BNCC Air Wing, University of Chittagong

BNCC Air Wing, University of Chittagong Students are trained by military staff and personnel all through the cadetship.

The Bangladesh National Cadet Corps (BNCC) is a tri-services volunteer reserve force comprising the Army, Navy, and Air Force for school, college, and university students.

Happy Birthday to our Cadet Under Officer Md. Rabiul Molla sir. Wishing you a stellar year ahead filled with sharp leade...
20/08/2026

Happy Birthday to our Cadet Under Officer Md. Rabiul Molla sir. Wishing you a stellar year ahead filled with sharp leadership, unwavering discipline, and relentless success. May you continue to lead from the front, inspire your troop, and achieve every milestone you set your sights on.

Media Wing
BNCC Air Wing,
University of Chittagong

19/08/2026
16/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
গত ১৩.০৮.২০২৬ রোজ বৃহস্পতিবার , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে এক বর্ণাঢ্য সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. সাদিকুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন বিমান শাখার পিইউও ফারহানা রুমঝুম ভূইয়া, পিইউও প্রফেসর ড. জহিরুল কাইয়ুম ,বিমান শাখার সিইউওদ্বয় এবং সিনিয়র ক্যাডেটবৃন্দ। অনুষ্ঠানে ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও সফল ও অর্থবহ করে তোলে।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা যেমন জরুরি, একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তারা উল্লেখ করেন।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই স্লোগান বুকে রেখে দেশের সেবায় এক ধাপ এগিয়ে যেতে আমাদের থেকে বিদায় নিচ্ছেন একজন অভিভাবক।ফ...
11/08/2026

"বাংলার আকাশ রাখিব মুক্ত" এই স্লোগান বুকে রেখে দেশের সেবায় এক ধাপ এগিয়ে যেতে আমাদের থেকে বিদায় নিচ্ছেন একজন অভিভাবক।

ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদ হাসান শুভ স্যার,
অফিসার কমান্ডিং, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন, চট্টগ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটদের কাছে আপনি কেবল একজন কমান্ডিং অফিসারই ছিলেন না, ছিলেন অনুপ্রেরণার উৎস। আপনার সুদক্ষ নেতৃত্ব, কঠোর শৃঙ্খলাবোধ এবং অভিভাবকসুলভ স্নেহ আমাদের প্রতিটি ক্যাডেটকে এক একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার সাহস জুগিয়েছে।
বিএনসিসি ৫৭ স্কোয়াড্রন চট্টগ্রামের কামান্ডিং অফিসার থেকে স্টাফ অফিসার টু ভিসি, এভিয়েশন এন্ড এরোস্পেশ ইউনিভার্সিটি হিসেবে বদলি হওয়ায় আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা।

আপনার দিকনির্দেশনায় ৫৭ চট্টগ্রাম স্কোয়াড্রন যে পথ পাড়ি দিয়েছে, তা আমাদের স্মৃতিতে চিরকাল অমলীন হয়ে থাকবে।

আজ আপনার এই বিদায়বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সকল ক্যাডেটের পক্ষ থেকে আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম ও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনার আগামী দিনের প্রতিটি পদক্ষেপ হোক আরও বেশি মসৃণ, বর্ণিল এবং সাফল্যে পরিপূর্ণ।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

জরুরী বিজ্ঞপ্তি
10/08/2026

জরুরী বিজ্ঞপ্তি

আজ ৮ ই আগস্ট ২০২৬, রোজ শনিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম সিনেট অধিবেশনে বিএনসিসি বিমান শাখার ক্যাডেটরা শৃঙ্খলা, দা...
08/08/2026

আজ ৮ ই আগস্ট ২০২৬, রোজ শনিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম সিনেট অধিবেশনে বিএনসিসি বিমান শাখার ক্যাডেটরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের এ গুরুত্বপূর্ণ আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১৬.০৬.২০২৬ মঙ্গলবার  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে নবাগত ক্যা...
20/06/2026

১৬.০৬.২০২৬ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। থিওরি ক্লাসে নবাগত ক্যাডেটদের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়।

ড্রিল ক্লাসে ক্যাডেটদের প্রাথমিক ড্রিল এবং "ডানে, বামে, এবং সামনে সালাম" অনুশীলন করানো হয়।

ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের ইন্সট্রাক্টর সার্জেন্ট কিশোর বিশ্বাস।

সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার নূরুল্লাহ মিশকাত সহ অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবারগত ১৩ জুন রোজ শনিবার চট্টগ্রাম সেনানিবাসে শহিদ এম. আর. চৌধুরী ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্...
15/06/2026

১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার

গত ১৩ জুন রোজ শনিবার চট্টগ্রাম সেনানিবাসে শহিদ এম. আর. চৌধুরী ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিএনসিসি'-এর মাসিক ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। এতে সেনা, নৌ ও বিমান শাখার নারী ও পুরুষ ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

এ অনুশীলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ০৭ জন ক্যাডেট সক্রিয়ভাবে অংশ নেয়। দ্বিতীয় রাউন্ডের ফায়ারিং শেষে বোর্ড হিট ফায়ারিংয়ের মাধ্যমে গ্রুপিং করেন ক্যাডেট সার্জেন্ট হুমায়ারা ইয়াছমিন অহনা এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল এস এম জামি।

ফায়ারিং অনুশীলনের মাধ্যমে ক্যাডেটদের ক্ষুদ্রাস্ত্র ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

মিডিয়া উইং
বিএনসিসি, বিমান শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভর্তি বিজ্ঞপ্তি!চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখায় ক্যাডেট ভর্তি চলছে। বিএনসিসিতে ক্যাডেট হিসেবে যোগদান করুন, ...
10/06/2026

ভর্তি বিজ্ঞপ্তি!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখায় ক্যাডেট ভর্তি চলছে।

বিএনসিসিতে ক্যাডেট হিসেবে যোগদান করুন, দেশ মাতৃকার যোগ্য সেবক হিসেবে নিজেকে গড়ে তুলুন। রয়েছে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মউন্নয়নের এক অনন্য সুযোগ।

যোগ্যতা: • বয়স অনূর্ধ্ব ২১ বছর • ১ম বর্ষ সম্মান/স্নাতক কোর্সে অধ্যয়নরত • বাংলাদেশি নাগরিক • ইংরেজি, কম্পিউটার, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বিএনসিসিতে যোগদানের মাধ্যমে আপনি সামরিক প্রশিক্ষণের পাশাপাশি First Aid, Disaster Management, Fire Fighting, Computer Training এবং Spoken English Training গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন ক্যাম্প, যৌথ সামরিক মহড়া, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন জনসচেতনতামূলক ও গঠনমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করা যাবে।

প্রাপ্ত সুযোগ-সুবিধাসমূহ: • সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে সরাসরি ISSB-তে অংশগ্রহণের সুযোগ • সৈনিক পদে কোটা সুবিধা • প্রশিক্ষণ ভাতা • সরকারি খরচে বিদেশ ভ্রমণের সুযোগ • বিভিন্ন দেশের ক্যাডেট, সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগআবেদন পদ্ধতি: বিএনসিসি বিমান শাখা অফিস, শহীদ মিনার অথবা জিরো পয়েন্ট ভর্তি বুথ থেকে প্রাথমিক ফর্ম সংগ্রহ করে পূরণপূর্বক জমা দিতে হবে।

আবেদন করতে অনলাইন ফর্ম পূরণ করুন: https://forms.gle/k7oJAbMNMcxFUXqV7

অথবা বিএনসিসি বিমান শাখা অফিস, শহীদ মিনার কিংবা জিরো পয়েন্ট ভর্তি বুথ থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিন।

প্রয়োজনেঃ
ক্যাডেট সার্জেন্ট মো:রবিউল মোল্লা
মোবাইলঃ 01986786089

বিএনসিসি বিমান শাখা অফিস: চবি জিমনেসিয়াম সংলগ্ন, সেন্ট্রাল ফিল্ড রোড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন এক মাইলফলক।গত ৯ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম Satellite Oc...
10/06/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন এক মাইলফলক।
গত ৯ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম Satellite Ocean Observation and Data Innovation Centre (Ocean Satellite Ground Station)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অত্যাধুনিক কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ এখন সমুদ্র ও আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবে, যা দুর্যোগ পূর্বাভাস, সামুদ্রিক গবেষণা এবং নীল অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার ক্যাডেটরা।
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের সফল যাত্রা উপলক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আয়োজক ও অংশীজনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Address

CU BNCC Office, Old Medical Building (Near The Gymnasium Building), Near Central Field University Of Chittagong
Chittagong
4331

Opening Hours

14:30 - 17:30

Telephone

+8801314339151

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Air Wing, University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Air Wing, University of Chittagong:

Shortcuts

Share