15/12/2025
অদ্য ১৫-১২-২০২৫ খ্রিঃ তারিখে আরআরএফ, চট্টগ্রাম এর ডিসেম্বর-২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অত্র কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাসান বারী নূর, কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি, (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আরআরএফ, চট্টগ্রাম মহোদয়। উক্ত সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্স এবং অত্র ইউনিটে কর্মরত সকল সদস্যদের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। অতঃপর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ হাসান বারী নূর মহোদয় উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি ক্রমে সিআইডি, ঢাকায় বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে অত্র ইউনিটে কর্মরত ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোঃ জাহাংগীর আলম এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবুল কাসেম চৌধুরী ও জনাব মোঃ মহিউদ্দিন সহ বিভিন্ন পদবীর অফিসার বিদায়ী কমান্ড্যান্ট মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।