18/07/2026
সাইফুল আংকেল আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিনি আমাদের সবাইকে ছেড়ে না-ফেরার দেশে চলে গেছেন। আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরের বাগান বানিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।
তিনি প্রতি শুক্রবার আমাদের মসজিদের হিসাব-নিকাশের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করতেন এবং নিয়মিত জামাতে নামাজ আদায় করতেন। তাঁর এই অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বিকাল আছরের নামাজের পর বালুছড়া বড় মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সবাই তাঁর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমীন।