আমাদের কাপ্তাই

আমাদের কাপ্তাই কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ নিয়ে এই পেজ।

ভৌগোলিক পরিচিতি
__________________
কাপ্তাই উপজেলার আয়তন ২৫৯ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার ভৌগোলিক অবস্থান ২২°২১′ হতে ২২°৩৫′ উত্তর অক্ষাংশ এবং ৯২°৫′ হতে ৯২°১৮′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এই উপজেলার উত্তরে কাউখালী ও রাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা, পশ্চিমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও দক্ষিণে রাজস্থলী উপজেলা।


দর্শনী

য় স্থান

১ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন
গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

২ পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ষ্টেশন >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন
গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

৩ পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন
গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

৪ কাপ্তাই জাতীয় উদ্যান >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই নতুন বাজার যাওয়ার
আগে কাপ্তাই জাতীয় উদ্যান গেটে নামতে হবে।

৫ বিজিবি জুম রেস্তোরা ও পিকনিক স্পট >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি
পাড় হয়ে ওয়াগ্গাছড়া বিজিবি জুম রেস্তোরায় নামতে হবে।।

৬ কর্ণফুলী পেপার মিল >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে কাপ্তাই অথবা চন্দ্রঘোনা বাস যোগে চন্দ্রঘোনা অথবা পেপার
মিল ১নং গেটে নামতে হবে।

৭ ওয়াগ্গা এস্টেট চা বাগান >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি
উপজেলা হেড কোয়াটারে নামতে হবে। এখানে নেমে ওয়াগ্গাছড়া চা এস্টেট এর নৌকা
যোগে কর্ণফুলী নদী পাড় হয়ে ওয়াগ্গাছড়া চা বাগান যেতে হবে।

৮ চিৎমরম বৌদ্ধ বিহার >>>
চট্টগ্রাম বদ্দারহাট বাস টার্মিনাল হতে বাস অথবা চট্টগ্রামস্থ কাপ্তাই রাস্তার মাথা হতে
সিএনজি যোগে কাপ্তাই চিৎমরম কিয়াংঘাট নামতে হবে। কিয়াংঘাট নেমে নৌকা যোগে
কর্ণফুলী নদী পাড় হয়ে কোয়াটার কি:মি: গেলেই চিৎমরম বৌদ্ধ বিহার চোখে পড়বে।

৯ গিরি নন্দিনী পিকনিক স্পট >>>
চট্টগ্রাম বদ্দার হাট বাস ষ্টেশন হতে বাস যোগে অথবা দেশের যেকোন জায়গা হতে বাস
অন্য যে কোন যানবাহন যোগে কাপ্তাই চট্টগ্রাম রাস্তা দিয়ে শিলছড়ি ৫ আনসার
ব্যাটালিয়ান গেটে নামতে হবে। গিরি নন্দিনী পিকনিক স্পট ৫,আনসার ব্যাটালিয়ান
কর্তৃক পরিচালিত একটি বিনোদন পার্ক।

১০ বনশ্রী পর্যটন কমপ্লেক্স >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি
পাড় হয়ে ওয়াগ্গাছড়া বনশ্রী পর্যটন কমপ্লেক্সে নামতে হবে।।

১১ লেক ভিউ পিকনিক কর্ণার >>>
চট্টগ্রাম বদ্দার হাট বাস টার্মিনাল বা দেশের যেকোন প্রান্ত হতে বাস বা অন্যকোন
পরিবহন যোগে কাপ্তাই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে এসে নামতে হবে।

১২ প্রশান্তি পার্ক (জাতীয় উদ্যান) >>>
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে কাপ্তাই
জাতীয় উদ্যানের মাঝামাঝি বালুচর নামক স্থানে নেমে প্রশান্তি পার্কে ঢুকতে হবে। গাড়ি
হতে নেমেই পার্কের প্রবেশ পথ।

১৩ বা নৌ জা শহীদ মোয়াজ্জম পিকনিক স্পট >>>
চট্টগ্রাম বদ্দার হাট বাস টার্মিনাল বা দেশের যেকোন প্রান্ত হতে বাস বা অন্যকোন
পরিবহন যোগে কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনীর বা নৌ জা শহীদ মোয়াজ্জম পিকনিক
স্পটে এসে নামতে হবে।

কাপ্তাই চিপার হাউস (K. P. M)
16/02/2023

কাপ্তাই চিপার হাউস (K. P. M)

কাপ্তাই চিপার হাউস K.P.M
11/01/2023

কাপ্তাই চিপার হাউস K.P.M

🌹 প্রিয় কাপ্তাই 🌹
26/12/2022

🌹 প্রিয় কাপ্তাই 🌹

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুঅর্ণব মল্লিক, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ-রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকে...
10/12/2022

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

অর্ণব মল্লিক, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ-

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস ও মোটরসাইকেল এর সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর নামক এলাকায় এঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালকের নাম মোঃ আব্দুল্লাহ আল হাসিব (২০)। সে কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনীর জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব রহমানের ছেলে। এঘটনায় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী তার বন্ধু রিয়াজুল ইসলাম সনেট (২০) নামে আরো এক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়রের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং ওই ঘটনায় জড়িত পিকনিক বাস গুলো আটকাতে প্রশাসনকে অবগত করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এ ঘটনায় নিহত যুবক আবদুল্লাহ আল হাসিবককে হাসপাতালের আনার আগে মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
https://cutt.ly/30uGWG8

Island Rangamati
26/11/2022

Island Rangamati

এটা কোথায় আছে?
10/11/2022

এটা কোথায় আছে?

01/11/2022

গ্রামের একটা ছোয়া😀😀😀
natural village

রাঙ্গামাটি কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার।.......................অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-আন্তর্...
23/10/2022

রাঙ্গামাটি কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার।.......................
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন কাপ্তাই বনবিভাগের সদস্যরা। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি কাগজের বাক্স বন্দী অবস্থায় ফেলে রেখে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যায় । ওইসময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন ,মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেন পিএম সহ বানরটিকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়ার পর প্রাণীটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও ডিএফও ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা।

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বি.....

কাপ্তাই জেটি ঘাট
16/10/2022

কাপ্তাই জেটি ঘাট

💞 Beautiful Kaptai 💞
10/10/2022

💞 Beautiful Kaptai 💞

24/06/2022

৭ টি রঙ এসে রাঙিয়ে দিয়ে গেলো কাপ্তাই লেককে!🌈🌈

কাপ্তাই নেভি ক্যাম্প Photo: Aarvi Shovon
12/06/2022

কাপ্তাই নেভি ক্যাম্প
Photo: Aarvi Shovon

Address

Kaptaimukh, Chittagong Division
Chittagong
4530

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কাপ্তাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমাদের কাপ্তাই:

Share