Chattogram Metropolitan Police

Chattogram Metropolitan Police This is the verified and authenticated official page of Chattogram Metropolitan Police. The first Commissioner at that time was Mr. M.M. Sharif Ali.
(606)

The central aim of this virtual establishment is to enable all to have effortless access to the Law Enforcement Agency (LEA) of the metropolis. Chattogram Metropolitan Police (CMP) was established on 30th November 1978. In its initial phase, CMP began its journey with 6 police stations and a force of 3,238 personnel. At that time, the population of Chattogram city was less than one million. Over t

he years, both the population and the area of the metropolis have continued to grow. This growing population and expanding city area naturally demanded improved and modernized public service. With that in mind, initiatives were taken to restructure CMP in terms of force size, coverage, modernization, and organizational structure. As a result, a larger organization with 16 police stations was established, replacing the earlier 6. At present, this extensive organization operates under the leadership of the Police Commissioner, who is supported by 2 Additional Commissioners, along with Deputy Commissioners (DCs), Additional Deputy Commissioners (ADCs), Assistant Commissioners (ACs), Inspectors, Sub-Inspectors, Sergeants, Armed Sub-Inspectors, Town Sub-Inspectors, Assistant Sub-Inspectors (AB/UB), Constables and ministrial staff.

*শোকবার্তা*
04/06/2026

*শোকবার্তা*

04/06/2026
*সিএমপির আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১০০০(একহাজার) পিস ইয়াবা সহ ২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার*আকবরশাহ থানার এসআই হুমা...
03/06/2026

*সিএমপির আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১০০০(একহাজার) পিস ইয়াবা সহ ২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার*

আকবরশাহ থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০২/০৬/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। তাজিম উদ্দিন মারুফ(২৮), পিতা-মোঃ নাছির উদ্দিন, মাতা-সজরুন নেছা, সাং-মালুমঘাট, ধুমখালী, ফরিদার বাপের বাড়ী, ০২নং ওয়ার্ড, ডাকঘর-মালুমঘাট, থানা-চকরিয়া, জেলা-কক্সাবাজার, ০২। আবদুল্ল্যাহ আল মামুন(৩৪), পিতা-মৃত মুছা, মাতা-আক্তার জাহান, সাং-পূর্ব বাথুয়া, হাজী জলিল বক্সুর বাড়ী, ০৮নং ওয়ার্ড, আশিয়া ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে মোট ১০০০(একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী দ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

*বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত*চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট...
03/06/2026

*বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত*

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

02/06/2026

*প্রেস রিলিজ*

*গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ৬৮ (আটষট্টি) জন নেতা-কর্মী গ্রেফতার*

সিএমপির বিভিন্ন থানার অভিযানে গত ২৪ ঘন্টায় মিছিলে অংশ গ্রহণকারী, নাশকতামূলক কর্মকান্ডসহ রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নিম্মোক্ত ৬৮ (আটষট্টি) জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

