মোঃ আরিফ ভাইয়ের সমর্থকগোষ্ঠী

মোঃ আরিফ ভাইয়ের সমর্থকগোষ্ঠী In order to build a better and safer market, give yourself the opportunity to work from your side in the hope of giving your highest

28/05/2022

Heart Touching Motivational Quotes| Emotional Quotas in Bangla কেউ আপনাকে আঘাত দিলে এই ৫টি কাজ করুন।আমাদের এই চ্যানেলটি আপনাকে অনুপ্রেরণামূলক এবং সেরা ....

30/07/2021

চট্টগ্রামের এই খারাপ পরিস্থিতিতে,দরকারী সব ইনফোরমেশন একসাথে আনার জন্যই এই প্রচেষ্টা
কপি করে হোক,অথবা শেয়ার করে হোক নিজেদের কাছে রাখেন,
এখানে
▪️ করোনা উপসর্গ থেকে শুরু করে
▪️কোথায় টেস্ট করাবেন
▪️ সকল হাসপাতালের জরুরী নাম্বার সমূহ
▪️এম্বুলেন্স
▪️পুলিশ ইনফোরমেশন
▪️অক্সিজেন সিলিন্ডার এবং
▪️সাধারণ চিকিৎসা গাইডলাইন আছে

কোভিড-১৯ পজিটিভ হলে বা উপসর্গ থাকলে আতঙ্কিত হবেন না
▪️Most common symptoms:
▪️জ্বর
▪️শুষ্ক কাশি
▪️ক্লান্তি অনুভব করা
▪️Less common symptoms:
শরীর ব্যাথা,গলা ব্যাথা,ডায়ারিয়া,চোখ লাল হওয়া(conjunctivitis),মাথা ব্যাথা,খাবারের স্বাদ না পাওয়া,শরীরে র‍্যাশ হওয়া,
আঙ্গুল ফ্যাকাশে হয়ে যাওয়া
▪️Serious symptoms:
শ্বাসকষ্ট হওয়া(difficulty breathing or shortness of breath)
বুকে ব্যাথা অথবা চাপ অনুভব করা
চলাফেরা অথবা কথা বলতে না পারা

▪️ কোভিড-১৯ আপনার শরীরে ঢোকার পর সাথে সাথে আপনি ক্রিটিকাল হবেন না। সিম্পটম দেখা দেয়ার পর ৫/৬ দিন আপনি সময় পাবেন। শ্বাসকষ্ট হোক বা রক্ত জমাট বাঁধুক, তার আগে আপনি কয়েকদিন সময় পাবেন, যখন কিছু সতর্কতা আর কিছু মেডিসিনে ভাইরাসের লোড কমাতে পারবেন।
▪️ ঐ ৫/৬ দিনকে যারা অবহেলা করেছে বা পাত্তা দেয়নি, ভেবেছে আমার করোনা হবেনা, বা এগুলো সাধারণ জ্বর/পেট খারাপ, তারা পরবর্তীতে critically ill হয়ে গেছেন।
▪️যেকোনো উপসর্গ থাকুক, বা কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকুক (উপসর্গ যুক্ত/ছাড়া), বাসায় থাকবেন। পরিচিত ডাক্তার বা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিয়ে ঘরে চিকিৎসা করবেন। ফেইসবুকে ঘুরে বেড়ানো চিকিৎসা (মেডিসিন) নিজে নিজে চালাবেন না****
আতঙ্কিত হবেন না ও হসপিটালে দৌড়াদৌড়ি করবেন না।
▪️ বেশীরভাগ ক্ষেত্রে জ্বর মেপে পাবেন না। বা ৯৮/৯৯ ডিগ্রি ফা. থাকবে। বা জ্বর জ্বর বোধ হবে। মাঝে মাঝে দু'এক বেলা বা দু'এক দিন জ্বর ফ্রি থাকতে পারেন। বিরতি দিয়ে জ্বর বারবার আসতে পারে। কারো কারো জ্বর ১০২ ডিগ্রি ফা. এর উপর যেতে পারে। ১০/১১ দিন যাবত হালকা জ্বর থেকে যেতে পারে।
▪️ পরিবারের ৫/৭/১০ জনের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। প্রত্যেকের উপসর্গ আলাদা আলাদা হতে পারে। কারো জ্বর, তো কারো পেট খারাপ, ইত্যাদি। এতজনের কোভিড-১৯ টেস্ট করানো হয়রানিসাধ্য ও ব্যয়সাধ্য। সম্ভব না। সে ক্ষেত্রে বয়স্ক জন এবং উপসর্গ বেশি এমন জনের টেস্ট করাতে পারেন।
তারা পজিটিভ হলে বাকিরাও পজিটিভ ধরে নিবেন।
▪️টেস্ট এর জন্য চট্টগ্রামে BITID অথবা জেনারেল হাসপাতালে যোগাযোগ করুন। এই ২ জায়গায় নমুনা সংগ্রহ হয় এবং টেস্ট ও হয়। বেসরকারি হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হসপিটাল, শেভরন এবং মেডিকেল সেন্টারে কোভিড টেস্ট করানো হয়।এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ও টেস্ট চালু রয়েছে। এক্ষেত্রে প্রসেস টা বলছি...
▪️চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালঃ
করোনা উপসর্গ দেখা দিলে -> প্রথমে মেডিসিন আউটডোরে টিকেট নিয়ে যোগাযোগ(সকাল ৯ টা থেকে-১২ টা পর্যন্ত) ->করোনা সাসপেক্টেড ->অবসারভেশন সেল -> টেস্টের জন্য পাঠানো হয়->(ভর্তি হওয়া বাদেও আউটডোর পেশেন্টের স্যাম্পল নেওয়া হয়)
যদি পজেটিভ আসে -> করোনা ডেডিকেটেড হাসপাতাল।
▪️চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ>আউটডোরে(ফ্লু কর্ণার)-টিকেট নিয়ে যোগাযোগ করতে হবে ->স্যাম্পল কালেকশন রুম(সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত) >যদি টেস্ট পজেটিভ হয় >উপসর্গের উপর নির্ভর করে -হোম আইসোলেশান/ভর্তি।

