একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসি

একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসি HELP FOR FATHER, Please Come Forward from your position to Help a Sister save her Father.

"" বাবা দেশের বাইরে থাকতেন। দেশে চলে এসছেন। এসে উপার্জন থেকে জমানো অর্থদিয়ে শেয়ারে একটা রেস্টুরেন্ট দিলেন।চলছিলো বেশ মোটামুটি৷
২০১৯ এর শেষে বাবার ক্যান্সার ধরা পড়ে। ২০২০ এ জায়গা-জমি বিক্রি করে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে (ভারত) নিয়ে গেলাম। অপারেশনের প্রস্তুতি চলছিল। এরমধ্যেই করোনা। লকডাউন। ৪/৫ মাস ভারত অপেক্ষা করতে হয়েছে। দুই দিকেই বিপদে পড়ে গেলাম। বাবার রেস্টুরেন্ট ও বন্ধ হয়ে গেল। অন

্যদিকে দেশের বাইরে বসে থাকতে হচ্ছে শুধু শুধু।
এরপর দেশে নিয়ে আসলাম বাবাকে। টাকা জোগাড় করার চেষ্টা করতেছিলাম। সামাজিক বিভিন্ন কারনে কারো কাছে বলতে পারছিলাম না কিছুই। একমাত্র উপার্জনক্ষম বাবা অসুস্থ, রেস্টুরেন্ট বন্ধ, লকডাউন সবমিলিয়ে আমি আর পারছিনা।
কিন্তু আমি বাবাকে বাঁচাতে চাই। আর কিছু মাথায় আসছে না।
আজকে ঢাকা গেছে, বাবা । ডাক্তার বললেন অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে। তাড়াতাড়ি অপারেশন এর ব্যবস্থা করতে। ""

উপরের কথা গুলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চারুকলার একজন ছোটবোনের। চিত্রকলা শাখা থেকে সবেমাত্র থার্ডইয়ার শেষ করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। পরিবারের বড় সন্তান হিসেবে তার স্বপ্ন পড়ালেখা শেষ করে পরিবারের দ্বায়িত্ব নিবে। কিন্তু তার এখন একমাত্র লক্ষ্য বাবাকে বাঁচাতে হবে৷
আংকেল Colorectal cancer এ আক্রান্ত। খুব দ্রুত অপারেশন করাতে না পারলে হয়ত সব চেষ্টা বিফলে যাবে ছোট বোনটার।
অপারেশন ও আনুসাঙ্গিক খরচ সহ প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন।
আমাদেরই ছোট বোন। আমাদের চ,বি-র। আমরা সবাই চাইলেই ছোটবোনটার পাশে দাঁড়াতে পারি। আমরা একটু চেষ্টা করলেই একজন বাবা তার মেয়ের দিকে তাকিয়ে গর্ব করবে৷
আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসি ছোটবোনের জন্য, একজন বাবার জন্য৷

Address

Institute Of Fine Arts, University Of Chittagong
Chittagong
4217

Telephone

+8801821018412

Website

Alerts

Be the first to know and let us send you an email when একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসি:

Share