*খুলশী থানা- ১৩ জন*

১। রনি মজুমদার(২৪),(সহ-সভাপতি, গুইমারা ইউনিয়ন ছাত্রলীগ), পিতা-মৃত শিবু মজুমদার, মাতা- জিলসি মজুমদার, সাং- গুইমারা ডাক্তার টিলা, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়ি,২। মোঃ হামিদ(২৩),( সদস্য সচিব, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ,গুইমারা ইউনিয়ন) পিতা- মোঃ আলাম হোসেন, মাতা- রেখা বেগম, সাং- হাজিপাড়া আলামের বাড়ি, ১ নং সদর ইউপি, ৫নং ওয়ার্ড, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়ি, ৩।মোঃ শাহাদাত(২৪), (সদস্য, গুইমারা ইউনিয়ন ছাত্রলীগ), পিতা- মৃত দেলোয়ার হোসেন, মাতা- ছকিনা বেগম, সাং- গুইমারা, ০৫নং ওয়ার্ড, থানা-গুইমারা, জেলা- খাগড়াছড়ি, ৪। অমিত কান্তি দে(২২), (সদস্য, গুইমারা ইউনিয়ন ছাত্রলীগ), পিতা- সুনীল কান্তি দে, মাতা- পূর্ণিমা রানী দে, সাং- নারায়ন হাট, ৫নং ওয়ার্ড, নন্দীর স্কুল,থানা- ভূজপুর, জেলা- চট্টগ্রাম, এ/পি- নেভি হাসপাতাল গেইট, ফিরিপোর্ট, আয়শা বিল্ডিং, নিচ তলা, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আব্দুল কাদের(৪০), পিতা- মৃত সরফত আলী, মাতা- মৃত রেজিয়া বেগম, স্ত্রী- হাসনা আক্তার, সাং- নুরপুর, ১০নং ওয়ার্ড আহম্মদ বেপারী বাড়ি, থানা-কঁচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি- উত্তর আমবাগান, বিল্ডিং ডিএস আর ৩৫/বি, রেলওয়ে কলোনী,থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ৬। মোঃ শাওন(২৪), পিতা- মোঃ মনির হোসেন, মাতা- মোছাঃ ছালমা বেগম, সাং- টামটা, থানা- ইলিয়েটগঞ্জ,জেলা- কুমিল্লা, এ/পি- একে খান ফকির তলা, রুহুল আমিন সওদাগরের বাসা, থানা- আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৭। রিমন রায়(২৪), পিতা- পিজুস রায়, মাতা- বেবি রায়, সাং- গোয়ালিয়া ৯নং ওয়ার্ড, থানা- সোনাগাজি মডেল, জেলা-ফেনী, ৮। মোঃ জালাল(৩০), পিতা- ইসহাক, মাতা- মনোয়ারা বেগম, সাং- পশ্চিম মাদার বাড়ি, ২নং ওয়ার্ড, বাটার কোম্পানীর পাড়, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম, ৯। মোঃ শাকিল(২৯), পিতা- মৃত আব্দুল মতিন, মাতা- সুরিয়া বেগম, সাং- এলিইটগঞ্জ, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা, এ/পি- ডেবারপাড়, তেল কোম্পানীর বাড়ি ৩নং গলি, থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ রাসেল(২৬), পিতা- মোঃ মনির, মাতা- শামছুন্নাহার, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, এ/পি- ডেবারপাড়, কুসুমবাগ, ইয়াসিন ড্রাইভারের বাড়ি, থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম, ১১। মোঃ স্বপন(২৫),পিতা- মোঃ জালাল মিয়া, মাতা- মোছাঃ রানু বেগম, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, এ/পি- ডেবারপাড়, শাহজাহান কোম্পানীর বাসা, থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম, ১২। মোঃ তারেক (২৪), পিতা- মোঃ নিজাম উদ্দিন প্রঃ মফিজ, মাতা- মোসাঃ হাজেরা বেগম, সাং- মগাদিয়া, আমান উল্লাহর বাড়ী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, এ/পি- আমবাগান, আবহাওয়া অফিসের পাশে খোকনের কলোনীর ভাড়া ঘর, ১৩নং ওয়ার্ড, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ১৩। মোঃ তারা মিয়া(৬৫), পিতা- মৃত পন্ডিত আলী, মাতা- মৃত আছমা বেগম, সাং- দেশগাঁও, থানা- দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি- মাষ্টার লাইন, থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম।

*বায়েজিদ বোস্তামী থানা- ১২ জন*

১| মোঃ শাহনেওয়াজ আকাশ (২৩) পিতা-মোঃ মশিউর রহমান @ চাঁন মিয়া, মাতা-মোছাঃ রোকসানা বেগম, সাং-কচুবাড়ীয়া, লাহরিয়া, কালিগঞ্জ বাজার, আব্দুস ছালাম শেখের বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-নড়াইল, বর্তমানে-রৌফাবাদ আবাসিক এলাকা, বাগদাদ হোটেলের পাশে, সালাম শেখের বাড়ী, সেমি পাকা ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২| মোঃ ইরফান আহমেদ (২৭), পিতা-মৃত আছারুল জামাল, মাতা-আছিয়া বেগম, সাং-রৌফাবাদ, বারেক মুন্সির বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩| মঙ্গল আহাম্মদ (২৪), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-কুলছুমা আক্তার, সাং-রৌফাবাদ, বাবুল কোম্পানীর বাড়ী, সেমি পাকা ঘর, ৭নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৪| জাহিদ হাসান রনি (৩২), পিতা-আহাম্মদ হোসেন, মাতা-জরিনা বেগম, সাং-শেরশাহ, মাইজ পাড়া, হাজী নুর আহাম্মদ এর বাড়ী, ২নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৫| মোঃ সেকান্দর বাদশা @ সেকু (২২), পিতা-ফজলুল আলম, মাতা-নুর জাহান বেগম, সাং-বার্মা কলোনী, বাস্তুহারা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৬| মোঃ মহিউদ্দিন (৪০), পিতা-আব্দুর রহিম, মাতা-খাইরুন নেছা, সাং-বেপারী পাড়া, অক্সিজেন, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৭| রাজু কুমার দাশ(৩২), পিতা-বালী দাশ, মাতা-অঞ্জনা দাশ, সাং-হরিপুর দাশ পাড়া, কালু সর্দারের বাড়ী, পুলিং সর্দারের বাড়ী, নয়ারহাট, মিয়া নগর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৮| মোঃ আব্দুর রহিম আলভি(২৫), পিতা- আব্দুল হান্নান, মাতা-সালমা বেগম, নন্দনকানন, গোলাপশী লেইন, নুর মোহাম্মদ সওদাগরের বাড়ি (১ম তলা) , থানা- চট্রগ্রাম কোতয়ালী, জেলা -চট্টগ্রাম, বর্তমান পূর্ব শহিদনগর, শফি কমিশনারের বাড়ি, থানা- বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম, ৯| মোঃ তুহিন (১৯), পিতা-মোঃ জামাল হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-কুলানিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান-মোজাফ&ফর নগর, ৩নং রোড, মাসুদ চৌধুরীর কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ১০| তারেক ইসলাম তানভীর(২২), পিতা-মোঃ দুলাল, মাতা-রুজিনা বেগম, সাং-ডিমা তলী, থানা-ছৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বর্তমান-টেকনিক্যাল রুবি কলোনী ক্লাবের সামনে মানিক সওদাগরের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ১১| মোঃ মোর্শেদ(৩২), পিতা-মৃত মঞ্জুর আলম, মাতা-শাহিদা বেগম, সাং-রৌফাবাদ রুহুল আমিনের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ১২| মোঃ নয়ন(২২), পিতা-জেবল হোসেন, মাতা-সালমা বেগম, সাং-গোনাগুড়ী হাশমল, উদদন্ডী, নিদান গাজীর বাড়ী, থানা-বাশখালী, জেলা-চট্টগ্রাম|

