বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতিবৃহৎ পরিসরের উন্নত একটি শিক্ষাপ্রতিষ্ঠান...

« বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস »

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে০৯টি কাজকে হ্যাঁ বলুন  #কুরবানীর_আনন্দ #পশুর_প্রতি_সদয়_আচরণ #সুন্নত_সম্মত_কুরবানী #মানবিকতা...
28/05/2026

কুরবানীর আনন্দকে দ্বিগুণ করতে
০৯টি কাজকে হ্যাঁ বলুন

#কুরবানীর_আনন্দ
#পশুর_প্রতি_সদয়_আচরণ
#সুন্নত_সম্মত_কুরবানী
#মানবিকতা
#ঈদুল_আযহা
#কুরবানী
#বাংলাদেশ_খেলাফত_ছাত্র_মজলিস

পবিত্র কোরবানির এই মহান শিক্ষা আমাদের জীবনে ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর আনুগত্যের চেতনা জাগ্রত করুক। মহান আল্ল...
27/05/2026

পবিত্র কোরবানির এই মহান শিক্ষা আমাদের জীবনে ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর আনুগত্যের চেতনা জাগ্রত করুক। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর শাখা-এর সকল দায়িত্বশীলের পক্ষ থেকে
ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ও চট্টগ্রাম জেলা উত্তরের সকল ছাত্র সমাজকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র ঈদুল আজহার পবিত্র এই দিনে দেশবাসী, ছাত্রসমাজ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলি...
27/05/2026

পবিত্র ঈদুল আজহার পবিত্র এই দিনে দেশবাসী, ছাত্রসমাজ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

কুরবানির শিক্ষা আমাদের অন্তরে তাকওয়া, ত্যাগ ও আল্লাহভীতির চেতনা জাগ্রত করুক। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র ন্যায়, সাম্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক—এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মোবারক।


27/05/2026

প্রিয় ছাত্রসমাজ, দেশবাসী, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কেন্দ্রীয় নির্বাহীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদুল আজহার ত্যাগ, তাকওয়া ও আনুগত্যের মহান শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত হোক—এই কামনায় সবাইকে জানাই
ঈদ মোবারক।


صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي ب...
25/05/2026

صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

“আরাফার দিনের রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে, (এর দ্বারা) বিগত বছরের এবং তার পরের বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে”
— জামে তিরমিযী, হাদিস : ৭৪৯

আসুন, আমরা সবাই আরাফার রোযা রাখি
এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি।

24/05/2026

তোমাদের ডাকি এই কাফেলায় || দাওয়াতী সংগীত

ধর্ষকের পরিচয় একটাই — সে অপরাধীকোনো ক্ষমতা, পরিচয় বা প্রভাব তাকে রক্ষা করতে পারে না।
21/05/2026

ধর্ষকের পরিচয় একটাই — সে অপরাধী
কোনো ক্ষমতা, পরিচয় বা প্রভাব তাকে রক্ষা করতে পারে না।

হাটহাজারীতে খেলাফত ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত,,,আজ ২০/৫/২৬ ইং রোজ : বুধবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাটহাজারী ...
20/05/2026

হাটহাজারীতে খেলাফত ছাত্র মজলিসের শিক্ষা সভা অনুষ্ঠিত,,,

আজ ২০/৫/২৬ ইং রোজ : বুধবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাটহাজারী ক্যাম্পাস শাখার উদ্যোগে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর এর সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তিসাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত জনসম্মুখে বিচারের সামনে ...
20/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত
জনসম্মুখে বিচারের সামনে আনতে হবে।

গতকাল রোজ মঙ্গলবার সকাল ৯ টায় রাজধানীর পল্লবী সেকশন-১১ এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার কে ধর্ষণ পরবর্তী নির্মম হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ, গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আজ ২০ শে মে রোজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদ সদস্য মোঃ দিদারুল ইসলাম ও হাবিবুল্লাহ মিসবাহ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্রের বিচারব্যবস্থা ভয়াবহ সংকটে নিমজ্জিত। বিচারহীনতার সংস্কৃতি আজ সমাজকে এমন অবস্থায় নিয়ে গেছে, যেখানে নিষ্পাপ শিশুরাও হিংস্রতার শিকার হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, গত বছরের মাগুরার শিশু আছিয়া ধর্ষণের পর জাতি আশাবাদী ছিল যে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ বন্ধ হবে। কিন্তু বাস্তবে বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রামিসা হত্যাকাণ্ড সেই ব্যর্থতারই নির্মম প্রতিচ্ছবি।

তারা বলেন, ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামল ও খোলাফায়ে রাশেদীনের যুগে কঠোর, দ্রুত ও ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়—অপরাধীদের প্রতি দুর্বলতা নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তিই সমাজকে নিরাপদ রাখতে সক্ষম।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে বারবার শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার দীর্ঘায়িত হয় কিংবা প্রভাবশালীদের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ফলে অপরাধীরা বুঝে গেছে যে এই দেশে ভয়াবহ অপরাধ করেও পার পাওয়ার সুযোগ রয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাকের হোসেন ওরফে সোহেল রানা সহ জড়িতদের দ্রুত গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার কার্যকরের দাবি জানায় । একইসঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দেশে ইনসাফভিত্তিক সমাজ ও কার্যকর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানায় ।


বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
০১৯৫৫-২৪০৪৭৭

আমাদের লক্ষ্য,উদ্দেশ্য ও কর্মপদ্ধতি।    #ছাত্র_মজলিস
20/05/2026

আমাদের লক্ষ্য,উদ্দেশ্য ও কর্মপদ্ধতি।

#ছাত্র_মজলিস

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর:

Share