নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল

নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল আমরা চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালী-চট্টগ্রাম-কক্সবাজার-রাংগামাটিতে নৌ নিরাপত্তায় বদ্ধপরিকর

"জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলিঅদ্য ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, "জুলাই গণঅভ্যুত্...
05/08/2025

"জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
অদ্য ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শহীদুল ইসলাম এবং জুলাই শহিদ মোহাম্মদ আলম এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পক্ষে পুলিশ সুপার জনাব আ.ফ.ম নিজাম উদ্দিন পিপিএম-বার মহোদয় জুলাই শহিদ শহীদুল ইসলাম এবং জুলাই শহিদ মোহাম্মদ আলম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

০২/০৮/২০২৫ তারিখ নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল এ  রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত এএসআই (নি:) মো: ফখর উদ্দিন এর বদলী জনিত বিদায় উ...
03/08/2025

০২/০৮/২০২৫ তারিখ নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল এ রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত এএসআই (নি:) মো: ফখর উদ্দিন এর বদলী জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পুলিশ সুপার জনাব আ. ফ.ম নিজাম উদ্দিন (পিপিএম-বার) মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল, সহকারী পুলিশ সুপার, নৌপুলিশ চট্টগ্রাম জোন, চট্টগ্রাম এবং অঞ্চলাধীন নৌপুলিশ থানা/ফাঁড়ির ইনচার্জ/আইসিসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

01/07/2025

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়),মৎস্য অধিদপ্তরের আয়োজনে অদ্য ০১/০৭/২০২৫ তারিখ ১১:০০ ঘটিকায় কার্প জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী পরিদর্শন ও স্টেকহোল্ডারগণের মধ্যে এক মতবিনিময় সভা মোবারকখীল মৎস্য হ্যাচারী,রাউজান, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম ড. মো: জিয়াউদ্দীন মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. মো: আবদুর রউফ মহোদয়।এছাড়া উক্ত অনুষ্ঠানে পরিচালক সামুদ্রিক মৎস্য দপ্তর,পরিচালক বিভাগীয় মৎস্য দপ্তর,জেলা মৎস্য কর্মকর্তা,নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পুলিশ সুপার জনাব আ.ফ.ম নিজাম উদ্দিন পিপিএম(বার) মহোদয় সহ বিভিন্ন স্টেকহোল্টারগণ ও হ্যাচারী মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পুলিশ সুপার হালদা নদীর সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্হা জোরদারকরণে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে এবং হালদা নদী রক্ষায় নৌপুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।

06/06/2025

🌙 ঈদ উল আযহার শুভেচ্ছা 🌙

আসসালামু আলাইকুম।
ত্যাগ, ভালোবাসা আর আত্মশুদ্ধির এক অপার আনন্দের দিন — ঈদ উল আযহা।
আল্লাহ যেন আমাদের সকল কোরবানিকে কবুল করে নেন এবং এই পবিত্র দিনটি আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও অফুরন্ত বরকত।

🌸 ঈদ মোবারক! 🌸

আ. ফ. ম নিজাম উদ্দিন, পিপিএম (বার)
পুলিশ সুপার
নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল

গত ২৮/০৫/২০২৫ তারিখ নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল অফিসে এ কর্মরত এসআই(নি:) রাজিব মন্ডলকে ৪৩ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে...
29/05/2025

গত ২৮/০৫/২০২৫ তারিখ নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল অফিসে এ কর্মরত এসআই(নি:) রাজিব মন্ডলকে ৪৩ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে গেজেটভুক্ত হওয়ায় এবং বিদায় উপলক্ষে পুলিশ সুপার, নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের অফিস কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার জনাব আ.ফ.ম নিজাম উদ্দিন পিপিএম (বার) মহোদয়,অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয়া সেন, সহকারী পুলিশ সুপার জনাব সাঈদ ইবনে রেজা, সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ জনাব নাজিম উদ্দীন সহ অফিসে কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিল।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ বিদায়ী এসআই (নি:) রাজিব মন্ডলের কর্মজীবনের স্মৃতি চারণা করেন এবং তার নতুন কর্মজীবনের সফলতা কামনা করেন।

নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মোতাবেক সম্মানিত  পুলিশ সুপার চট্টগ্রাম অঞ্চল, স্যারের তত্ত্বাবধানে নলচিরা নৌ পুলিশ ফ...
24/05/2025

নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মোতাবেক সম্মানিত পুলিশ সুপার চট্টগ্রাম অঞ্চল, স্যারের তত্ত্বাবধানে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ি,হাতিয়া,নোয়াখালীর উদ্যোগে ২৪/০৫/২০২৫ তারিখ স্পিড বোট মালিক সমিতি, চালক বৃন্দ ও যাত্রীসাধারণের উদ্দেশ্য বৈরী আবহাওয়ায় নিরাপদ চলাচল সংক্রান্তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত সভায় নৌ-নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

গত ২৩/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ)  জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপু...
24/05/2025

গত ২৩/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চল অফিস, জোন অফিস এবং সদরঘাট নৌ থানা, চট্টগ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি নৌপুলিশের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অঞ্চল অফিস ও থানার অফিসার ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেখানে অত্র নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয়া সেন, সহকারী পুলিশ সুপার জনাব সাঈদ ইবনে রেজা, সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ জনাব নাজিম উদ্দীন সহ অন্যান্য অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

গত ২১/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ)  জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপু...
22/05/2025

গত ২১/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের বার-আউলিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ি, আনোয়ারা, চট্টগ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি নৌপুলিশের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উক্ত ফাঁড়ির অফিসার ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেখানে অত্র নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পুলিশ সুপার জনাব আ.ফ.ম নিজাম উদ্দিন,পিপিএম -বার মহোদয় , ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব কায়সার হামিদ সহ অন্যান্য অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

গত ২১/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ)  জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপু...
22/05/2025

গত ২১/০৫/২০২৫ ইং তারিখে নৌপুলিশের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) জনাব মো: আব্দুল ওয়ারীশ,পিপিএম-সেবা মহোদয় নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের হালদা অস্থায়ী নৌপুলিশ ক্যাম্প, রামদাশ মুন্সির হাট, হাটহাজারী, চট্টগ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি স্পিড বোট যোগে হালদা নদীতে নৌপুলিশের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উক্ত ফাঁড়ির অফিসার ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সেখানে অত্র নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পুলিশ সুপার জনাব আ.ফ.ম নিজাম উদ্দিন,পিপিএম -বার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয়া সেন, সহকারী পুলিশ সুপার জনাব সাঈদ ইবনে রেজা, ক্যাম্প ইনচার্জ সহ অন্যান্য অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

03/02/2024

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মহেশখালী-হাতিয়া মধ্যবর্তী সমুদ্র এলাকায় ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৪ মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ সময় মাছ ধরা নৌকাসহ সকল নৌযানকে ফায়ারিং এলাকা পরিহারের জন্য অনুরোধ করা হলো।
(সুত্রঃ নৌবাহিনীর প্রজ্ঞাপন)

সর্বত্র ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত…,
17/11/2023

সর্বত্র ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত…,

চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য ৬ নং বিপদ সংকেত এবং মংলা-পায়রার জন্য ৭ নং বিপদ সংকেত
17/11/2023

চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য ৬ নং বিপদ সংকেত এবং মংলা-পায়রার জন্য ৭ নং বিপদ সংকেত

Address

১৮, ষ্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share