*পাঁচলাইশ থানা- ১০ জন*

১। মোঃ ইমন প্রঃ টেম্পু ইমন (২৬), পিতা-আবুল কালাম, মাতা-নুর জাহান বেগম, সাং-ঘাসিয়াপাড়া, ০৬নং ওয়ার্ড, নুর নবীর বাসা, ২য় তলা, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ শুক্কুর আলী বাবু (২৫), পিতা-মোঃ আবুল খায়ের, মাতা-নুর জাহান বেগম, সাং-চিরিঙ্গা, হোসেন মিয়ার বাড়ি, ৭নং ওয়ার্ড, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, বর্তমানে-বাদুরতলা, বড় গ্যারেজ, এমএম ফার্মেসীর পাশে, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ শামীম (২০), পিতা-মোঃ আবুল বাশার, মাতা-পারভীন বাশার, সাং-আলমনগর, আমজাদ ডাক্তার এর বাড়ী, থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, বর্তমানে-মোহাম্মদপুর, ইব্রাহিম কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ হাবিব (২০), পিতা-শুক্কুর খান, মাতা-খোদেজা বেগম, সাং-চিরতি, কোনাকাটা, শ্রীরামপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, বর্তমানে-মোহাম্মদপুর, ইব্রাহিম কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ ফাহিম (২১), পিতা-মোঃ আক্কাস মিয়া, মাতা-শাহানা বেগম, সাং-সামন্তপুর, পশ্চিম আটি, হালিম মেম্বারের বাড়ী, থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, বর্তমানে-মির্জাপুল, মোবারক বিল্ডিং (২য় তলা), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-দেলোয়ার হোসেন, মাতা-শায়েরা বেগম, সাং-নতুন শ্রীরামপুর, দেলোয়ার এর বাড়ী, থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, বর্তমানে-মুরাদপুর, এ্যালমুনিয়াম গলি, আব্দুল্লাহ কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৭। সালাউদ্দিন মানিক (৩৭), পিতা-মৃত মহি উদ্দিন, মাতা-মমতাজ বেগম, সাং-বনানী আ/এ, মাহবুব ভিলা, আতুরার ডিপো, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম এবং তদন্তে সন্ধিগ্ধ আসামী ৮। মোঃ আলমগীর হোসেন(৪২), পিতা-মোঃ রফিক প্রঃ তুলা রফিক, মাতা-মৃত হোসনে আরা বেগম, সাং-ঈদগাঁও, নওয়াব আলী মিস্ত্রী বাড়ী, ২৫নং ওয়ার্ড, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ৯। ইমরান হোসেন বিজয় (২২), পিতা-জামাল উদ্দিন, মাতা-রেহেনা বেগম, সাং-ঘোষখীল, জালাল চেয়ারম্যান এর বাড়ী, ৯নং ওয়ার্ড, ৪নং শাকপুরা ইউপি, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, গোলাপের দোকানের পাশে সাইদ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ আজিজ উল্লাহ্ (৫১), পিতা-মৃত মোঃ আব্দুল হক, মাতা-মৃত হোসনে আরা বেগম, স্ত্রী-পারভীন আক্তার, সাং-মুরাদপুর, জলিল বিল্ডিং গলি, শহিদ জানে আলম সড়ক, হাজী সাহের বিল্ডিং, ৩য় তলা, সবুজ ডেকোরেশন এর বিপরীতে, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।

