আল-মুসাইদাহ ফাউন্ডেশন

আল-মুসাইদাহ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন, সমাজের কল্যানের জন্য কাজ করাই এইটার মূল উদ্দেশ্য। It is a humanitarian organization, its main purpose is to work for social welfare.
(3)

The Prophet, upon be peace, said: “The believer’s shade on the Day of Resurrection will be his charity.” (Al-Tirmidhi)

02/06/2026

নীলফামারী জেলা

প্রতিমাসের শেষ শনিবারের মানবিক প্রজেক্টটি আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।এবারের আয়োজনে অপরাজেয় বাংলাদেশ-...
01/06/2026

প্রতিমাসের শেষ শনিবারের মানবিক প্রজেক্টটি আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এবারের আয়োজনে অপরাজেয় বাংলাদেশ-এর শিশুদের জন্য একবেলার মেহমানদারীর ব্যবস্থা করা হয়। এদের অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে পরিবার হারিয়েছে, পথ হারিয়েছে কিংবা নানা প্রতিকূলতার শিকার হয়েছে।
আজ এই প্রতিষ্ঠানই তাদের নিরাপদ আশ্রয় ও ভালোবাসার ঠিকানা।

রাসূল ﷺ বলেছেন, এতিমের যত্ন নেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। তাই আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা ছিল তাদের মুখে একটু হাসি ফোটানোর এবং ঈমানী দায়িত্ব পালনের একটি বিনম্র চেষ্টা।

আল্লাহ তাআলা যেন এই শিশুদের উত্তম ভবিষ্যৎ দান করেন, তাদের জীবনকে বরকতময় করেন এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সকলের সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।

"মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে মানুষের উপকারে আসে।"

আল্লাহ আমাদের সবাইকে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার তাওফিক দান করুন। আমিন।

প্রতি মাসের শেষ শনিবারের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায়  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের  মাঝে খাবার বিতরণ করা হয়েছে।এবার...
31/05/2026

প্রতি মাসের শেষ শনিবারের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এবারের এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কনটেন্ট টিউটর আজাদ মামা।

ইসলাম আমাদের শিক্ষা দেয় ক্ষুধার্তকে আহার করানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবা করা অন্যতম উত্তম আমল।
রাসূল ﷺ বলেছেন, "তোমরা খাদ্য বিতরণ করো এবং মানুষের কল্যাণে কাজ করো।"

আল্লাহ তাআলা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদেরকে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে থাকার তাওফিক দান করেন।
আমিন।

31/05/2026

“শেষ বিদায়”

আলহামদুলিল্লাহ,  শৌলমারী তিস্তা চর অঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। 🐄সমাজের...
31/05/2026

আলহামদুলিল্লাহ,
শৌলমারী তিস্তা চর অঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। 🐄
সমাজের এমন অনেক মানুষ আছেন, যারা বছরের পর বছর মাংস খাওয়ার সুযোগ পান না। ঈদের দিনে তাদের মুখে একটুখানি হাসি ফোটানো, তাদের পরিবারকে আনন্দে শরিক করা—এটাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
কোরবানি শুধু নিজের জন্য নয়, শুধু গোশত ভোগ করার জন্যও নয়; কোরবানি হলো ত্যাগের শিক্ষা, ভাগাভাগির শিক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য ইবাদত।
আসুন, আমরা কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করি এবং ঈদের আনন্দ সমাজের প্রতিটি অসহায় মানুষের ঘরে পৌঁছে দিই।
“তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
সূরা আল-হাজ্জ: ৩৭
আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি, দান-সদকা ও মানবসেবার এই প্রচেষ্টা কবুল করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।

30/05/2026
30/05/2026

শেষ শনিবারের ধারাবাহিক কার্যক্রম।

আলহামদুলিল্লাহ নীলফামারী জেলায় মানবিক কাজ সম্পন্ন করেএবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।
29/05/2026

আলহামদুলিল্লাহ
নীলফামারী জেলায় মানবিক কাজ সম্পন্ন করে
এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।
সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।

কিছু মানবিক কাজ নিয়ে হাটহাজারীর উদ্দেশ্য
29/05/2026

কিছু মানবিক কাজ নিয়ে হাটহাজারীর উদ্দেশ্য

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আল-মুসাইদাহ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আল-মুসাইদাহ ফাউন্ডেশন:

Share