💮সম্মানিত দর্শক !
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
👳 আজিজিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদ্রাসাহ আপনার সন্তানকে নিয়ে আমাদের যে চিন্তা ধারা ।
⬇⬇⬇
عن عثمان بن عفان -رضى الله عنه، عن النبى -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قال: "خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ".
হাদিস: রাসূলুল্লাহ ﷺ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়।’
(সহিহ বুখারি, হাদিস : ৫০২৮)
💠কোরআনের হাফেজের মা-বাবার যে সম্মান
হাদিসে ইরশাদ হয়েছে, হজরত মুয়াজ জুহানি (রা.) থেকে বর্ণিত আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তাতে যা আছে সে অনুযায়ী আমল করেছে, তাহলে তার মা-বাবাকে কেয়ামত দিবসে একটি (নূরের) তাজ (টুপি) পরানো হবে। যদি সূর্য তোমাদের ঘরে প্রবেশ করত, তাহলে ওই সূর্যের আলো অপেক্ষাও ওই টুপির আলো উজ্জ্বলতর হবে। এখন তোমরা চিন্তা করো, যে ব্যক্তি কোরআনের নির্দেশ অনুসারে আমল করে, তার মর্যাদা ও অবস্থা কত উত্তম হবে?’ –(আবু দাউদ: ১৪৫৩; শুআবুল ঈমান: ১৭৯৭)
💠পরকালে সুফল পাবেন মা-বাবা
সন্তানকে নেক এবং কোরআনের ধারক-বাহক বানালে এর সুফল মা-বাবা মৃত্যুর পরেও পাবেন যখন মানুষের সব ধরনের আমল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল বন্ধ হয় না ১. সদকায়ে জারিয়া, ২. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায় ও ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।’ -(সহিহ মুসলিম, হাদিস : ৪৩১০)
✴ প্রতিটি মুমিনের ইচ্ছা যে তার সন্তান কোরআনের হাফেজ হোক এবং উপরোক্ত বর্ণিত হাদিস সমূহের গুনে গুণান্বিত হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিল হোক।
👳এ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান আজিজিয়া দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদ্রাসাহ প্রতিষ্ঠা হয়।
আমাদের সবটুকু চেষ্টা আপনারই সন্তানের জন্য আপনার আশা পূরণের ক্ষেত্রে আমরা আত্মনিবেদিত প্রাণ ইনশাআল্লাহ।
🏵পরিশেষে আপনাদের দোয়া আমাদের কাম্য।
💮যেকোনো সুবিধা অসুবিধায় বা কোন পরামর্শে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে
📞 01615099233