*কোতোয়ালী থানা- ১২ জন*
১। মোঃ হাসান(২১), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-সোনিয়া আক্তার, সাং-বড় দিঘীর পাড়, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ২। সাকিবুল হাসান রিফাত (২৩), পিতা-মোঃ শাহ জামাল, মাতা-নাজমা বেগম, সাং-গরিপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, বর্তমান-পশ্চিম খুলশী, ০৩ নং রোড, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ফেরদৌস (১৯), পিতা-আবু কালাম, মাতা-লিপি বেগম, সাং-স্টেশন কোলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৪। আব্দুল সাহিব রায়হান মারুফ (২১) পিতা-আব্দুল মাবুদ, মাতা-রানু বেগম, সাং-পূর্ব মাদার বাড়ি, চাপাতা গোডাউন খালেক কোম্পানীর বাড়ি আব্দুল মাবুদ এর সেমী পাকা বাড়ী, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ৫। আব্দুর রাজ্জাক (৩৫), পিতা-মৃত আব্দুল মোমিন, মাতা- মৃত হাফিজা খাতুন, সাং-পূর্ব মাদার বাড়ী, চাপাতা নমু মালুম লেইন জাফর সর্দার বাড়ী, রাজ্জাকের সেমী পাকা বাড়ী, থানা-সদরঘাট, জেলা চট্টগ্রাম, ৬। সাইফুল ইসলাম (২০) পিতা- নজরুল ইসলাম, মাতা- নাছরীন সুলতানা লিপি, সাং-মাতৃভূঞা, থানা: দাগনভূইয়, জেলা-ফেনী, বর্তমান-বাগপুলা মসজিদ, লালখান বাজার, থানা- খুলশী, জেলা-চট্টগ্রাম, ৭। সারাফাতুল ইসলাম ইমন (২৪), পিতা- মোঃ নিজাম উদ্দিন @ নয়ন মাঝি, মাতা- রোকেয়া বেগম, সাং-শেহের কড়িয়া, লুনাপাড়া, জলিল মেম্বারের বাড়ীর পাশে, জব্বারের বাড়ি, ৪নং ওয়ার্ড, ৪ নং মাওয়া ইউপি, থানা- গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৮। মোঃ সাজ্জাত হোসেন(২৮), পিতা- মৃত আব্দুল মালেক, মাতা- রিজিয়া বেগম, সাং- ধনিয়া পাড়া, সুলতান মিয়ার বাড়ী, সোনালী ব্যাংকের নিচে, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম, ৯। হৃদয় হোসেন (২৪), পিতা- আলমগীর হোসেন, মাতা- আয়েশা বেগম, সাং- কাইনঝাতল, আবরার বাড়ী, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বর্তমানে ডিসি রোড, শান্তিনগর, জাহাঙ্গীর এর ভাড়া ঘর, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ১০। মোঃ সোহেল (২৩), পিতা- মোঃ ইসমাইল, মাতা- মৃত রহিমা বেগম, সাং- হাজীগঞ্জ বাজার, গুচ্ছগ্রাম, তৈয়ব আলীর বাড়ী, থানা- রামগতি, জেলা- ল²ীপুর বর্তমানে তুলাতলী গোয়ালপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম (ভাসমান), ১১। মোঃ রাশেদ আলম (৩২), পিতা- আব্দুল শহীদ, মাতা- রোকসানা বেগম, সাং- খোয়াজনগর, হাসমত আলীর বাড়ী, ০৪নং ওয়ার্ড, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, ১২। মোঃ শাওন সানি প্রকাশ মনির উদ্দিন (১৯), পিতা- মৃত মোজাম্মেল হোসেন প্রকাশ সোহাগ, মাতা- মোসাঃ সেলিনা, সাং- পশ্চিম শাহপুর, কচুয়া, খন্দকার বাড়ী, দরবেশপুর ইউপি, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর।

*ডবলমুরিং থানা- ০৭ জন*

০১। হৃদয় চন্দ্র পাল(২৪), পিতা-মৃত গোপাল চন্দ্র পাল, মাতা-রীনা রানী পাল, সাং-আমবাগান রেলওয়ে শহীদ মিনার কলোনী, কানুন বালা দাশের বাড়ী ৫২৫/এ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ০২। মো: নাজিম উদ্দিন ইমন(২০), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-নাজমা বেগম, সাং-চাইল্যা কান্দি, ৭নং ইউপি, মানিক বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-আমবাগান রেলওয়ে কলোনী, হোসেন মাষ্টার কলোনী ঝুপড়ি বাসা, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ০৩। মো: ফয়জুল কাদের রাহিত(২২), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-রুবি আক্তার, সাং-উর্দ্দু গলির পরে, নবী সওদাগরের বাড়ী, শোলকবহর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৪। মো: রবিউল ইসলাম(২৬), পিতা-মো: রাশেদ উদ্দিন, মাতা-রুবিনা পারভীন, সাং-গ্রাম- কালু হাজী, কালা মিয়ার বাড়ী, ননচিড়া, ৯নং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-সিআরবি রেলওয়ে কলোনী, প্রান্সেস রোড, টাংকির পাড়, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০৫। মো: জাহিদ(১৯), পিতা-মৃত জামাল উদ্দিন, মাতা-মরিয়াম বেগম, সাং-জিংগাতলী, জহির উদ্দিনের বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে-পলোগ্রাউন্ড কলোনীর পাশে সিরাজের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০৬। সাইদুর রহমান(২০), পিতা-ছিদ্দিকুর রহমান, মাতা-নারগীস আক্তার, সাং-কালাপানিয়া, মৃত ফজল করিমের বাড়ী, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ভাঙ্গাপুল, টিকেট বিল্ডিং কলোনী, ১নং লাইনের সামনে নার্গিসের বাড়ী, আমবাগান, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ০৭। মো: হাসান(২১), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-কহিনুর বেগম, সাং-জালালাবাদ হাউজিং সোসাইটি, আনসার ক্যাম্পের পাশে মিন্টু সাহেবের বাড়ী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম

*ইপিজেড থানা- ০৩ জন*

১। অধির দাশ (৪০), পিতা- মৃত সূর্য মোহন দাশ, মাতা- বালী দাশ, স্ত্রী- বিউটি দাশ, সাং- জেলেপাড়া, কালিবাড়ি, বন্দরটিলা, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম।
২। আবু জোবায়ের জিপু (৩২), পিতা- মৃত আবু শুক্কুর, মাতা- হাছিনা বেগম, স্ত্রী- জান্নাতুর ফেরদৌস, সাং- মহব্বত আলী মুন্সির বাড়ি, ২ নং মাইলের মাথা, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম।
৩। মোঃ রিহাদ বিন আলম প্রকাশ জিতু (১৮), পিতা- মোঃ মনজুর আলম, মাতা- দিলরুবা খানম, সাং- আব্দুর রহমান সুকানির বাড়ি, টিসিবি ভবন, ফ্রি পোর্ট, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

*বাকলিয়া থানা- ০১ জন*

১। মোঃ মাসুদ, পিতা- আশরাফ , মাতা- সাজেদা আক্তার (সোলাইমান বাদশার ঘনিষ্ট সহচর), সাং- ২নং গেইট, কর্ণফুলী বাজারের পেছনে মকবুল চৌধুরীর বাসা, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম। বর্তমানে- বাস্তুহারা মসজিদ গলি, ২নং সেমিপাকা ঘর, বাকলিয়া, চট্টগ্রাম।
২। মোহাম্মদ রহিম (৩৯), (বাঁশখালী সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক), পিতা- কাঞ্চন মিয়া ,মাতা নসিমা বেগম, সাং সাধনপুর ৯ নম্বর ওয়ার্ড সাধনপুর ইউনিয়ন পরিষদ থানা বাঁশখালী জেলা চট্টগ্রাম কালামিয়া বাজার, কামাল ইশকে জামে মসজিদ গলি থানা-বাকলিয়া চট্টগ্রাম।

*কর্ণফুলী থানা- ০২ জন*

১। মোঃ মামুন(৩৫), পিতা-মোঃ সোলেইমান, মাতা-মৃত নুর বেগম, সাং-শিকলবাহা, ০৩নং ওয়ার্ড, সিডিএটেক, সিপাহীর বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম ।
২। মোঃ হাসান মুরাদ প্রঃ সাগর(৪৮), পিতা-শামসুল আলম, মাতা-হাসিনা বেগম, সাং-শিকলবাহা, ০২নং ওয়ার্ড, বদি গোষ্ঠির বাড়ী, শিকলবাহা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম ।

*চজবাজার থানা- ০১ জন*

১| টিকলু সেন দুর্জয়(২৭), পিতা-সুধাংশু সেন, মাতা- কাকন সেন, সাং-বৈলছড়ি, আশিষ মাস্টারের বাড়ি, ২নং ওয়ার্ড, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- ধনিয়ারপুল, ডিসি রোড, কামালের বাড়ী, থানা- চকবাজার, জেলা- চট্টগ্রাম|

*চান্দগাঁও থানা- ০১ জন*

১। মাহির আল ফয়সাল (২৬), পিতা-জসিম উদ্দিন, মাতা-মোরশেদা বেগম, সাং-মৌলভীপুকুরপাড়, চান্দার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম বিশেষ পরিচিতি: ছাত্রলীগের সক্রীয় সদস্য, চান্দগাঁও থানা।

*হালিশহর থানা- ০১ জন*

০১। মোঃ নাছির(৫২), পিতা- মৃত বাদশা মিয়া, মাতা: দেলোয়ারা বেগম, সাং-বড়পুল, নতুনপাড়া, ঠান্ডা মিয়ার গলি, হাফিজুর রহমান এর বাড়ী, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।

