আল-আনফাল ফাউন্ডেশন একটি অব্যবসায়িক ও অলাভজনক প্রতিষ্ঠান। সম্পূর্ণরূপে সমাজসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করার জন্যই আল-আনফাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। আর্ত মানবতার সেবায় অবদান রেখে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।
বয়স্ক কুরআন শিক্ষা পুরুষ বিভাগ
বয়স্ক কুরআন শিক্ষা মহিলা বিভাগ
মসজিদ
ইংলিশ লেংগুয়েজ ক্লাব
আল-আনফাল ফাউন্ডেশনের অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় রয়েছে স্থানীয় এলাকাবাসী এবং দেশী-বিদেশী দ্বীনদরদী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের আন্তরিক প্রচেষ্টা।
আমাদের উদ্দেশ্য
ছিন্নমূল, বেকার ও আশ্রয়হীন পথশিশুদেরকে বাস্তব জীবনে কর্মক্ষম হিসেবে গড়ে তোলার জন্য বহুমুখী কারিগরি শিক্ষাকেন্দ্র স্থাপন ও পরিচালনা করা, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার ব্যবস্থা করা।
নারীদের কর্মমুখী করে গড়ে তোলা, বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই, হস্তশিল্প, হাঁস-মুরগী পালন ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উপার্জনের পথ সৃষ্টি করা।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধিদের পুনর্বাসনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা। ছাত্রদের বৃত্তিমূলক কারিগরী ও বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও শিক্ষাদানের জন্য বিভিন্ন মানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করিবে।
ফাউন্ডেশনের বিভিন্ন প্রকাশনা যেমন বই, তাফসির, ক্যালেন্ডার ইত্যাদি প্রকাশের জন্য প্রেস স্থাপন করা।
নৈতিক আদর্শ ও নীতিমালার ভিত্তিতে উন্নত জীবন গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি বিভিন্ন মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তুলিবে এবং পরিচালনা করিবে।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দুঃস্থ মানবতার সেবার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের সময় গরীব ও দুঃস্থ মানবতার সেবায় এগিয়ে আসা, বে-ওয়ারিশ লাশ দাফনসহ সেবামূলক কার্যক্রম সম্পাদন করা।
আদর্শ কৃষি খামার স্থাপন করা এবং উহার উপার্জিত ফসলাদি ফাউন্ডেশনের কাজে ব্যায় করা।
মানুষের মাঝে সামাজিক এবং নৈতিক আদর্শবাদের সঠিক মূল্যায়নের জন্য এক বা একাধিক গবেষণা কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা। ছাত্র ছাত্রীদের মধ্যে উন্নত মূল্যবোধ বিকাশের জন্য সরকারী বিধিমোতাবেক যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহন করা।
দরিদ্র, অক্ষম, ছিন্নমূল ও অভাবগ্রস্থ ছাত্র-ছাত্রীদের সমাজে পুনর্বাসিত করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। ফাউন্ডেশনের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যশীল ও পরিপূরক অন্যান্য যে কোন উদ্দেশ্য সাধনের জন্য যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহন করা।
এ সমস্ত বহুমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য মহান আল্লাহ্ তায়ালার উপর তাওয়াক্কুল ও ভরসাই আমাদের পাথেয়। আল্লাহ্র পাকের মেহেরবানিতে ও জনসাধারনের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় কর্মসূচী বাস্তবায়ন, উন্নয়ন, পরিচালনা ও ব্যবস্থাপনা অতি দ্রুতগতিতে তার লক্ষ্যপানে এগিয়ে চলছে। চাইলে আপনিও আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনার সাধ্যমত অনুদান দিয়ে এবং আপনার ভাই-বোনদের দান করার জন্য উৎসাহ দিয়ে আল্লাহ্র সন্তুষ্টি, ইহকাল ও পরকালের জন্য ছদকায়ে জারিয়ার অশেষ নেকী হাসিল করতে পারেন।
অনুদান দিতে চাইলে বিকাশ, নগদ করুনঃ ০১৭৬৮৪৮৬৪০৪, রকেট :০১৭৬৮৪৮৬৪০৪৫ (পার্সোনাল)