সন্দ্বীপ - Sandwip

সন্দ্বীপ - Sandwip মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।
(302)

(Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️

আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/

https://www.facebook.com/share/17pnSnb4nZ/

সন্দ্বীপে সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বশিরিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা বহিষ্কার,কমিটি বিলুপ্তচট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদ...
16/09/2026

সন্দ্বীপে সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বশিরিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা বহিষ্কার,কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসাইনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম না থাকায় মাদ্রাসা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ নাজিম উদ্দীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসাইনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না থাকায় সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসাইনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সন্দ্বীপে জামায়াতে ইসলামীর উদ্যোগে চলাচলের অনুপযোগী সড়ক মেরামত সম্পন্নবাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা মাইটভাঙ্...
16/09/2026

সন্দ্বীপে জামায়াতে ইসলামীর উদ্যোগে চলাচলের অনুপযোগী সড়ক মেরামত সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা মাইটভাঙ্গার উদ্যোগে চলাচলের অনুপযোগী সড়ক মেরামত স্থানীয় জনসাধারণের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা শাখা।

উপজেলার মাইটভাঙা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পেলিশ্যা ও কাজীর গোফাট সড়কের চলাচলের অনুপযোগী ও ভাঙা অংশে আদলা (ইটের টুকরো/খোয়া) দিয়ে এই মেরামতের কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, মাইটভাঙা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন । এছাড়া ইউনিয়ন ও উপজেলা জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সন্দ্বীপ পৌরসভার ০৬ নং ওয়ার্ডের চাইলার পোল সংলগ্ন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌ_ন নি:র্...
15/09/2026

সন্দ্বীপ পৌরসভার ০৬ নং ওয়ার্ডের চাইলার পোল সংলগ্ন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌ_ন নি:র্যাতনের অভিযোগ উঠেছে।

১৫/০৯/২০২৬ তারিখে শীপ ও ফেরি চলাচলের সময় সূচিশীপ মালঞ্চ চলাচলের সময়সূচি :সন্দ্বীপ থেকে দুপুর ১:৩০বাঁশবাড়িয়া থেকে বিকেল ...
14/09/2026

১৫/০৯/২০২৬ তারিখে শীপ ও ফেরি চলাচলের সময় সূচি

শীপ মালঞ্চ চলাচলের সময়সূচি :

সন্দ্বীপ থেকে দুপুর ১:৩০
বাঁশবাড়িয়া থেকে বিকেল ৩:৩০

ফেরি কপোতাক্ষ চলাচলের সময়সূচি :

বাঁশবাড়িয়া থেকে দুপুর ১২-১২:৩০
সন্দ্বীপ থেকে বিকেল ৩:৩০-৪:০০

11/09/2026

৮০ দশকের সন্দ্বীপ এর যোগাযোগ ব্যবস্থা 😊
নেতা আসে নেতা যায়, আফসোস...! আজ পর্যন্ত সন্দ্বীপ বাসীর ভাগ্য বদলায়নি 😭

#৮০দশক #সন্দ্বীপ

😭উড়িরচর বাঁচান: একটি বদ্বীপের জীবন-মরণের আকুল আকুতিপ্রিয় দেশবাসী, সম্মানিত প্রশাসন, সরকার ও বিত্তবান ভাইয়েরা, মেঘনার বু...
10/09/2026

😭উড়িরচর বাঁচান: একটি বদ্বীপের জীবন-মরণের আকুল আকুতি

প্রিয় দেশবাসী, সম্মানিত প্রশাসন, সরকার ও বিত্তবান ভাইয়েরা, মেঘনার বুকে জেগে ওঠা এক টুকরো সবুজ স্বপ্ন—উড়িরচর। যে মাটিতে শত শত পরিবারের ঘাম, আশা আর রঙিন জীবনের গল্প বুনে চলেছে মানুষ, আজ সেই মাটিই তিল তিল করে তলিয়ে যাচ্ছে প্রমত্তা নদীর পেটে। উত্তাল নদী প্রতিদিন ভয়াল থাবা বসিয়ে কেড়ে নিচ্ছে ভিটেমাটি, ফসলি জমি আর প্রিয় ঘরবাড়ি। চোখের সামনেই বিলীন হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবনের সব সঞ্চয়।

