30/04/2026
অদ্য ৩০.০৪.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আরপিসিএল রাউজান পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন আরপিসিএল এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ রেজাউল কবীর মহোদয়। ইডি মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান অত্র প্লান্টের প্লান্ট ইনচার্জ (অঃ দাঃ) জনাব আরিফুজ্জামান টিপু মহোদয় সহ প্লান্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইডি মহোদয় প্লান্টের বিভিন্ন স্থাপনা, ইঞ্জিনহল, কন্ট্রোল রুম, প্লান্টের ক্যাপাসিটি টেস্ট উপলক্ষে ইঞ্জিনের চলমান রক্ষণাবেক্ষণ কাজ অবলোকন করেন এবং নিদিষ্ট সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে ইঞ্জিনগুলো পূর্ণ ক্ষমতায় চালানোর ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন। ইডি মহোদয় প্লান্টের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন, উক্ত মতবিনিময় সভায় আরপিপির বিভিন্ন ইকুইপমেন্ট এর পরিচিতি এবং আরপিপির বিভিন্ন কার্যক্রম নিয়ে প্লান্ট ইনচার্জ মহোদয় প্রেজেন্টেশন প্রদান করেন।
ইডি মহোদয় সবাইকে টিম ওয়ার্ক এর মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, কোম্পানির প্রতি কমিটেড হয়ে, খরচ কমিয়ে, লাভজনকভাবে, ইফিশিয়ান্টলি প্লান্ট চালানোর নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী পরিচালক মহোদয় প্লান্ট ভিজিট শেষে প্লান্টের সার্বিক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন। টিম ওয়ার্ক এর মাধ্যমে, ইনোভেটিভ কার্যক্রম তরান্বিত করে দক্ষতার সহিত প্লান্ট পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।