30/05/2026
কুরবানীর বর্জ্য দ্বারা হালদা নদী দূষণের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক আজ ৩০.০৫.২০২৬ খ্রিঃ তারিখ সকাল ৮.৩০ ঘটিকা হতে হালদা নদী ও হালদা নদী সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে জোয়ারের পানির মাধ্যমে কর্ণফুলী নদী হতে আগত কিছু কুরবানির বর্জ্য হালদা নদীতে প্রবেশ করতে দেখা যায়। পরিদর্শনকালে ১) মদুনাঘাট ব্রীজ, ২) গড়দুয়ারা, ও ৩) সাত্তারঘাট ব্রীজ হতে নদীর পানির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারে বিশ্লেষণের জন্য প্রেরণ করা হয়েছে। উক্ত বিশ্লেষণের ফলাফল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কুরবানির বর্জ্যের মাধ্যমে হালদা নদী ও হালদা নদী সংলগ্ন খাল,নালা দূষণরোধে বিগত ১২.০৫.২০২৬ তারিখ হতে পবিত্র ঈদ উল আযহার পূর্ব দিন পর্যন্ত হালদা নদী ও হালদা নদী সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর হতে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনসহ মাইকিং, লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও হালদা নদী ও হালদা নদী সংলগ্ন এলাকায় মনিটরিং ও জনসচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।