03/09/2026
জনাব,
আপনি কোম্পানীগঞ্জ উপজেলার ইজারাদার নন। কোম্পানীগঞ্জ উপজেলা আপনার কেনা রাজ্য নয়। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আপনার পৈত্রিক সম্পত্তি নয়। ভাইয়ের প্রভাব খাটিয়ে ক্ষমতার অনেক অপব্যবহার করেছেন। অপ রাজনীতিও অনেক করেছেন। এবার থামুন, সময় এখন বদলে গেছে। আগের মতো হেলমেট বাহিনী দিয়ে আবার আপনার রাজ্য পুনরুদ্ধার করে রাজত্ব করবেন, এমনটি ভেবে থাকলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনার চোখ রাঙানীর দিন শেষ। আপনার চোখ রাঙানী, হুমকি ধুমকী এখন পাবলিক খায়না। সতর্কবার্তা দিয়ে কাদের ভয় দেখাচ্ছেন? আপনার সতর্কবার্তা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাক্ষান করেছে। তৃনমুল ভালো করেই জানে, আপনি ক্ষমতার বাঘ।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অবশ্যই সাম্যের রাজনীতি করবে, সমতার রাজনীতি করবে, ঐক্যের রাজনীতি করবে। তবে সেটা আপনার নির্দেশ কিংবা হুকুমে নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে, ছিলো এবং থাকবে। আপনি দলের জন্য ক্ষতিকর। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল কর্মীরা তাদের পছন্দের নেতা নির্বাচন করবে। দলকে পুঁজি করে ব্যবসা করবেন,, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, ক্ষমতার অপব্যবহার করে দল ধ্বংস করবেন, আর তৃনমুলের কর্মীরা আপনার সমালোচনা করতে পারবেনা? দিন অনেক বদলে গেছে। ভয় ভীতি দেখিয়ে কিংবা সতর্কবার্তা দিয়ে কর্মীদের কন্ঠরোধ করতে পারবেননা। সমালোচনা সহ্য করতে না পারলে রাজনীতি ছেড়ে দিন। অনেক তো খেয়েছেন, বয়সও কম হয়নি। এমনিতেই দলের ৮০-৯০% তৃণমূলের নেতাকর্মী আপনাকে দলের জন্য ক্ষতিকর মনে করে। আপনি দলের বিষপোঁড়া। এবার দলটাকে মুক্তি দিন। নতুন নেতৃত্বের দ্বার উন্মোচন করুন।
আর হ্যাঁ, পাঁ চাটা ভাইয়েরা, যারা এখনো বেহুঁশ হয়ে চাটাচাটি করছেন, তাদের উদ্দেশ্যে বলছি- আপনারা আলো ভেবে আলেয়ার পিছে ছুটছেন। আপনারা ভুল পথে আছেন। করছেন। চোখ খুলুন, হুঁশে ফিরুন, সঠিক পথে আসুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।