◾চট্টগ্রামে কোভিড ১৯ সাস্পেক্টেড রোগী ভর্তি করানো হচ্ছে এমন কিছু হাসপাতাল এর নাম উল্লেখ করা হলোঃ
▪️১. পার্কভিউ হাসপাতাল(01976022125,01976022111)
▪️২.মেডিকেল সেন্টার (01709937227)
▪️৩.ইম্পেরিয়াল হাসপাতাল (09612247247)
▪️৪.সার্জিস্কোপ হাসপাতাল পাঁচলাইশ(01711275955),কাতালগঞ্জ(01821533666)
▪️৫.ডেল্টা হাসপাতাল (0312550005)
▪️৬. সিএস টিসি (0312557023)
▪️৭.সি এস সি আর(01887656565,01755019576)
▪️৮.ন্যাশনাল হাসপাতাল(01822685066)
▪️৯.এশিয়ান হাসপাতাল(01879444000)
▪️১০.রয়েল হাসপাতাল (031658842)
▪️১১. ম্যাক্স হাসপাতাল (031622514)
▪️১২.মেট্রোপলিটন হাসপাতাল(28526703, 651242,652750)
▪️১৩.মাও শিশু হাসপাতাল (0312520063)
▪️১৪.বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (USTC) (01711747473, 01842501182,01715501182)

▪️BITID=করোনা উপসর্গ>হটলাইনে ফোন করতে হবে (০২৪৪০৭৫০৪২,০২৪৪০৭৫৪৩) >স্যাম্পল কালেকশন এবং টেস্ট >রিপোর্ট অনুযায়ী চিকিৎসা।

#টিকেট ফি ছাড়া টেস্টের জন্য আলাদা কোন ফি প্রয়োজন নেই। 🌬
▪️ সামান্য শ্বাসকষ্টের চিকিৎসা (অক্সিজেন স্যাচুরেশন না কমলে) বাসায় বসেই করা সম্ভব। তাই ভয় পেয়ে হসপিটালে ঘুরে হয়রান হতে যাবেন না। বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে নিবেন বা ভাড়া নিবেন। অনলাইনে পাওয়া যাচ্ছে।
( এখানে বলে রাখছি অক্সিজেন কোথায় পাবেন...
১. বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনে(লিন্ডে বাংলাদেশ),একমাত্র রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ গুনোগত মানসম্পন্ন ম‍েডিকেল অক্সিজেন সরবরাহ করে।সরাসরি প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভালো সহযোগিতা পাবেন। তাদের চট্টগ্রামে নিজস্ব প্লান্ট আছে।
ঠিকানা : সাগরীকা।
২. স্পেক্ট্রা ইন্টারন‍্যাশনাল, এদের নিজস্ব প্লান্ট আছে।ঠিকানা: কালুরঘাট রোড।
৩. ফারহানা এন্টারপ্রাইজ , এখানে বিভিন্ন কোম্পানির অক্সিজেন সিলিন্ডার পাবেন।হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৭০৭০১০৬১৯
৪. নাজিম অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়।
যোগাযোগ : ০১৬১৫৪৯৮৮২৬
৫. ইয়াসির অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৬৮৬২২৭৬৯৩
৬. লাইফ লাইন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ :০১৮১৮২৭৪৪৪৮
৭. Oxygen Cylinder is available now in Chittagong.
Plz let us know if anyone need at this pandemic.
Call
017 0472 6184
019 1193 2804
for details

আশাকরি উপোরোক্ত যে কোনো কারো সাথে যোগাযোগ করলে আপনি আপনার প্রয়োজনীয় সেবা পেয়ে যাবেন।
C

