Help Me

Help Me তথ্য প্রদানের মাধ্যমে অন্যকে সাহায্য করা।

02/03/2023

সাহায্য
– দিব্যেন্দু সরকার

সাহায্য চেয়ে হাত বাড়িয়েছিলাম সবার দিকে

জন্মের পরেই চিৎকারে প্রথম আবেদন মা-কে।

এরপর কখনো হাসি কখনো কান্নায়

বুঝিয়েছিলাম আমি অসহায়।

অসহায় আমার কাছে পৃথিবী সব সময় কঠিন,

পা রাখার প্রথম দিন জেতার আনন্দ হয়েছিলো অসীম ,

তারপর দেখলাম জায়গা নেই,সামনে হাজারো সৈনিক।

প্রতি ইঞ্চি পদক্ষেপে লড়াই-

দুর্গম পথ চড়াই উতরাই।

অনেক সময়, বে-সামাল হয়েছে আমার দিক।।

আস্তে আস্তে অভ্যস্ত আমি শরিক হলাম তোমাদের একজন,

আমিও দিলাম ছেরে আমার পন.

বাজালাম প্রতি দিন লড়াইয়ের ঘন্টা,

সূচিপত্রে শুধু ছিলো জেতার মন্ত্রটা।



কথাও দেওয়া হয়নি ছাড়-স্কুল কলেজ অফিস কি হাসপাতাল ।

প্রত্যেক দিন ছিড়তে হয়েছে ফাসের জাল ।

জেতার গর্ব নিয়ে যেদিন প্রথম জন্মালো অহঙ্কার –

সে দিন ধরেছিলো আমার হাথ।

তাকিয়ে দেখলাম সে অন্য কেউ না – আমার সন্তান ।

ভরসা এসেছিলো মনে ,এখনো পৃথিবী তে আছে আমার স্থান।



ছেলের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় সেদিন বলেছিলাম –

“ছেড়ে দিও না কখনো আমায়, ছেড়ে দিও না আমার নাম।

আমার জেতা আমার সন্মান সব তোর ই হাতে ,

ভয় যেন পেয়ে না বসে এমনই কোনো এক প্রভাতে ।

নিশ্চিন্তে আমার শেষ আবেদন রাখতে চাই তোর্ কাছে-

যেনো চলার পথে জেনে রাখতে পারি আমারও কেউ আছে।

02/03/2023

অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুতে, দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন।
— লিজ ব্রাউন

02/03/2023

আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না, তবে কিছু মানুষকে তো পারবেনই। আর এভাবেই কিছু কিছু করেই সবাইকেই সাহায্য করা হবে।
— রোনাল্ড রিগ্যান

02/03/2023

হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন ।
— সূরা আল বাকারা, আয়াত-১৫৩

02/03/2023

আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।
— (মুসলিম, হাদিস : ২৩১৪)

01/03/2023

ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।
– রেদোয়ান মাসুদ

01/03/2023

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
-জন লিভগেট

01/03/2023

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।
– ইউলিয়ামস হেডস

Address

Eidgah, Bowbazar, Halishahar Road
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category