একদিকে ভাঙনের বিকট শব্দ, অন্যদিকে ঘরহারা মানুষের নীরব কান্না—উড়িরচরের আকাশ-বাতাস আজ ভারী হয়ে উঠেছে। আজ যারা নিজের ঘরে শান্তিতে ঘুমানোর কথা ছিল, কাল সকালেই তারা নিঃস্ব, আশ্রয়হীন। নদী ভাঙনের এই দানবীয় তাণ্ডব যদি এখনই থামানো না যায়, তবে খুব শীঘ্রই মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে উড়িরচরের অস্তিত্ব।

এই মুহূর্তে বড় কোনো কথার চেয়েও জরুরি হলো জীবন রক্ষা করা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও শক্ত ব্লকের বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানো না গেলে সামনে যে ক্ষতি অপেক্ষা করছে, তা কাটিয়ে ওঠা কারও পক্ষেই সম্ভব হবে না।

উড়িরচরের এই অসহায় মানুষগুলো কোনো বিলাসিতা চায় না, তারা শুধু বাঁচার অধিকার চায়। চায় নিজের জন্মমাটিতে মাথা গুঁজে থাকার একটু নিরাপদ আশ্রয়। আমাদের একটু সহানুভূতি, সোচ্চার আওয়াজ আর সময়োপযোগী প্রশাসনিক পদক্ষেপই পারে শত শত পরিবারকে গৃহহীন হওয়া থেকে রক্ষা করতে।
আসুন, উড়িরচরের এই সংকটময় মুহূর্তে আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিই। নদী ভাঙন রোধে সবাই এক হয়ে এগিয়ে আসি—আমাদের প্রিয় উড়িরচরকে বাঁচাই।

💳 সহযোগিতা পাঠানোর তথ্য

🏦 ব্যাংক হিসাব:
অ্যাকাউন্ট নাম: Urirchar Nodi Vangonrodh Tohobil
অ্যাকাউন্ট নম্বর: 20507770231114190
ব্যাংক: Islami Bank Bangladesh PLC
শাখা: IBBPLC Agent Banking
রাউটিং নম্বর: 125270607

📱 বিকাশ মার্চেন্ট (পেমেন্ট নম্বর):
01334197566
(বিকাশ থেকে "সেন্ড মানি" করুন এই মার্চেন্ট নম্বরে)

🙏 আপনার সহযোগিতা উড়িরচরকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোস্টটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন।

#উড়িরচর #নদীভাঙন #ভাঙনরোধতহবিল #জিওব্যাগ #উড়িরচর
#উড়িরচর_বাঁচান #নদীভাঙন_রোধকরুন

(সন্দ্বীপ টু বাঁশবাড়িয়া ফেরীঘাট প্রসঙ্গে)হাই ওয়াটার ঘাটের নির্মাণকাজ শেষ হওয়ার পর গত ২ মাস ধরে সাইফুল ভাই বহুবার বাকি কা...
10/09/2026

(সন্দ্বীপ টু বাঁশবাড়িয়া ফেরীঘাট প্রসঙ্গে)