আগামী ৭ই আগষ্ট হইতে ১৮ বছরের উপরে সবাইকে পর্যায়ক্রমে নিজ নিজ ইউনিয়নে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।আবার যাদের ব...
30/07/2021

আগামী ৭ই আগষ্ট হইতে ১৮ বছরের উপরে সবাইকে পর্যায়ক্রমে নিজ নিজ ইউনিয়নে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।
আবার যাদের বয়স ১৮ হয়ে কিন্তু আইডি কার্ড নাই তাদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে।

 #ব্ল্যাক ফাঙ্গাস কি?ভয় নয়, জানতে হবে।।সবাই সাবধানে থাকবেন এবং নিজের পরিবারকেও সাবধানে রাখবেন।। 🙏🙏 পোস্ট টা এড়িয়ে যাবেন ...
30/07/2021

#ব্ল্যাক ফাঙ্গাস কি?
ভয় নয়, জানতে হবে।।
সবাই সাবধানে থাকবেন এবং নিজের পরিবারকেও সাবধানে রাখবেন।। 🙏🙏 পোস্ট টা এড়িয়ে যাবেন না।।
জেনে রাখা ভাল🌿
ব্ল্যাক ফাঙ্গাস কি? ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে? এই রোগের উপসর্গ কী কী?
**কী এই ব্ল্যাক ফাঙ্গাস?
ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমায়কোসিস একটি বিরল ফাঙ্গাল সংক্রমণ। এটি শরীরে দেখা দিলে ৫৪শতাংশ রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে, কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গিয়েছে, কোভিট সংক্রামক রোগী সুস্থ হয়ে উঠলেও তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তখনই এই জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে। যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

**এই রোগের উপসর্গগুলি কী কী?

আপনার যদি এই ছত্রাকের সংক্রমণ হয় তবে গালে ব্যথা হতে পারে। এটি গালের একপাশে বা উভয় দিকেই হতে পারে, এটিই এই ছত্রাকের সংক্রমণের প্রাথমিক লক্ষণ। পরে, এই সংক্রমণের কারণে, মুখের ক্ষতও তৈরি হতে পারে। এগুলি ছাড়াও এই সংক্রমণ ত্বক সম্পর্কিত আরও অনেক সমস্যার জন্ম দিতে পারে।

চোখ প্রভাবিত করে এই ফাঙ্গাস
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, ফাঙ্গাল সংক্রমণ চোখকেও প্রভাবিত করতে পারে। এ কারণে চোখে ফোলাভাব এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। এ ছাড়া চোখের লালভাবও এই ছত্রাকের সংক্রমণের অন্যতম প্রধান লক্ষণ।

**কীভাবে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস?

এই রোগ ছোঁয়াচে নয় ফলে এটি সরাসরি একজনের দেহ থেকে অন্যের দেহে যেতে পারে না৷ একমাত্র এই ধরণের ছত্রাকের (Fungus) ছোঁয়ায় এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে৷ ক্ষতি করতে পারে ফুসফুস বা সাইনাস৷ ত্বকের সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা, সবটাই ঘটতে পারে। রোগীর শরীরের অবস্থা, এবং কতটা জোরাল ফাঙ্গাস, তার উপর নির্ভর করে এর মৃত্যুর হার৷ বহু করোনা রোগীর অবস্থা অবনতি হওয়ার পিছনে রয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস।

**পরামর্শ : এই রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে ডাক্তারের চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। এছাড়া ভিটামিন সি, ডি, ও পুষ্টিকর খাবার খাওয়া, সব সময় পরিষ্কার মাস্ক পড়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

চট্টগ্রামে হাসপাতালে বেড এবং আইসিও সংকট,জরুরি প্রয়োজনে সংগ্রহে রাখুন।
28/07/2021

চট্টগ্রামে হাসপাতালে বেড এবং আইসিও সংকট,জরুরি প্রয়োজনে সংগ্রহে রাখুন।

Definition of Corona!
01/07/2021

Definition of Corona!

13/04/2021

"রোজার মধ্যে ফার্স্ট সেহেরি ডান,ফাস্ট ইফতার ডান, ফার্স্ট রোজা ডান বলা পুলাপাইন গুলাকে প্রশিক্ষণপ্রাপ্ত জ্বীন দিয়ে দিনে ৭ বার থাপড়ানো হয়।"

এরকম আমরা করোনার ব্যপারেও শ্রদ্ধাশীল!!😂😭😘😩
10/04/2021

এরকম আমরা করোনার ব্যপারেও শ্রদ্ধাশীল!!😂😭😘😩

Address

Tamak Mundi Lane, Riazuddin Bazar
Chittagong
4000

Telephone

+8801944484848

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ আরিফ ভাইয়ের সমর্থকগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মোঃ আরিফ ভাইয়ের সমর্থকগোষ্ঠী:

Share