Batali Boys Club - বাটালি বয়েজ ক্লাব

Batali Boys Club - বাটালি বয়েজ ক্লাব এটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। দ?

"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম"           🌙ঈদ মোবারক🌙প্রিয় এলাকাবাসীদের বাটালী বয়েজ ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিত...
02/05/2022

"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🌙ঈদ মোবারক🌙

প্রিয় এলাকাবাসীদের বাটালী বয়েজ ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

বিঃ দ্র - আগামীকাল ঈদুল ফিতরের জামাত হযরত জুনশাহ (রা) মসজিদ প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

আগামী ২৮/০৩/২২ ইং রোজ সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে ২৬/০২/২২ ইং তারিখে রেজিস্ট্রেশন...
27/03/2022

আগামী ২৮/০৩/২২ ইং রোজ সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে ২৬/০২/২২ ইং তারিখে রেজিস্ট্রেশনকৃত (প্রথম ডোজ যারা নিয়েছিলেন) তাদের ২য় ডোজ প্রদান করা হবে।

💉শুধুমাত্র রেজিস্ট্রশন কার্ডটি সাথে নিয়ে সরাসরি এনায়েত বাজার ওয়ার্ডে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের গণ টিকার কেন্দ্র সমুহ নিন্মরুপ ⤵️

1️⃣ ওয়ার্ড কার্যালয় ( গোয়াল পাড়া)।

2️⃣রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় (বাটালি রোড)।

3️⃣কলিম উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় (জুবিলী রোড)।

শোক সংবাদ -বাটালী রোড নিবাসী মোহাম্মদ কালু সওদাগর আজ ভোর ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ...
28/02/2022

শোক সংবাদ -
বাটালী রোড নিবাসী মোহাম্মদ কালু সওদাগর আজ ভোর ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎)
মরহুমের নামাযে জানাযা বাদে আসর চৈতন্যগলি জুনশাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আমাদের এলাকার সবার পরিচিত মুখ ও বাটালী বয়েজ ক্লাবের সদস্য মো বেলাল ও মো সাবের হোসেন বালির পিতা মোহাম্মদ আবু তৈয়ব ওরফে তৈ...
27/02/2022

আমাদের এলাকার সবার পরিচিত মুখ ও বাটালী বয়েজ ক্লাবের সদস্য মো বেলাল ও মো সাবের হোসেন বালির পিতা মোহাম্মদ আবু তৈয়ব ওরফে তৈপ্পে দা আজ বাদে আসর ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎)
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক । আমিন।

আসসালামু আলাইকুম ,আপনারা ইতিমধ্যেই জানেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সবচেয়ে বড় টুর্ণামেন্ট বাটালী রোড প্রিমিয়ার লিগ ৬ষ্ঠ...
22/02/2022

আসসালামু আলাইকুম ,
আপনারা ইতিমধ্যেই জানেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সবচেয়ে বড় টুর্ণামেন্ট বাটালী রোড প্রিমিয়ার লিগ ৬ষ্ঠ বারের মতো শুরু হতে যাচ্ছে। যেহেতু এটি ২২নং ওয়ার্ডের অভ্যন্তরীণ টুর্ণামেন্ট তাই ওয়ার্ডের মধ্যে যারা যারা খেলবেন তাদের ২৪ তারিখ বৃহস্পতিবারের মধ্যে তাদের নাম এন্ট্রি করানোর জন্যে অনুরোধ করা যাচ্ছে । ২৫তারিখ হতে রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ করা হবে। তাই যারা একদম কনফার্ম খেলবেন শুধুমাত্র তাদেরই নাম এন্ট্রি করানোর জন্যে অনুরোধ করা হচ্ছে।
বিঃদ্র - খেলা শুধুমাত্র শুক্রবার ও বন্ধের দিনে অনুষ্ঠিত হবে ।
যাদের নিকট নাম জমা দিবেন ঃ-
১. বাটালি রোড ( Xahed Hasan , Md Ovi )
২. বরফ কল , এনায়েত বাজার, গোয়াল পাড়া ( Al Amin Sojib , Md Jahed Shiam )
৩. চৈতন্যগলি ( Sadib Saadh )

21/09/2021

আজ রোজ মঙ্গলবার বাদ আসর ভাই মোঃ রাফসানুল হক জয় ও রাইসুল জাওয়াদ পিয়ামের রুহের মাগফিরাত কামনার জন্যে এলাকাবাসী ও বন্ধু-বান্ধবের উদ্যোগে জুন শাহ (রা) জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হলো।

20/09/2021

আসসালামু আলাইকুম,
আপনারা ইতিমধ্যেই জানেন বাটালী বয়েজ ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও এলাকার সবার পরিচিত মুখ মোঃ রাফসানুল হক জয় ভাই আমাদের মাঝে আর নেই। এই বাটালী বয়েজ ক্লাবকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা উনার অনেক বড় সপ্ন ছিল। তিনি চেয়ে ছিলেন এই ক্লাবকে এলাকা ও দেশের স্বার্থে বিলিয়ে দিতে। এই ক্লাব হতে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ নেয়ার কথা উনি উনার মৃত্যুর আগে বলে গিয়েছেন। এই উদ্যোগ গুলো সফল করার লক্ষ্যে তিনি একটি কমিটিও গঠন করে গিয়েছেন। তাই আমাদের সকলকে একসঙ্গে মিলে এখন উনার স্বপ্নটি বাস্তবায়ন করতে হবে। উনি সর্বদা এলাকার ছেলেদের একত্রে রাখার চেষ্টা করেছিলেন তাই এই ধারাটি অব্যাহত রাখতে আমরা এলাকার সকল বড়/ছোট ভাই সবসময় মিলেমিশে একসঙ্গে থাকবো। আর উনার যে স্বপ্নগুলো ছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ স্থান হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো। পাশাপাশি আমরা তাদের দুইজনের জন্যে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবো। তাদের ছবি/ভিডিও বিভিন্ন সোশাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকবো। অতি আবেগী হয়ে গেলে তাদের কবরে গিয়ে কুরআন তিলাওয়াত করবো। এতে করে তারা কবরে শান্তিতে ঘুমাতে পারবেন।
বাটালী বয়েজ ক্লাবের বাকি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তার একটি সিদ্ধান্ত নেয়ার জন্যে এলাকার ছোট/বড় ভাইরা শুক্রবার জুমার পর রেলওয়ে স্কুলের মাঠে একত্রিত হবো।

অনুরোধে
আলী আকবর খান সাদিব
সদস্য
বাটালী বয়েজ ক্লাব

11/09/2021

বাটালি বয়েজ ক্লাব তরুন সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 ২০২০ এর সংবাদ মাধ্যমের ভিডিও

💖
23/08/2021

💖

প্রেস বিজ্ঞপ্তিঃ রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাটালী বয়েজ ক্লাব এর আলোচনা .....

23/08/2021

স্বাগতম বাটালী বয়েজ ক্লাব পেইজে।
Welcome to Batali boys club page

Address

Batali Road, Enayet Bazar
Chittagong

Telephone

+8801728183808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batali Boys Club - বাটালি বয়েজ ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Batali Boys Club - বাটালি বয়েজ ক্লাব:

Share

Category