Jamaat Chattogram City

Jamaat Chattogram City Bangladesh Jamaat-e-Islami is the largest Islamic Political party in Bangladesh.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

যাচ্ছে।

জামায়াতে ইসলামী আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ ও বহিঃশক্তির হুমকি বা আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য সুসংহতকরণ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছে।
আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামী বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব শক্তিশালীকরণ এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্টা করতে আগ্রহী।
ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকদের মাঝে ইসলামের বাস্তব ছবি তুলে ধরা, তাদের চিন্তাধারা পবিত্র করা, তাদের হৃদয় ও মনে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে চেতনা জাগ্রত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ন্যায়বান ব্যক্তিদের সংগঠিত করার এবং তাদের দক্ষ ব্যক্তিত্বে উন্নীত করার কাজ করছে।

জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করার লক্ষ্যে জীবনের সব স্তরে প্রতিশ্রুতি রক্ষাশীল নেতৃত্ব গড়ার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামী এর আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে গণতন্ত্র চর্চা করে। এই প্রতিষ্ঠানের নেতৃত্ব এর সদস্যদের ভোট দ্বারা নির্ধারিত হয়, যারা নেতৃবৃন্দের সততা, দক্ষতা এবং সাংগঠনিক বিচক্ষণতার দিকে দৃষ্টি রেখে তাদের ভোট দেন।

চকবাজার থানা জামায়াতের রুকন আব্দুল কাদের বেলালের মায়ের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোকচট্টগ্রাম, ৩ স...
03/09/2026

চকবাজার থানা জামায়াতের রুকন আব্দুল কাদের বেলালের মায়ের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার রুকন ও চকবাজার পূর্ব ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদের বেলালের মমতাময়ী মা রোকেয়া বেগম গতকাল রাত ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা রোকেয়া বেগম তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এরশাদুল ইসলাম, চকবাজার পূর্ব ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন চৌধুরীসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এক শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চসমাপনী সমাবেশ🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার⏰সময়: বিকেল ৫টা ১৫ মিনিট🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ম...
03/09/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ
সমাপনী সমাবেশ
🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
⏰সময়: বিকেল ৫টা ১৫ মিনিট
🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান, চট্টগ্রাম
আয়োজনে: ১১ দলীয় ঐক্য

ঢাকা-চট্টগ্রাম লংমার্চসমাপনী সমাবেশ🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার⏰সময়: বিকেল ৫টা ১৫ মিনিট🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ম...
03/09/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

সমাপনী সমাবেশ
🗓️তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
⏰সময়: বিকেল ৫টা ১৫ মিনিট
🧿স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান, চট্টগ্রাম

আয়োজনে: ১১ দলীয় ঐক্য

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কোতোয়ালী থানা জামায়াতের বিশাল শোডাউনলংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশকে জনসমুদ্রে ...
03/09/2026

ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কোতোয়ালী থানা জামায়াতের বিশাল শোডাউন

লংমার্চ ও লালদিঘীর সমাপনী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন: মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং বিকেল ৫টায় লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

সমাবেশে মুহাম্মদ শাহজাহান বলেন, “জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণের ন্যায্য ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ ও লালদিঘীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন।”

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের দাবিকে উপেক্ষা করে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার সভাপতি হামিদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, নুরুল কবীর, মাওলানা আজগর হাসান, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গনি, এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মোহাম্মদ ইলিয়াস, পাথরঘাটা আমীর নুরুল আমীন এবং বক্সির হাট ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমীর ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

03/09/2026

ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বিশাল শোডাউন কোতোয়ালী থানা জামায়াতের

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন‘গণভোটের গণরায়...
03/09/2026

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

‘গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা’ - মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর ২০২৬: জনগণের ন্যায্য দাবি আদায়, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়স্থ বিআইএ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এ কর্মসূচি সফল করতে দেশবাসী ও চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের কারণে জনগণ দুর্ভোগের মধ্যে রয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তারও পূর্ণ বাস্তবায়ন হয়নি। এসব সংকট নিরসন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচি গ্রহণ করেছে।

মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা। জনগণের মতামত ও গণরায়কে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দল বা সরকার দেশ পরিচালনা করলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট অবিলম্বে নিরসন করতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত ও সুলভ মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংসসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধ করে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে যোগ্যতা, দক্ষতা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রাম মহানগরী ও জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, লংমার্চ ও সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা, আগত মানুষের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনগণের ন্যায্য দাবি ও কর্মসূচির উদ্দেশ্য দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জাগপা চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মো. আনাস, এলডিপি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ, এবি পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম নগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুল করিম জিহাদী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, নায়েবে আমীর মাওলানা মুবিনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

রাসুল (সা.)-এর শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে: মুহাম্মদ শাহজাহান রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও শিল্...
03/09/2026

রাসুল (সা.)-এর শ্রমনীতি অনুসরণেই শ্রমিকের ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে: মুহাম্মদ শাহজাহান

রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও শিল্প মালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে 'রাসুল (সা.) এর শ্রমনীতি ও আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা 'শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ক. ম আবদুল কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন আইআইইউসির কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.বিএম মফিজুর রহমান আজহারী।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রাসুলুল্লাহ (সা.) শ্রমিকদের শুধু শ্রমিক হিসেবে দেখেননি, বরং ‘ভাই’ হিসেবে মর্যাদা দিয়েছেন। অথচ বর্তমান বিশ্বে শ্রমিকদের কাছ থেকে শ্রম আদায় করা হলেও অনেক ক্ষেত্রে তাদের যথার্থ মূল্যায়ন করা হয় না। রাসুল (সা.)-এর জীবন ও শ্রমনীতি অনুসরণ করলে শ্রমিকের মর্যাদা, অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শুধু শ্রমিকদের সংগঠিত করাই যথেষ্ট নয়; শিল্প মালিক ও অর্থনীতির নিয়ন্ত্রকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেও বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রচেষ্টা চালাতে হবে। মালিক শ্রেণির চিন্তা-চেতনায় পরিবর্তন এলে তাদের অধীনস্থ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সহজ হবে। সমাজ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ জ্ঞান, দক্ষতা ও শ্রম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রবন্ধকার অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের বর্তমান বিশ্বে রাসূল (সা.)-এর শ্রমনীতির প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে শ্রম আইন মূলত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতি ও আন্তর্জাতিক চুক্তির আলোকে পরিচালিত হলেও রাসূলুল্লাহ (সা.)-এর শ্রমনীতির ভিত্তি হলো কুরআন ও হাদিস। ইসলামের শ্রমনীতি শ্রমিককে শুধু অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা না করে তার মানবিক মর্যাদা, ন্যায্য মজুরি, সময়মতো পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও নৈতিক অধিকার নিশ্চিতের ওপর গুরুত্ব দেয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশনা এবং শ্রমিকের প্রতি সদয় ও ন্যায়সংগত আচরণের শিক্ষা বর্তমান শ্রমবাজারেও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, অতিরিক্ত কর্মঘণ্টা, অপর্যাপ্ত মজুরি, নিরাপত্তাহীন কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার অভাবসহ শ্রমিকদের নানা সমস্যা সমাধানে রাসূল (সা.)-এর শ্রমনীতির মূলনীতি বাস্তবায়ন করা হলে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিও বৃদ্ধি পাবে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সীতাকুণ্ডের বন্ধ টেক্সটাইল মিলের ১ হাজার ৭৩ জন শ্রমিক-কর্মচারীর বকেয়া ২০ কোটি ৫৭ লাখ টাকা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, অব্যবহৃত জমি দেশের নিরাপত্তায় কাজে লাগানোর উদ্যোগ নিলেও শ্রমিকদের পাওনা আটকে রাখা সমর্থনযোগ্য নয়। তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর তাওয়াক্কুল ও জবাবদিহিতার অনুভূতি জরুরি। বিভিন্ন খাতের শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রধান আলোচক ড. বিএম মফিজুর রহমান আজহারী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি শ্রমিকের মানবিক মর্যাদা, অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে শ্রমিক ও মালিকের সম্পর্ক ভ্রাতৃত্বের; তাই শ্রমিককে সম্মান করা, তার সামর্থ্যের বাইরে কাজের বোঝা না চাপানো এবং অতিরিক্ত কাজের ক্ষেত্রে যথাযথ সহযোগিতা ও পারিশ্রমিক নিশ্চিত করা দায়িত্বের অংশ।

তিনি বলেন, পৃথিবীর সব উন্নয়নের পেছনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারাই সবচেয়ে অবহেলিত শ্রেণিতে পরিণত হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তে রাসুল (সা.)-এর শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব। ইসলামে শ্রমকে ঈমান ও ইবাদতের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে; সৎভাবে পরিশ্রম করে জীবিকা অর্জনকে মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের কল্যাণমুখী শ্রমনীতি মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে শ্রমজীবী মানুষ তাদের প্রকৃত অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।

ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও আলোচনায় অংশ নেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন ও সহসাধারণ সম্পাদক এম আসাদ উল্লাহ আদিল।

এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারী মোস্তাক আহমেদ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম,পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক প্রমুখ।

03/09/2026

🛑LIVE...
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘীর সমাবেশ কর্মসুচী বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন
🗓️ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ই, বৃহস্পতিবার
⏰ সময়: দুপুর ১২টা
🧿 স্থান: চট্টগ্রাম মহানগরীর কার্যালয় (বিআইএ),

03/09/2026

৫ সেপ্টেম্বরের লংমার্চ ও ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাপনী সমাবেশে যোগ দিন দলে দলে

Address

43, Dewanji Pukur Lane, Dewan Bazar
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Chattogram City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Chattogram City:

Shortcuts

Share