*পাহাড়তলী থানা- ০১ জন*

০১। জয় দাশ (৪৫), পিতা- মৃত কালামোহন দাশ, মাতা- মনি বালা দাশ, সাং-লংশ পাড়া, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।

*আকবরশাহ থানা- ০১ জন*

১। দীপংকর মজুমদার(৩০), পিতা-গৌরাঙ্গ মজুমদার, মাতা-দীপালী মজুমদার, সাং-কর্নেলহাট, নতুন পাড়া, হাজী মন্নান এর ভাড়া বাসা, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম

*বন্দর থানা- ০১ জন*

১। শফিকুল ইসলাম (২৮), পিতা- মৃত আবদুর রশীদ, মাতা- মাজেদা বেগম, সাং- পোর্ট কলোনী, ২ নং রোড, কুতুব এর বাসা, বাসা নং ৪২ ডি, থানা- বন্দর, জেলা-চট্টগ্রাম।

*পতেঙ্গা থানা- ০১ জন*

০১। মোঃ মহসীন (২৪), পিতা-আব্দুর রহিম, সাং-মদন চৌকিদারের বাড়ী, ফুলছড়িপাড়া, গরুর ফার্মের সাথে, থানা-পতেঙ্গা,জেলা-চট্টগ্রাম।

*সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা*আজ ০২ জুন ২০২৬ খ্রি. তারিখে বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘ...
02/06/2026

*সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা*

আজ ০২ জুন ২০২৬ খ্রি. তারিখে বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।

*সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার; প্রকৃত মালিকের নিকট হস্তান্তর*বাদী মোঃ শহ...
02/06/2026

*সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার; প্রকৃত মালিকের নিকট হস্তান্তর*

বাদী মোঃ শহিদুল ইসলাম গত ০১ জুন ২০২৬ তারিখে তাঁর ব্যবহৃত দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ খুলশী থানাধীন দামপাড়া বাস কাউন্টার এলাকায় হারিয়ে ফেলেন। এ সংক্রান্তে তিনি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পরবর্তীতে তিনি জিডির কপিসহ ডিবি (উত্তর) বিভাগে শরণাপন্ন হলে উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর) মহোদয়ের নির্দেশনায় উত্তর বিভাগের টিম-৩৪ এর এসআই মোঃ মহিউদ্দিন রাজু সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিষয়টির অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, একটি ল্যাপটপ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিক মোঃ শহিদুল ইসলাম-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দ্রুত সময়ে হারানো গুরুত্বপূর্ণ মালামাল ফিরে পেয়ে জিডিকারী সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

*সিএমপি'র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০৪টি সাজা ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামি গ্রেফতার*কোতোয়ালী থানার এসআই মোঃ আসাদুজ...
31/05/2026

*সিএমপি'র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০৪টি সাজা ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামি গ্রেফতার*

কোতোয়ালী থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই জামাল মিয়া ও এএসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ৩১/০৫/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। অর্থঋণ জারি মামলা নং- ৮২৮/২৫ সংক্রান্তে ০২ (দুই) মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত, ০২। অর্থঋণ জারি মামলা নং- ৯৭২/২৫ সংক্রান্তে ০৩ (তিন) মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত, ০৩। অর্থজারি মোকদ্দমা নং- ৫০৯/১৮,
০৪। অর্থজারি মোকদ্দমা নং- ৫০৯/১৮ সংক্রান্তে ০৬ (ছয়) মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্তসহ মোট ০৪টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ০১। মোঃ সেলিম চৌধুরী, পিতা- আলহাজ্ব আবুল কালাম, সাং- ২৫৪, সোনা মিয়া মার্কেট, খাতুনগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রামকে গ্রেফতার করেন।
আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Address

Chattogram Metropolitan Police (Headquarters), Dampara
Chittagong
4225

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Metropolitan Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chattogram Metropolitan Police:

Share