15/08/2026
রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiative to Make Bangladesh Railways To***co Free (IMBRTF) Phase-3 ” শীর্ষক প্রকল্পের আয়োজনে আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ শনিবার সকাল ৯.৩০ টায় মহাব্যবস্থাপক (পূর্ব) এর কার্যালয়, সিআরবি, চট্টগ্রাম, বাংলাদেশ রেলওয়ে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ সংশোধন আইন, ২০২৬ ও রেলওয়ে আইন, ১৮৯০সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জনাব সুবক্তগীন। বাংলাদেশ রেলওয়ের পূ্র্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং রেলওয়ে পুলিশ (জিআরপি) এর কর্মকর্তাসহ স্টেশনে কর্মরত
কর্মচারী ও রানিং ট্রেনে কর্মরত কর্মচারীসহ মোট ২৫ (পঁচিশ) জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন রেল সেবার মান উন্নয়নে ধূমপান মুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের সবাইকে রেল প্রাঙ্গনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে নিরাপদ ও পরিবেশ বান্ধব যাত্রী সেবা প্রদান করা সম্ভব হবে যা রেল পরিষেবার মিশন ও ভিশন এর সাথে খুবই সম্পর্কিত। তিনি স্টেশনে সকলকে ধূমপান ও তামাক মুক্ত রেল পরিসেবা গড়ে তোলার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এরপর সচিব মহোদয় রেলওয়ে জেনারেল হাসপাতাল, সিআরবি চট্টগ্রাম পরিদর্শন করেন; পরিদর্শন শেষে সচিব মহোদয় হাসপাতালের চিকিৎসা সেবা ও গ্রহণ করেন; চিকিৎসা সেবা গ্রহণ শেষে তিনি হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সচিব মহোদয় পাহাড়তলী ওয়ার্কশপের বিভিন্ন কার্যাবলী পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সচিব মহোদয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচি তে রেলওয়ে শ্রমিক দল ও অংশগ্রহণ করেন।