Textile vocational institute, bayzid, chattogram

Textile vocational institute,  bayzid,  chattogram অহেতুক কমেন্ট এবং অনাকাঙ্ক্ষিত এসএমএস করা থেকে বিরত থাকুন।

20/04/2026

নোটিশ:
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন এসএসসি(ভোকেশনাল) সমাপনী পরীক্ষা ২০২৬ অত্র প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় এবং পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ ছুটি উপলক্ষে আগামী ২০/০৪/২০২৬খ্রিঃ হতে ০৪/০৬/২০২৬খ্রিঃ পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৭/০৬/২০২৬খ্রিঃ হতে যথারীতি শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

আদেশক্রমে --
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
18/04/2026

এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

15/04/2026

নোটিশঃ
(তারিখ-১৫ এপ্রিল ২০২৬)

এতদ্বারা এসএসসি ভোকেশনাল ১০ম শ্রেণী সমাপনী পরীক্ষা ২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ এপ্রিল ও ১৯ এপ্রিল প্রবেশপথ বিতরণ করা হবে।

এছাড়াও ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার সকাল ১১ টায় বিদায় অনুষ্ঠান শুরু হবে। সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

01/04/2026

নোটিশ
নবমশ্রেণি ২০২৬ সালে ভর্তিকৃত ছাত্র /ছাত্রীদের জন্য উপবৃক্তির আবেদন লিংক। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৬। যোগাযোগ ০১৭১৬ ৪৩০৫২৬
https://forms.gle/VV4Z2HwNX4By2orp7

এটা উপবৃত্তির ফরম পূরণ করে সাবমিট করবে।

ফরমে সাবমিট বাটন আছে সেখানে সাবমিট করবে
আমাকে সরাসরি দিতে হবে না

২০২৬ সালের এসএসসি ভোকেশনাল সমাপনী পরীক্ষার সময়সূচি
24/03/2026

২০২৬ সালের এসএসসি ভোকেশনাল সমাপনী পরীক্ষার সময়সূচি

19/02/2026

১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রীঃ
নোটিশ
এতদ্বারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান,শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯/০২/২০২৬ খ্রিঃ থেকে ২৬/০৩/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকিবে। ২৯/০৩/২০২৬ খ্রিঃ যথারিতি ক্লাস শুরু হবে।

আদেশক্রমে

সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

এস এস সি ভোকেশনাল  নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল
29/01/2026

এস এস সি ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল

20/01/2026

২০ জানুয়ারি ২০২৬ খ্রীঃ
নোটিশ
এতদ্বারা ২০২৬ সেশনে নতুন দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০১/২০২৬ খ্রিঃ থেকে ১০/০২/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে দশম শ্রেণী ভর্তি ফি-১০০০( এক হাজার) টাকা জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব কে প্রদান করে ভর্তি নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা গেল।

এবং নতুন দশম শ্রেণীর ক্লাশ ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিঃ বুধবার থেকে সকাল ১০ টায় শুরু হবে। সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

18/01/2026

১৮ জানুয়ারি ২০২৬ খ্রীঃ
নোটিশ
এতদ্বারা ২০২৬ ইং এর এস এস সি (ভোক) সমাপনী পরীক্ষার ফরম পূরণকৃত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ রোজ সোমবার সকাল ১০ টায় পূরণকৃত ফরমের মূল কপিতে স্বাক্ষর নেওয়া হবে। ২০২৬ ইং এর এস এস সি (ভোক) সমাপনী পরীক্ষার্থীদেরকে ( যারা ফরম পূরণ করেছে ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।



আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

18/01/2026

১৮ জানুয়ারি ২০২৬ খ্রীঃ
নোটিশ
এতদ্বারা ২০২৬ সেশনে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/০১/২০২৬ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উদ্বোধনী ক্লাস শুরু হবে। সবাই কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এবং নতুন দশম শ্রেণীর ক্লাশ ২১শে জানুয়ারী ২০২৬ খ্রিঃ বুধবার থেকে সকাল ১০ টায় শুরু হবে।

আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

05/01/2026

৫ জানুয়ারি ২০২৬ খ্রীঃ
নোটিশ
এতদ্বারা ২০২৬ সেশনে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০১/২০২৬ খ্রিঃ তারিখ সোমবার সকাল ১১ টায় বই বিতরণ অনুষ্ঠান । সবাই কে যথাসময়ে উপস্থিত হয়ে বই গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

28/12/2025

২৮ই ডিসেম্বর ২০২৫ খ্রীঃ

নোটিশ
এতদ্বারা দশম শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং এর চলমান পর্ব সমাপনী পরীক্ষার কারণে ২৯/১২/২০২৫ খ্রীঃ ক্লাস বন্ধ থাকিবে। আগামী ৩০/১২/২০২৫ খ্রীঃ সকাল ৯.০০টা থেকে ক্লাস শুরু হবে। সবাই কে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশ ক্রমে
সুপারিনটেনডেন্ট
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
বায়েজিদ, চট্টগ্রাম।

Address

Chittagong
BAYAZID

Alerts

Be the first to know and let us send you an email when Textile vocational institute, bayzid, chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category