হাই ওয়াটার ঘাটের নির্মাণকাজ শেষ হওয়ার পর গত ২ মাস ধরে সাইফুল ভাই বহুবার বাকি কাজগুলো শেষ করার তাগিদ দেওয়া সত্ত্বেও বিআইডব্লিউটিএ (BIWTA) কোনো কর্ণপাত করেনি। শেষে কেবল একটি পরীক্ষামূলক যাত্রা করেই সেবাটি আবার বন্ধ রাখা হয়েছে!
অতএব, অনর্থক ফেরির মাস্টারের সঙ্গে বাকবিতণ্ডায় না জড়িয়ে মূল দায়ী সংস্থা বিআইডব্লিউটিএ-এর কাছে সরাসরি জবাবদিহি দাবি করুন।
ফেরির মাস্টারের অবদান ও প্রকৃত বাস্তবচিত্র:
* ক্লান্তিহীন দায়িত্ববোধ: ফেরির মাস্টার মহোদয়ের হার্টে রিং বসানোর মাত্র ৫ মিনিট আগে পর্যন্ত ফেরির সময়সূচি নির্ধারণ করে তিনি অপারেশন থিয়েটারে প্রবেশ করেছিলেন।
* দ্রুত কাজে ফেরা: চিকিৎসক তাঁকে পূর্ণ ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া সত্ত্বেও সন্দ্বীপবাসীর সুবিধার কথা ভেবে তিনি মাত্র ৫ দিনের মাথায় পুনারায় দায়িত্বে যোগ দিয়েছেন।
* সততা ও প্রচেষ্টা: তিনি গত ২ বছর ধরে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সন্দ্বীপের ফেরি সার্ভিস সচল থাকে।
সমস্যার আসল কারণ ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব:
* ঘাট ও অবকাঠামোর ত্রুটি: বাঁশবাড়িয়া হাই ওয়াটার পয়েন্টে চাইলেই হুট করে ফেরি ভিড়ানো সম্ভব নয়। সেখানে এখনো বেশ কিছু জরুরি কাজ অসম্পূর্ণ রয়েছে।
* দায়িত্বের বিভাজন: ফেরির পরিচালনা করে বিআইডব্লিউটিসি (BIWTC)। কিন্তু জেটি, এপ্রোচ রোড, পন্টুন সহ সমস্ত অবকাঠামো উন্নয়নের একক দায়িত্ব বিআইডব্লিউটিএ (BIWTA)-এর।
* যানবাহন পারাপারের নিরাপত্তা: কোথায় ফেরি ভিড়বে এবং কীভাবে বাস ও অন্যান্য যানবাহন নিরাপদে ওঠানামা করবে—তা নিশ্চিত করার দায়িত্ব বিআইডব্লিউটিএ-এর, কোনোভাবেই ফেরির মাস্টারের নয়।
বর্তমান আপডেট ও করণীয়:
দুই দিন আগে পরীক্ষামূলকভাবে বাঁশবাড়িয়া হাই ওয়াটার পয়েন্টে ফেরি ভিড়ানো হলেও কিছু অবকাঠামোগত কাজ এখনো বাকি রয়ে গেছে। সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য ইতোমধ্যে মাননীয় সংসদ সদস্য বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তাই সকল যাত্রী সাধারণের প্রতি বিনীত অনুরোধ—ফেরির মাস্টারের সঙ্গে কোনো ধরনের তর্কে না জড়িয়ে, সমস্যার স্থায়ী ও দ্রুত সমাধানের দাবিতে বিআইডব্লিউটিএ-এর পাথরঘাটা আঞ্চলিক কার্যালয় ও মতিঝিল প্রধান কার্যালয়ের কাছে জবাবদিহি দাবি করুন।
- খাদেমুল ইসলাম (Khademul Islam)

🆘 উড়িরচর বাঁচান — নদী ভাঙন রোধে এগিয়ে আসুনপ্রিয় প্রশাসন, সরকার ও বিত্তবান ভাইয়েরা,উড়িরচরের বুক চিরে প্রতিদিন গ্রাস ...
10/09/2026

🆘 উড়িরচর বাঁচান — নদী ভাঙন রোধে এগিয়ে আসুন

প্রিয় প্রশাসন, সরকার ও বিত্তবান ভাইয়েরা,

উড়িরচরের বুক চিরে প্রতিদিন গ্রাস করে নিচ্ছে ভয়াবহ নদী ভাঙন। চোখের সামনে ভিটেমাটি, ফসলি জমি, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। শত শত পরিবার আজ আশ্রয়হীন হওয়ার পথে। এই ভাঙন এখনই রোধ করা না গেলে আগামী দিনে উড়িরচরের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

