুরা বেগম
বাবার নাম : শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার
ভাই-বোন : ৩ ভাই ৫ বোন
ভাই-বোনের মধ্যে অবস্থান : ৫ম
পরিবারের মোট সদস্য : ৮ জন

স্থায়ী ঠিকানা : মিয়াজীপাড়া, বড় হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।

জন্ম : ১৯৬৬ সাল।

সাংগঠনিক মান : কর্মী।

পড়াশোনা : আলিম ১ম বর্ষ (১৯৮৬), দাখিল স্ট্যান্ড (দেশের মধ্যে মেধাতালিকায় ৭ম)।

সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, চট্টগ্রাম।

জীবনের লক্ষ্য : আলেম হওয়া।

কৃতিত্ব : বিপ্লবী হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম ছিলেন একজন লেখক। অতি অল্প বয়সেই তাঁর লেখা কিছু পত্রিকায় প্রকাশ পায়..!

আহত হওয়ার স্থান : চট্টগ্রাম শহরে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে।

আঘাতের ধরন : বোমার আঘাতে শহীদ।

যাদের হাতে শহীদ : স্বৈরাচারী এরশাদ সরকারের মদদপুষ্ট জাতীয় ছাত্রসমাজ নামধারী সশস্ত্র সন্ত্রাসী।

শাহাদাতের তারিখ : ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৭, শনিবার, বেলা ১টা ২০ মিনিট।

শাহাদাতের স্থান : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

চলে গেলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ......বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন...
14/08/2023

চলে গেলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ......

বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ ১৪/০৮/২০২৩ইংরেজি রাত ৮.৪০মিনিটে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন।
إِنَّالِلّٰهِ وَإِنَّآ إِلَي۠هِ رَاجِعُو۠نَ
❝ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❞

বিশ্বের দরবারে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।



সুত্রঃ মরহুমের ছেলে মাসুদ সাঈদী

যারা সত্য ও ন্যায়ের পথে নিহত হন, তাহাদের মৃত বলো না, ১৪ই ফেব্রুআরি শহীদ আব্দুল রহিম দিবস।১৯৮৭ সালে ১৪ই ফেব্রুয়ারি তৎকালী...
17/02/2023

যারা সত্য ও ন্যায়ের পথে নিহত হন,
তাহাদের মৃত বলো না,
১৪ই ফেব্রুআরি শহীদ আব্দুল রহিম দিবস।
১৯৮৭ সালে ১৪ই ফেব্রুয়ারি তৎকালীন সরকারীদলের
পেঠুয়াবাহিনী গুলি করে শহীদ হাফেজ আব্দুল রহিম কে হত্যা করা হয়।
উল্লেখ্য শহীদ হাফেজ আব্দুল রহিম হলেন
বায়তুশ শরফ দরবারের মরহুম পীর হযরত মাওলানা শাহ আব্দুল জাব্বার রাঃ মেঝছেলে এবং বর্তমান
রাহবারে বায়তুশ শরফ,
জনাব মাওলানা আব্দুল হাই নদভী দাঃবাঃ এর ভাই। আমরা শহীদ হাফেজ আব্দুল রহিম রাঃ রুহের মাগফিরাত কামনা করছি এবং তাহার রক্তের বিনিময়ে বাংলাদেশে সু-শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্টিত হউক তাহাই প্রার্থনা করি....

স্মৃতিতে শহীদ এনামুল হক লালু।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১ তম শহীদ,শহীদ এনামুল হক লালু ভাইয়ের ৯ম তম শাহাদাত বার্ষিকী।...
05/01/2023

স্মৃতিতে শহীদ এনামুল হক লালু।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১ তম শহীদ,শহীদ এনামুল হক লালু ভাইয়ের ৯ম তম শাহাদাত বার্ষিকী।

আজ ৫ই জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হন আমাদের সকলের প্রাণপ্রিয় এনামুল হক লালু ভাই।
আজ এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ এনামুল হক লালু ভাইকে। আল্লাহ তাঁকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন, আমীন।

08/03/2021

আলহামদুলিল্লাহ.........!
প্রতি বছরের ন্যায় এ বছরও ছাত্র শিবির কর্তৃক আয়োজিত
খতমে কুরআন এর মধ্যে দিয়ে শহীদ আবদুর রহীম ভাইয়ের মৃত্যু বার্ষিকী পালন করা হল...!!

17/02/2021
বিগত দুই দিনে চট্টগ্রামের চার রত্নের চির বিদায়ে -- "শোকবার্তা"  প্রখ্যাত চার যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার যথাক্রমে  ১. বাহা...
21/05/2020

বিগত দুই দিনে চট্টগ্রামের চার রত্নের চির বিদায়ে --
"শোকবার্তা"
প্রখ্যাত চার যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার যথাক্রমে
১. বাহারুল উলুম,শাহ আল্লামা কুতুবউদ্দিন (রহঃ), পীর সাহেব বায়তুশ শরফ, সাবেক অধ্যক্ষ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, চট্টগ্রাম।
২.শাহ আল্লামা শাখাওয়াত হোসাইন (রহঃ) সাবেক অধ্যক্ষ নেছারিয়া আলিয়া মাদরাসা, চট্টগ্রাম।
৩.শাহ আল্লামা আবু তাহের (রহঃ), সাবেক মুহাদ্দিস জামেয়া দারুল মা'রিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম।
৪.শাহ আল্লামা নুরুল ইসলাম (রহঃ), খতিব বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম।
প্রখ্যাত চার ইসলামিক স্কলারদের মৃত্যূতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লাহ তায়ালা তাহাদেরকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি.......!!!

Address

Barohatia, Lohagara
Chittagong
3303

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়হাতিয়া শহীদ হাফেজ আব্দুর রহীম স্মৃতি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share