জিও ব্যাগ ও ব্লক ফেলে হলেও এই মুহূর্তে ভাঙন ঠেকানো জরুরি — জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া না হলে ক্ষতি আরও ভয়াবহ আকার নেবে।

📢 আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি —

🔹 স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, যেন দ্রুত জিও ব্যাগ ও ব্লক ফেলে হলেও ভাঙনরোধ কার্যক্রম শুরু করা হয়, পাশাপাশি টেকসই বাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
🔹 সরকারের কাছে, যেন উড়িরচরকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ ও নদী শাসন কর্মসূচির আওতায় আনা হয়।
🔹 প্রবাসী ভাই-বোন ও বিত্তবানদের কাছে, যেন যার যা সাধ্য আছে তা নিয়ে এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ান।

আজকের সামান্য সহযোগিতাই হতে পারে আগামীর নিরাপদ উড়িরচরের ভিত্তি। আসুন, নিজ নিজ জায়গা থেকে এই কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াই।

💳 সহযোগিতা পাঠানোর তথ্য

🏦 ব্যাংক হিসাব:
অ্যাকাউন্ট নাম: Urirchar Nodi Vangonrodh Tohobil
অ্যাকাউন্ট নম্বর: 20507770231114190
ব্যাংক: Islami Bank Bangladesh PLC
শাখা: IBBPLC Agent Banking
রাউটিং নম্বর: 125270607

📱 বিকাশ মার্চেন্ট (পেমেন্ট নম্বর):
01334197566
(বিকাশ থেকে "সেন্ড মানি" করুন এই মার্চেন্ট নম্বরে)

🙏 আপনার সহযোগিতা উড়িরচরকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোস্টটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন।

#উড়িরচর #নদীভাঙন #ভাঙনরোধতহবিল #জিওব্যাগ #উড়িরচর

06/09/2026

ইয়াবা পাচারকারী সন্দেহে সন্দ্বীপ পন্ডিতের হাটের ব্যবসায়ী যুবদল নেতা করিম পুলিশের হাতে আটক

বাঁশবাড়িয়া ফেরিঘাটে নতুন হাই ওয়াটার জেটিতে সরাসরি ফেরি ওঠানামার ট্রায়াল ৭ সেপ্টেম্বরসন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ফেরি চলাচল ...
04/09/2026

বাঁশবাড়িয়া ফেরিঘাটে নতুন হাই ওয়াটার জেটিতে সরাসরি ফেরি ওঠানামার ট্রায়াল ৭ সেপ্টেম্বর

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ফেরি চলাচল সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপির দিকনির্দেশনায় বাঁশবাড়িয়া–সীতাকুণ্ড ফেরিঘাটে নতুন পদ্ধতিতে ফেরি পারাপারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায়, সীতাকুণ্ডের শহীদ মোঃ মাহিন বাঁশবাড়িয়া ফেরিঘাটের নবনির্মিত হাই ওয়াটার জেটি থেকে বিআইডব্লিউটিসির ফেরি ‘কপোতাক্ষ’-এ পন্টুন ছাড়াই সরাসরি যানবাহন ওঠানামার ট্রায়াল (পরীক্ষামূলক পরিচালনা) অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আবহাওয়ার ৩ নম্বর সংকেত প্রত্যাহার হওয়ায় বাঁশবাড়িয়া চ্যানেল বর্তমানে শান্ত ও স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এই অনুকূল সুযোগ কাজে লাগিয়ে ট্রায়ালটি সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার জন্য এমপি মহোদয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরীক্ষামূলক ট্রায়াল সফল হলে বাঁশবাড়িয়া– সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিস আরও দ্রুত, সহজ ও সুগম হবে। এর মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ বহুলাংশে কমে আসবে এবং যাত্রী ও যানবাহন পারাপারে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ - Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সন্দ্বীপ - Sandwip:

Shortcuts

Share